somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অবনীর কষ্ট

০৫ ই মার্চ, ২০১৪ সকাল ৮:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"এই খুকি আইসক্রীম খাবে?" অপরুপ একটি বাচ্চা মেয়েকে জিজ্ঞেস করলেন শফিক চৌধুরী। "না খাব না" বলেই এক দৌড়ে আড়ালে চলে গেল। অবাক হলেন শফিক সাহেব। নিজের মেয়ের স্কুল ছুটির পর প্রতিদিন তিনি তার মেয়েকে রাস্তার পাশের আইসক্রিমের দোকানে নিয়ে আসেন। তিনি খেয়াল করলেন যে, প্রতিদিনই স্কুল ড্রেস পরা এই নাম না জানা বাচ্চা মেয়েটি অপলক দৃষ্টিতে নানা রঙের আইসক্রিমের দিকে তাকিয়ে থাকে। তিনি মনে করলেন যে, মেয়টির হয়তো আইসক্রিম খাওয়ার খুব ইচ্ছা। কিন্তু মেয়েটি এভাবে দৌড়ে চলে গেল কেন তা তিনি বুঝতে পারলেন না।

পরের দিনও শফিক সাহেব তার মেয়েকে আইসক্রিম খাওয়াচ্ছেন, তখন মেয়েটিকে দেখতে পেলেন। কিছুক্ষণ পর মেয়েটি যখন চলে যাচ্ছিল তখন তিনি একটি বিশাল আইসক্রীম বক্স আর তার মেয়েকে নিয়ে সেই মেয়েটির পিছন পিছন তার বাসায় গেলেন। বাসায় গিয়ে তিনি অবাক হয়ে গেলেন। বিভিন্ন জায়গায় শুধু আইসক্রিমের ছবি। তিনি মেয়েটির মায়ের সাথে পরিচিত হলেন। সবকিছু শুনে মেয়েটির মা কান্নায় ভেঙ্গে পড়লেন। অবশেষে কান্না থামিয়ে ভদ্র মহিলা সব কাহিনী জানালেন।

মেয়েটির নাম অবনী। অবনীর যখন সাত বছর বয়স তখন ও খুব আইসক্রিম খেত। আর ওর বাবা কবির হোসেন নিজের আদরের মেয়ের জন্য প্রচুর আইসক্রিম কিনে দিতেন। দিনটি ছিল ২১ আগস্ট ২০১৩। অবনীর বাবা সুন্দর একটি আইসক্রিম বক্স উপহার দিলেন। কিন্তু বক্সটা খুলেই অবনী জেদ ধরলো। "আব্বু আমি ভ্যানিলা খাব না, আমাকে চকলেট আইসক্রিম এনে দাও।" অবনীর মা মেয়েকে বোঝালেন যে, "এখন অনেক রাত, তোমার বাবা কাল সকালে এনে দিবে।" কিন্তু অবনীর জেদ কমলো না। কবির সাহেব মেয়ের মুখের হাসি দেখার জন্য আইসক্রিম আনতে বেড়িয়ে গেলেন।

দোকান থেকে আইসক্রিম নিয়ে বের হয়ে রাস্তায় এসে দাড়ালেন। রিক্সা নেয়ার জন্য তাকে রাস্তা পার হতে হবে। কবির সাহেব তার মেয়ের হাসিমুখ দেখার জন্য অস্থির হয়ে আছেন। কিন্তু নিয়তি তাকে মেয়ের হাসিমুখ দেখার সৌভাগ্য দিলনা। তিনি যখন রাস্তার মাঝখানে, ঠিক তখনই একটি ট্রাক এসে তাকে চাপা দিয়ে গেল। রক্তাক্ত কবির সাহেব রাস্তার মাঝখানে পড়ে আছেন। সমস্ত আকাশ কালো মেঘে ঢাকা। হঠাত মেঘ গলে এক ফোটা বৃষ্টির জল তাঁর মুখের উপর এসে পড়ল। কবির সাহেব শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। সমস্ত মেঘ আইসক্রিমের মত গলে বৃষ্টি হয়ে ঝরে পড়ল।

শফিক সাহেব তাঁর হাতের আইসক্রিম বক্সটার দিকে অপলক চেয়ে আছেন। ভিতরের আইসক্রিম গরমে গলে গেছে। অবনীর রুমে অবনী তাঁর বাবার ছবি হাতে নিয়ে বসে আছে। তাঁর দুচোখের অশ্রু আইসক্রিমের মত গলে পড়ছে। অন্তরের সকল কষ্ট পাহাড়ী ঝর্ণার মতো ঝরে পড়ছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

ছবির কথা আমার মুভি উতল অপেক্ষা

লিখেছেন রোকসানা লেইস, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। ভাবনা এক সময় সত্যি হয়ে গেলো।
দু... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×