somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে কারনে ‘একাত্তরের গণহত্যা' এখনো আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি

২৬ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাত থেকে শুরু করে নয় মাস ধরে পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের এদেশীয় দোসররা যে গণহত্যা চালিয়েছে, তা আজো আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি। আর এর কারণ বাংলাদেশের স্বাধীনতাবিরোধী গোষ্ঠীর সহাতায় আন্তর্জাতিক নেতিবাচক প্রচারণা। কিন্তু বাস্তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের চালানো গণহত্যাই সবচেয়ে বড় গণহত্যা।

ঘাতক দালাল নির্মুল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবিরের মতে, ‘এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে বাংলাদেশে নয় মাসে ৩০ লাখ বাঙালিকে হত্যা করা হয়েছে, অথচ তা গণহত্যা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি। এজন্য তিনি স্বাধীনতাবিরোধীদের নেতিবাক প্রচারণাকেই দায়ী করেন সবচেয়ে বেশি।’

আর এই প্রচাণার অংশ হিসেবে আল-জাজিরা টেলিভিশন তাদের এক প্রতিবেদনে বলেছে, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধে মৃতের সংখ্যা কোনোভাবেই তিন লাখের বেশি নয়।’

পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি জেনারেল পারভেজ মোশাররফ বাংলাদেশে এসে ১৯৭১-এ তাদের ‘বাড়াবাড়ি’র জন্যে দুঃখ প্রকাশ করেছিলেন ঠিকই কিন্তু গণহত্যার জন্যে ক্ষমা চাননি। আর পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানী খাঁর বাংলাদেশে এসে ১৯৭১ সালের বিষয়ে বলেছিলেন অতীতের বিষয় ভুলে যেতে।

আন্তর্জাতিকভাবে ৫টি গণহত্যাকে স্বীকৃতি দেয়া হয়। এরমধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছয় বছরে কমপক্ষে পাঁচ কোটি মানুষ নিহত হন। ত্রয়োদশ শতকে মঙ্গোলদের যুদ্ধে নিহতের সংখ্যা ছিল প্রায় চার কোটি। প্রথম মহাযুদ্ধে নিহতের সংখ্যা ছিল প্রায় ৩০ লাখ। ভিয়েতনাম যুদ্ধে নিহতের সংখ্যা ৩৬ লাখ।

আর বাংলাদেশে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে মাত্র নয় মাসে নিহত হয়েছিল ৩০ লাখ বাঙালি। স্বাধীনতাবিরোধীরা তাদের অপপ্রচারের অংশ হিসেবে নিহতের সংখ্যাকে ভুল বলে প্রচারের চেষ্টা চালাচ্ছে দীর্ঘদিন ধরেই। তারা এখনো নানাভাবে সেই প্রচারণা চালিয়ে যাচ্ছে।

১৯৭১ সালের বাংলাদেশ স্বাধীন হওয়ার তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সংবাদসংস্থা তাস বাংলাদেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় তদন্ত করে মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা ৩০ লাখ বলে রিপোর্ট দেয়। বিখ্যাত বৃটিশ সাংবাদিক সায়মন ড্রিং-এর মতে,২৫ মার্চ তিনি ঢাকায় অবস্থান করে যে গণহত্যার চিত্র দেখেছিলেন এবং পরবর্তী নয় মাস যদি সারা বাংলাদেশে তা একইভাবে অব্যাহত থাকে, তাহলে নিহতের সংখ্যা সন্দেহাতীতভাবে ৩০ লাখেরও অধিক হবে।

আর তারই সত্যতা পাওয়া যায় মুক্তিযুদ্ধের শুরুতেই নিউইয়র্ক টাইমস শিরোনামে ‘রক্তই যদি কোনো জাতির স্বাধীনতা অর্জনের মূল্য বলে বিবেচিত হয়, তবে বাংলাদেশ ইতিমধ্যেই অনেক বেশি মূল্য দিয়ে দিয়েছে।’

শাহরিয়ার কবির বলেন, ‘বিশ্বের আরো ১০০টির মতো দেশে এপর্যন্ত গণহত্যা হলেও তার স্বীকৃতি নেই। ৯০টি দেশে গণহত্যার বিচারই হয়নি। আমরা যদিও বিচারের কাজ নিজেরাই শুরু করেছি। আমরা তাই ১৯৭১ সালের ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতি দেয়ার জন্য ১০ বছর ধরে কাজ করছি প্রচারণা চালাচ্ছি। তবে জাতিসংঘের কাছে বিষয়টি সরকারকেই তুলে ধরতে হবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির পাশাপাশি সবদেশের গণহত্যার স্বীকৃতি চাই আমরা।আর তা নাহলে গণহত্যা থামবে না। বিচার হবে না।’
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৪৭
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

×