somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কী ভাবে বুঝবেন আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি না?

২০ শে জুন, ২০১৫ দুপুর ১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে তার অপব্যবহারও বেড়েছে। সম্প্রতি এমন অনেক ঘটনা প্রকাশ্যে এসেছে যেখানে প্রচুর মানুষের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। যদি দেখেন আপনার কোনও বন্ধু আপনাকে বলছেন আপনার অ্যাকউন্ট থেকে পর্ন লিঙ্ক পোস্ট করা হচ্ছে কী করবেন?

*কী ভাবে বুঝবেন আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি না?* আপনি যত বার ফেসবুকে লগ-ইন করেন, তত বারই ফেসবুকে সেই সেশনটা নোট করা হয়। যেমন আপনি কোথা থেকে প্রোফাইল খুলেছেন, কখন খুলেছেন ইত্যাদি। দেখার জন্য প্রথমে Settings-এ ক্লিক করুন।

সেখান থেকে Account Settings> Security> Where You’re Logged In. এখানেই আপনি যাবতীয় ইনফো পাবেন। যদি দেখেন আপনি ওই একই সময়ে লগ-ইন করেননি তবে বুঝবেন আপনার অ্যাকাউন্টটি অন্য কেউ ব্যবহার করছে বা হ্যাক করা হয়েছে। এর পর যা যা করবেন…

১. Password পাল্টে ফেলুন: হ্যাক হয়েছে বুঝতে পারলেই পাসওয়ার্ডটি সবার আগে পাল্টে ফেলুন। যদি হ্যাকার আপনার পাসওয়ার্ড পাল্টে দিয়ে থাকে তবে নগ-ইন করতে পারবেন না। সে ক্ষেত্রে Forgot Password-এ ক্লিক করে ইমেলে জেনারেটেড পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে তার পর পাসওয়ার্ড পাল্টান। পাসওয়ার্ড পাল্টাতে হলে ফলো করুন:

Account Settings> General> Password.

*২. রিপোর্ট করুন: সবার আগে ফেসবুককেই জানান যে আপনার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বা অন্য কেউ সেটি ব্যবহার করছে। কী ভাবে জানাবেন: যে ব্রাউজারে আপনার অ্যাকাউন্ট লগ-ইন করছেন সেখানই অন্য ট্যাব খুলে টাইপ করুন Facebook Help Center. যে পেজটি খুলবে সেখানে Security-র মধ্য সবার উপরে Hacked Accounts ট্যাবের মধ্যে অনেকগুলি অপশন রয়েছে। যেটি সব থেকে ঠিক মনে হবে সেটি ক্লিক করে রিপোর্ট জানান ফেসবুককে।

*৩. ড্যামেজ কন্ট্রোল: ফেসবুকে জানানোর পর বন্ধুদের জানান। যদি প্রত্যেককে আলাদা করে জানানো সম্ভব না হয় তবে ওয়ালে লিখে পোস্ট করে সকলে জানান যে আপনার অ্যাকাউন্ট হ্যাক্‌ড হয়েছিল। যদি আপনার অ্যাকাউন্ট থেকে কোনও খারাপ পোস্ট চোখে পড়ে বা কোনও লিঙ্ক চোখে পড়ে তা যেন ক্লিক না করেন। সেটা ব্লক করে ফেসবুকের কাছে Report Spam করেন। এ ভাবে যতটা সম্ভব সকলকে সতর্ক করুন।

*৪. সন্দেহজনক অ্যাপ ডিলিট করুন: অনেক সময় বিভিন্ন লিঙ্কে ক্লিক করে যখন কোনও অ্যাপ খোলেন তখন আপনা থেকেই সেটা আপনার অ্যাকাউন্টের অ্যাপ লিস্টে অ্যাড হয়ে যায়। সেই অ্যাপ থেকেও অনেক সময় আপনার ব্যক্তিগত ইনফো পাচার হয় এবং হ্যাকারদের সুবিধা করে দেয়। ফলে সন্দেহজনক কোনও অ্যাপ চোখে পড়লেই সেটা ডিলিট করুন। কী ভাবে করবেন: Account Settings> Apps. এখানে অ্যাপ লিস্ট দেখতে পাবেন। সেখানে Show All করে ভালো করে দেখুন। যেটা ডিলিট করার হবে, মাউস পয়েন্টার সেখানে নিয়ে যান, সেখানেই ‘X’ চিহ্ন দেখতে পাবেন। সেটায় ক্লিক করলেই তা ডিলিট হয়ে যাবে।
*৫. সতর্ক থাকুন: যদি এমন ঘটনা ঘটে তার পর অবশ্যই সতর্ক হয়ে যান। কোনও অচেনা অজানা লোকের কাছ থেকে ফ্রেন্ড রিক্যোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন না। যদি বর্তমান ফ্রেন্ড লিস্টে কোনও সন্দেহভাজন থাকেন, তাঁকে সরিয়ে দিন। একটা কথা মনে রাখবেন, দুষ্টু গোরুর চেয়ে শূন্য গোয়াল ভালো।
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১৫ দুপুর ১:৪৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

×