ঠান্ডা শীতের সকালটা তোমায় দিলাম..
ভেবেছিলাম দুপুরটা আমিই রেখে দিবো।
কিন্তু রোদেলা দুপুরটা ভালো রাখবে তোমায়..
তাই, এটা না রেখে দিয়েই দিলাম।
বিকেলটা রাখি কি করে বলো তুমি?
মৃদু হাওয়ার সাথে মিষ্টি বাতাসও আছে..
বিকেলটাও তাই আর রাখা হলো না আমার,
আর সন্ধ্যে!! তোমার খুব প্রিয় সময়..
সেটা আমি কি করে রাখি বলো! রাখলাম না তাই
রাতের কথা কি বলবো আর?
একাকীত্বের মাঝে হারিয়ে যাওয়ার এইতো সময়..
আধারের মাঝে মিশিয়ে দাও, সব না পাওয়ার বেদনা
আমি পারলাম না আধার রাতটাকে রেখে দিতে!
দিয়ে দিলাম ওইটুকুও! সকাল, বিকেল, সন্ধ্যে রাতে....

সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


