somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলা ব্লগ দিবস ও সামহ্যোয়ার ইন এর পথচলা

১৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ মহান বিজয় দিবস। সবাইকে বিজয়ের শুভেচ্ছা । আমরা সেই বাঙালি জাতি , যারা ভাষার জন্য প্রাণ দিয়েছি। ত্রিশ লাখ জীবন আর দুলাখ নারীর সম্ভ্রমের বিনিময়ে অর্জন করেছি বিজয় পতাকা।
একটি জাতির প্রকৃত অর্জন তখনই উজ্জ্বল হয়ে উঠে , যখন সেই প্রজন্ম সত্যের পক্ষে শক্তিশালী হয়ে দাঁড়ায় সকল প্রয়োজনে।বাঙালি, সে সংগ্রাম
নিরন্তর করে যাচ্ছে।
বাংলা ব্লগিং জগতে সামহ্যোয়ার ইন নতুন সংযোজনা নিয়ে যাত্রা শুরু করে, ২০০৫ সালের ১৬ ডিসেম্বর শুক্রবার।
বাংলায় সেটা ই ছিল একটি পূর্নাংগ ব্লগ। যার হাত ধরে কেটে গেছে ব্লগারদের তিনটি বছর। এর সদস্য সংখ্যা ( তাদের পরিসংখ্যান অনুযায়ী) ত্রিশ হাজারের মতো।
২০০৮ সালে এসে সামহ্যোয়ার ইন তাদের জন্মদিন এই ১৬ ডিসেম্বর কে
''বাংলা ব্লগ দিবস'' ঘোষনার প্রত্যয় ব্যক্ত করেছিল। কিন্তু এতে অনেক
ব্লগার দ্বিমত প্রকাশ করেন।দেখা দেয় না না বিতর্ক ও। ফলে সামহ্যোয়ার ইন কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেন , ব্লগারদের মতকে সম্মান জানিয়ে। যা প্রশংসার দাবী রাখে।
এখন একটি উদ্যোগের সঠিক সিদ্ধান্ত হওয়া জরুরী মনে করি।
আর তা হচ্ছে ''বাংলা ব্লগ দিবস'' প্রসংগ।
এ বিষয়ে আমি কিছু প্রস্তাবনা করতে চাই।
১। যেহেতু সামহ্যোয়ার ইন ( বাঁধ ভাঙার আওয়াজ) ই বাংলায় স্বীকৃত
প্রথম ব্লগ, সেহেতু তারা ই ''বাংলা ব্লগ দিবস '' ঘোষনার বিষয়টি আবার
দিতে পারেন।
২। ''বাংলা ব্লগ দিবস '' - নিয়ে আগের বিভিন্ন পোস্টে সম্মানিত ব্লগার
এস্কিমো একটি প্রস্তাবনা দিয়েছিলেন। আর তা হচ্ছে, বিশ্বের বিভিন্ন দেশে
পালিত বিভিন্ন দিবসের আদলে ''বাংলা ব্লগ দিবস'' পালনের দিনটি নির্দিষ্ট
হতে পারে। ২০০৫ এর ১৬ ডিসেম্বর ছিল মাসের তৃতীয় শুক্রবার।
সেই হিসেবে প্রতি ডিসেম্বর মাসের তৃতীয় শুক্রবার কে '' বাংলা ব্লগ দিবস''
ঘোষনা করা যেতে পারে।
৩। এখন আরো বেশ কিছু বাংলা ব্লগ তাদের সৃজনশীলতা দিয়ে লেখক- লেখিকাদের জন্য মুক্ত দরজা খুলে দিয়েছে। '' বাংলা ব্লগ দিবস'' ঘোষনা
বিষয়ে সামহ্যোয়ার ইন সেসব ব্লগের সাথেও মত বিনিময় করতে পারে।
স্বাগতিক ভূমিকাটি সামহ্যোয়ার ই নিতে পারে।
আমরা জানি , কোনো ক্রিয়েটিভ কর্মকান্ডই সহজ সাধ্য নয়।

কিন্তু তারপরও কেউ না কেউকে এগিয়ে আসতে হয়। সামহ্যোয়ার এগিয়ে
আসার সাহস দেখিয়েছে। এই পরিকল্পনাটির বাস্তবায়ন প্রয়োজন মনে করছি।
যে কথাটি স্পষ্ট করে বলতে চাই, তা হচ্ছে - লাখো শহীদের রক্তে ভেজা এই বাংলা দেশে মধ্যস্বত্ত্বভোগীদের অভাব কখনই কম ছিল না , আগামীতেও হবে না। এদের মুখে চুনকালি দিয়েই এগিয়ে নিয়ে যেতে হবে, বাংলাদেশ কে। বাঙালি জাতিকে। এই প্রজন্ম কে। আর তা অবশ্যই
হতে হবে, মহান মুক্তিযুদ্ধের চেতনায়।
সামহ্যোয়ার ইন কর্তৃপক্ষ ও সকল সম্মানিত ব্লগার বিষয়গুলো ভেবে দেখবেন বলে আমি আশাবাদী।
বাংলা ব্লগিং , বাঙালি ব্লগারের জয় হোক অনিবার।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:২২
১০টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

×