কিছু মানুষ, একা একাই পথ চলে
কিছু মানুষ, নিজের সাথেই কথা বলে
কিছু মানুষ, স্বপ্ন নিয়েই বেচে থাকে
কিছু মানুষ, রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে।
কিছু মানুষ, সন্ধ্যা তারায় মাকে খুজে
কিছু মানুষ, জেগে থেকেও চোখ বুজে
কিছু মানুষ, অমাবস্যায় চাঁদ দেখে
কিছু মানুষ, মেঘলা দিনে সুর্যের আলো মাখে।
কিছু মানুষ, না খেয়েও বেচে রবে
কিছু মানুষ, দুঃখের মাঝেও হেসে যাবে
কিছু মানুষ, নিজেই এক গল্প হবে
কিছু মানুষ, গল্পের শেষে নিজেই হারাবে।
কিছু মানুষ, স্বপ্নের স্বপ্ন দেখাবে
কিছু মানুষ, কিছু মানুষই থেকে যাবে।।

সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



