somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হজ করলেন ইসলাম-বিদ্বেষী ছায়াছবি ‘ফিতনা’র নির্মাতা

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক সময়ের ইসলাম-বিদ্বেষী ডাচ নেতা ও ইসলাম-বিদ্বেষী ছায়াছবি ‘ফিতনা’র নির্মাতা আর্নোড ভ্যান দুর্ন কয়েক মাস আগে ইসলাম ধর্ম গ্রহণের পর এবার হজ করলেন।

নেদারল্যান্ডের উইল্ডার্স ফ্রিডম পার্টির সাবেক সদস্য দুর্ন বলেছেন, সম্প্রতি শেষ হওয়া হজ পালনের সময় তিনি প্রশান্তি অনুভব করেছেন।

তিনি বলেছেন, আমি নিজেকে খুজে পেয়েছি এই বিশ্বাসীদের (হাজিদের) হৃদয়ে।

‘আমি আশা করি, তওবার পর অনুতাপে ঝরে পড়া আমার চোখের পানি আমার সব গোনাহ ধুয়ে ফেলবে’- দুর্ন যখন এই আশাবাদী মন্তব্য করছিলেন তখন তার চোখ বেয়ে ঝরে পড়ছিল অশ্রু।

ইসলাম সম্পর্কে ব্যাপক পড়াশুনার পর চলতি বছরের গোড়ার দিকেই দুর্ন এই ধর্ম গ্রহণ করেন।

উগ্র ফ্রিডম পার্টির সাবেক এই সদস্যসহ আরো কয়েকজন দলীয় নেতা ফিতনা নামক ছায়াছবি নির্মাণে সহায়তা যুগিয়েছিলেন। এই ছায়াছবিতে বিশ্বনবী (সা:) ও ইসলাম সম্পর্কে ভুল ধারণা দেয়া হয়েছে এবং ইসলাম ও কুরআনকে সহিংসতার সঙ্গে জড়ানো হয়েছে।

এ ছায়াছবি নিয়ে মুসলমানরা ব্যাপক প্রতিবাদ করায় দুর্ন ইসলাম ও বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.) সম্পর্কে ব্যাপক পড়াশুনা শুরু করেন এবং এ ধর্মের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেন।

তিনি আরো বলেছেন, বিশ্বনবী (সা.)’র ব্যক্তিত্ব ও ইসলামের সঠিক চিত্র যথাযথভাবে তুলে ধরার জন্য একটি ছায়াছবিও নির্মাণ করবেন তিনি।

দুর্ন বলেছেন, হজে আসার পর তিনি জীবনের শ্রেষ্ঠ দিনগুলো কাটিয়েছেন। বিশ্বনবী (সা.)’র পবিত্র মাজার অধ্যুষিত মদীনা নগরীতে আরো বেশি সময় থাকার আশা ব্যক্ত করে দুর্ন বলেছেন, হজ শেষে এই পবিত্র শহরে ফিরে যাওয়ার দৃঢ় সংকল্প রয়েছে তার।

নেদারল্যান্ডের এক কোটি ৬০ লাখ জনসংখ্যার মধ্যে দশ লক্ষ মুসলমান রয়েছে। তবে তাদের বেশির ভাগই হলেন তুর্কি ও মরোক্কোর মুসলিম বংশদ্ভুত নাগরিক।
গত কয়েক বছরে খাস ডাচ মুসলমানের সংখ্যা ১২ হাজার থেকে বেড়ে প্রায় ১৫ হাজার হয়েছে।

ফিতনা ছায়াছবিতে ভূমিকা রাখার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, এই পাপ মোচনের জন্য আমি পবিত্র স্থানগুলোতে এসেছি।

“নবীজির কবরের সামনে দাঁড়িয়ে আমি লজ্জা অনুভব করছি। আমি আমার সেই মারাত্মক ভুলের কথা স্মরণ করেছি যে ভুল আমি করেছিলাম সেই ইসলাম-অবমাননাকর ছায়াছবি নির্মাণ করে।”-যোগ করেন অনুতপ্ত দুর্ন।

তিনি বলেছেন, আমি আশা করছি, আল্লাহ আমাকে ক্ষমা করবেন ও আমার তওবা কবুল করবেন।

আর্নোড ভ্যান দুর্ন এর আগেও পবিত্র মক্কা ও মদীনা সফর করেছেন।

পবিত্র মদীনায় উপস্থিত হতে পেরে আনন্দ-অনুভূতির কথা তুলে ধরে টুইটারে কয়েকটি পোস্ট দিয়েছেন তিনি।

এক শিরোনামে দুর্ন লিখেছেন: মদীনায় পবিত্র রওজায় প্রার্থনা।

নিউজ ইভেন্ট ২৪ডটকম/২১ অক্টোবর ২০১৩/১০:৪৯/মেহেদী হাসা

Click This Link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×