somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিসিএস প্রিলি – সিলেবাস এনালাইসিসঃ সুজন দেবনাথের জানালায় বাংলাদেশ বিষয়াবলীঃ ৩০ নম্বর

২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিসিএস প্রিলি – সিলেবাস এনালাইসিসঃ সুজন দেবনাথের জানালায়
বাংলাদেশ বিষয়াবলীঃ ৩০ নম্বর
বাংলাদেশ বিষয়ের জন্য আমার পছন্দের কোন বই নেই। নতুন সিলেবাসের বই বের হলে বাজারের যে কোন বইয়েই হবে। সিলেবাসের বাংলাদেশ বিষয়াবলী একেবারে স্পেসিফিকভাবে নম্বরসহ দেয়া আছে। সিলেবাসটা খুলে নিলে সুবিধা হবে-
=> ইতিহাস অংশে মাত্র ৬ নম্বর। ইতিহাসের বেশ কিছু জিনিস স্পেসিফিক দেয়া আছে –“বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসঃ ভাষা আন্দোলন; ১৯৫৪ সালের নির্বাচন; ছয় দফা আন্দোলন, ১৯৬৬; গণ-অভুত্থান, ১৯৬৮-৬৯; ১৯৭০ সালের সাধারণ নির্বাচন; অসহযোগ আন্দোলন ১৯৭১; ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ; স্বাধীনতা ঘোষণা; মুজিবনগর সরকারের গঠন ও কার্যাবলী; মুক্তিযুদ্ধের রণকৌশল; মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিবর্গের ভূমিকা; পাক বাহিনীর আত্মসমর্পণ এবং বাংলাদেশের অভ্যুদয়।” মানে এগুলোতে বেশি জোর দিতে হবে। আর মজার কথা হল- এর সাথে বলা আছে – “প্রাচীনকাল হতে সম-সাময়িক কালের ইতিহাস, কৃষ্টি ও সংস্কৃতি।” তাই ইতিহাসে নম্বর কমেছে, পড়া কমেনি।
=>সংবিধানের “প্রস্তাবনা ও বৈশিষ্ট্য, মৌলিক অধিকারসহ রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ, সংবিধানের সংশোধনীসমূহ” উল্লেখ আছে। এর মানে হল অনুচ্ছেদ ৪৭ পর্যন্ত আর সংবিধানের বৈশিষ্ট্য ও সংশোধনীসমূহ মিলে ৩ নম্বর। সেই সাথে “বাংলাদেশের সরকার ব্যবস্থাঃ আইন, শাসন ও বিচার বিভাগসমূহ, আইন প্রণয়ন, নীতি নির্ধারণ, জাতীয় ও স্থানীয় পর্যায়ের প্রশাসনিক ব্যবস্থাপনা কাঠামো, প্রশাসনিক পুনর্বিন্যাস ও সংস্কার” - এতে ৩ নম্বর। এখন আইন, শাসন, বিচার বিভাগ মানে এগুলো সংবিধান থেকেই পড়তে হবে। এগুলোর আওতায় অনুচ্ছেদ ৪৮ থেকে শেষ পর্যন্তই আসে। স্থানীয় প্রশাসনিক কাঠামোতে জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, সিটি কর্পোরেশন এগুলোর গঠন মানে কতজন মেম্বার এসব, চেয়ারম্যান, মেয়র ইত্যাদি। প্রশাসনিক সংস্কারে নতুন আইন, মন্ত্রণালয়ের নাম পরিবর্তন ইত্যাদি থাকতে পারে।
=> কৃষি - কোথায় কি ভাল জন্মে, কোন গবেষণা কেন্দ্র কোথায়।
=> জনসংখ্যা, আদমশুমারি, জাতিগোষ্ঠী- লাস্ট আদমশুমারির কিছু তথ্য; ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কোন জেলায় কারা বাস করে, জাতিগোষ্ঠির বিশেষ বৈশিষ্ট্য, উৎসব।
=> অর্থনীতি- ২০১৪ সালের অর্থনৈতিক সমীক্ষা থেকে জিডিপি, প্রবৃদ্ধি; বাজেট থেকে এডিপি (এডিপি কিন্তু পরে আবার চেঞ্জ হয়) দেখুন। পঞ্চবার্ষিকী পরিকল্পনা- কবে থেকে কবে। উন্নয়ন ও দারিদ্র বিমোচন – MDG তে আমাদের অর্জন; সামাজিক নিরাপত্তা জাল যেমন TR, কাবিখা, বিধবা ও বয়স্ক ভাতা এসব। রাজস্ব নীতি - কত টাকা ট্যাক্স ফ্রি, কোন খাত ট্যাক্স ফ্রি, মুদ্রা যেমন কবে টাকাকে ভাসমান মুদ্রা করা হয় এসব।
=> শিল্প ও বাণিজ্য- আমদানি-রপ্তনীর সর্বশেষ ২/১ টা ডেটা, রিজার্ভ, রেমট্যান্সের লাস্ট ডাটা, EPZ, শ্রম আইন।
=> রাজনৈতিক ব্যবস্থা – দু একটা NGO’র নাম ও কাজ, CBA- Collective Bargaining Agent.
=> বাংলাদেশের জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহ, জাতীয় পুরস্কার, বাংলাদেশের খেলাধুলাসহ চলচ্চিত্র, গণমাধ্যম- আগের প্রশ্ন অনুযায়ী।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রচন্ড রোদে

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:০০

প্রচন্ড রোদে
সাইফুল ইসলাম সাঈফ

রূপসী এদিক ওদিক কী খুঁজো
মনের মতো কাঙ্ক্ষিত পুরুষ
এভাবে সোনালি কতোদিন বিনষ্ট করবে
আমায় একটু ভেবে দেখো।
শূন্য হৃদয় নিয়ে কেঁদে মরি
কেউ নেই পাশে, গেছে সবাই ছাড়ি।
দরিদ্র বলে জুড়েনি তাই... ...বাকিটুকু পড়ুন

জেফরি আর্চারের জগৎ বিখ্যাত উপন্যাস ‘A Prisoner of Birth’ এবং অন্যান্য প্রসঙ্গে....

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৩৭


ছবিতে আমি, মারুফ জামান এবং লেঃ কর্নেল রাজীব।
জেলে থাকতে জেফরি আর্চারের (Jeffrey Archer) লেখা ‘A Prisoner of Birth’ বইটির পড়ার জন্য বলেছিলেন ক্যাপ্টেন (চাকুরিচ্যুত) খন্দকার রাজীব... বইটি সম্পর্কে... ...বাকিটুকু পড়ুন

মার্কো রুবিও ভারতে কী করছেন?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২২


আওয়ামী দোসর নবনীতা আপার মতে, মার্কো রুবিও ভারতে গেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করতে। ডিসেম্বর মাসে যাতে শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারেন, সেই আলোচনা করতেই নাকি... ...বাকিটুকু পড়ুন

সুন্দর সর্বনাশ

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:২১



সবকিছুই পাওয়া যায় এখন বিপণনের কল্যাণে,
বিপনি বিতানে বিতানে;
চাইলে কিনে নিতে পারো লালনীলহলুদ মনও!

মন চাইলে পোষ মানাতে পারো বনের অবাধ্য পশুও;
শুধু পোষ মানাতে যেও না মানুষ;... ...বাকিটুকু পড়ুন

দেশভাগের পর-

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে... ...বাকিটুকু পড়ুন

×