ভাগিনা -ভাগ্নেকে নিয়ে গেলাম বাণিজ্য মেলায় । হাটতে হাটতে স্টল দেখছি এমন মূহুর্তে ভাগিনা আবদার করল ফুচকা খাবে । ভাগিনার আবদার রাখতে গিয়ে দোকানে প্রবেশ করলাম । দোকানের নাম আনন্দ ফাস্টফুড ।
দোকানে প্রবেশ করে বললাম একটা ফুচকা এবং একটা চটপটি দেন ।আমার ভাগ্নে সপ্তম
শ্রেনীতে পড়লেও বুদ্ধিকরে বলল মামা দামের তালিকা দেখেন আমি তা না করে বসে পড়লাম মনে মনে ভাবলাম দাম আর কতই হবে ! খাওয়া শেষে বললাম বিল কত
দোকনি বিল তৈরী করে দিল -ফুচকা -১২০ টাকা
চটপটি- ১০০ টাকা
পানির বোতল- ৮০ টাকা
সার্ভিস চার্জ - ২০ টাকা
-----------------------
মোট------৩২০ টাকা
বিল দেখে আমি পুরা থ ! ভাই এতটাকা কেন কোন জবাব পেলাম না ! উচ্চবিত্ত
পরিবারের কেউ হলে হয়ত কিছু বলত না কিন্তু মধ্যবিত্ত পরিবারে জন্ম বলে বিল দেখে অবাক হলাম ! অথচ আমার মহল্লার চাচার ফুচকা অনেক মানসন্মত । দাম মাত্র -২০ টাকা ! দশ টাকার পানির বোতল নিল ৮০ টাকা ! পাশে সার্ভিস চার্জ দিতে হল বিশ টাকা !
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



