somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মারা যাওয়ার আগে কি সবাই বুঝে যায় যে সে মারা যাচ্ছে?

২৫ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মারা যাওয়ার আগে কি সবাই বুঝে যায় যে সে মারা যাচ্ছে। আর কেউ বুঝে কিনা আমি জানি না কিন্তু আমি বুঝে গেছি আমি মারা যাচ্ছি।
.
একদম কেমন যেন একটা অনুভূতি হচ্ছে নিজের ভেতর। কোথা থেকে যেন কেউ শুধু বলছে, তোর সময় শেষ।
.
কোন জীবিত মানুষকে সেটা ঠিক বোঝানো যাবে না। শুধু যার সময় হয়ে আসছে সেই বুঝতে পারবে। এটা অন্তত আমার কাছে মনে হচ্ছে।
.
কারন আমিও অনেক মৃত্যুর আগের স্ট্যাটাস দেখেছি, কিন্তু ওই ফিলিংটা আসে নাই, আমি জানি এটা পড়ে আপনাদেরও আসবে না।
.
মজাটা আসলে এখানেই, কেউ কারোটা বুঝে না।
আমার কাছে বিষয়টা খুবই উপভোগ্য মনে হচ্ছে, আমি বলবো, অথচ কেউ বুঝবে না। হা হা, কি দারুন!!
.
প্রায় সারাজীবনের সব গুলো টুকরো টুকরো স্মৃতি একদম চোখের সামনে ভাসছে, মনে হচ্ছে যেন পেছনে ফেলে আসা পুরো জীবনটাই একদম আমার সামনে এসে হাজির।
.
সারাজীবন আর কোথায়, মাত্র ১৮ টা বছর, তার মধ্যে ৫ বছর বয়সের আগের কথা গুলোতো মনেই নাই। বড্ড ভুলো মনা আমি।
.
এখন মনে হচ্ছে যেগুলো মনে আছে সেগুলো ভুলে গিয়ে ওই স্মৃতি গুলো মনে থাকলেই ভালো হত, নিজেকে নিষ্পাপ মনে হত। কিন্তু সেটাতো হচ্ছে না।

স্মৃতি নিয়ে আমার প্রিয় লেখক হুমায়ূন আহমেদ স্যার একটা কথা বলেছেন,

"স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে, স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো, কারন, স্মৃতি মানুষ কে কষ্ট দেয়, মানুষ কে কাঁদায়। কিন্তু, স্বপ্ন মানুষ কে নতুন কিছুর আশায় রাখে!"
.
কিন্তু আমার যে সেই স্বপ্নটুকুও নেই। সামান্য যে স্মৃতিটুকু মনে আছে সেগুলোই যে আমার সম্বল। সেটুকু আঁকড়ে ধরেই যে আমার জীবন চলছে।
.
স্মৃতি আমাকে কাঁদায়, আমি কাঁদি। আমাকে হাসায়, আমি হাসি। এইভাবেই তো বেশ চলছে দিন, স্বপ্ন ছাড়াই।
.
লাস্ট কবে যে ভালো কাজ করেছি মনেই আসছে না। এখনতো আমার কাছে মনেই হচ্ছে না আমি কোনদিন কোনো ভালো কাজ করেছি।
.
হঠাৎ একটা কথা মনে পড়ল, মারা যাওয়ার পরে সবাই ওই লোকের ভালো গুন গুলো বলে, আর বলে লোকটা বড়ই ভালো ছিল, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। কিন্তু আমার বেলায় কি বলবে মানুষ। আমিতো আমার জীবনে কখনো ভালো কাজ করি নাই।
.
আচ্ছা, মারা যাওয়ার পরে কি হবে। নাহ, এটা ভেবে লাভ নেই। কোন মৃত ব্যক্তিতো আর কবর থেকে উঠে এসে তার অভিজ্ঞতার কথা বলবে না।
আর কিছু জিনিস অজানা থাকাই ভালো।
.
আচ্ছা, আমার মৃত্যুর পরে কি কেউ কাঁদবে। আমিতো এখন পর্যন্ত কারো মারা যাওয়ার খবরে কাঁদি নাই।
.
আচ্ছা আমার মা, বাবা,ভাই,বোন ছাড়া আর কেউ কি কাঁদবে আমার জন্য?
কাঁদবেও বা কি জন্য, কিইবা করেছি মানুষের জন্য। আমিতো আগাগোঁড়াই ছিলাম স্বার্থপর।
.
আর কি লিখবো। কিছুতো আর মাথায়ও আসছে না। আচ্ছা মৃত্যুর আগে কি সবারি এরকম মাথা ফাকা হয়ে যায়?
.
আমি জানি এটা তেমন কেউ পড়বে না, যারা পড়বে তারাই আসলে ভালোবাসে আমাকে। আমি আপনাদের মনে রাখবো।
.
আচ্ছা মৃত্যুর পরে কি এগুলো মনে থাকে?
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:২৬
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×