নীলপাহাড়ের নীলিমা
---------------- ডঃ রমিত আজাদ।
আমি কি দেখিয়েছি তোমাকে কোন রঙিন স্বপ্ন?
অরণ্যের প্রশান্তি নিয়ে আসা, স্বপ্নের যাদুকর সেজে?
প্রতীক্ষায় রেখেছি কি তোমাকে বুনো সাগরের ধারে,?
কিংবা আকাশ ছুঁয়ে থাকা দূরের নীল পাহাড়ে?
তোমার পুরোটা মন এলোমেলো করে দিয়ে,
হাত ধরে কি উপভোগ করেছি,
গাছ জুড়ে হেসে ওঠা অজস্র শিরীষ ফুল?
অথবা দুজনে কাটিয়েছি কোন নির্জন প্রহর?
তবে কি অভিযোগ তোমার?
বেয়ারা পৃথিবীটা কখনো নিয়ম মেনে চলে,
আবার কখনো কখনো একেবারেই নিয়ম মানেনা।
সেটাই অনিয়ম।
ভালোলাগায়ও অনিয়ম থাকে।
তোমার অস্থিরতা আমি বুঝি নীলিমা।
এ কারণেই অনিয়মের ভালোলাগা
প্রকাশ করতে নেই।
এই অনিয়মের ভালোলাগা মিলনেতো নয়ই,
কেবল বিরহেই শেষ হয়, বিষন্ন পদাবলী সেজে।
মিলনের স্বপ্নজাল মিছেই বোনা।
দেহ হলো জীবন-যৌবন-প্রেম-বার্ধক্য- মৃত্যুর
একটি উত্থান-পতন সঙ্গীত।
স্বপ্নের নদীতীর,
একরাশ ফুল, একঝাক পাখী,
বসন্তের খেয়ালী বাতাস,
বরষার মুখর রাত্রি,
ঢেউয়ের হিল্লোলে সুরের মূর্ছনায় আবিষ্ট বাঁশীর সুর,
সবকিছু উপভোগ করো,
অনিয়মের হাতছানি উপেক্ষা করে।
নিয়মের নায়কের হাত ধরে,
গভীর মুগ্ধতা নিয়ে।
আমার নিঃশ্বাস ঝর্নার কলতান হয়ে,
মিশে যাবে দিগন্তের অস্তাচলে।
তোমাকে খু্ঁজে নেব আমি, আমার কবিতায়
একাকী শঙ্খচিলের ডানায়
ভেসে থাকা মেঘের শুভ্রতায়।
আলোচিত ব্লগ
চেগা মিয়া

সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই... ...বাকিটুকু পড়ুন
গল্পঃ চোরের উপরে বাটপারি!!!!!

টুং করে একটা নোটিফিকেশান আসলো।
ফাৎনার নড়াচড়া দেখে বুঝলাম, বড়শিতে একটা 'ব্রাউন ফিস' ধরা পড়েছে। এখন টেনে তোলার আগে খানিকটা খেলতে হবে। মৎস্য শিকারীরা জানে, এই কাজটা খুবই রোমাঞ্চকর... ...বাকিটুকু পড়ুন
তাওরাত ও যুক্তি দিয়ে কথা বলুন - ইহুদীরা আত্মসমর্পন করবেন
গানঃ 'My Name Is Palestine' - Garth Hewitt
লিংকঃ Click This Link

জ্ঞানী মানুষ যুক্তি পছন্দ করেন। জ্ঞানী মানুষ অজ্ঞানতার বেড়াজাল থেকে নিজেকে বের করে যুক্তির মাপকাঠিতে নিজের জীবনকে সাজায় বলে... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোস্ট: বিদায়ের আগে

আমি নিজের লেখা ও অনুবাদ করা কিছু বই বের করতে চাই। এক্ষেত্রে কেউ কোনওভাবে সহযোগিতা করতে পারলে জানাবেন। গতকাল একজন নিয়মিত ব্লগারের মন্তব্যে ব্লগ বন্ধ হবার জোর সম্ভাবনার কথা জেনে... ...বাকিটুকু পড়ুন
জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।