ঘূর্ণাবর্তে আমরা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ঘূর্ণাবর্তে আমরা
----------------- ডঃ রমিত আজাদ
হয় আপনি, নয় তিনি, এইতো চলছে?
আপনি পক্ষে, তিনি বিপক্ষে,
না না তিনি পক্ষে, আপনি বিপক্ষে,
না না আপনারা দুজনেই পক্ষে, আমরা বিপক্ষে,
ভুল বকছি বোধহয়
আমরা পক্ষে, আপনারা দুজনে বিপক্ষে,
কি জানি বুঝতে পারছি না,
মাথাটা এলোমেলো হয়ে গেছে বোধহয়।
আসলে আমরা কেউ নই, আপনারাই সব,
আপনারা চাইলে হবে, না চাইলে হবেনা,
আপনি আশ্বাস দেবেন, তিনি দেবেন প্রতিশ্রুতি,
আমরা অগাধ বিশ্বাস নিয়ে শুনবো।
আপনারা যা বলবেন, আমরা তাই বলবো,
যদি বলেন আলু ভালো, আমরা বলবো আলু ভালো,
যদি বলেন আলু খারাপ, আমরা বলবো আলু খারাপ,
আমরা তো আর আলুর সমর্থক নই,
আমরা আপনাদের সমর্থক!
আপানাদের অতীব বাধ্যগত, একান্ত বিশ্বস্ত!
আমাদের কিছু নেই, সবকিছু আপনাদেরই,
আমরা আছি আপনাদের জন্যে,
কি করতে হবে বলুন? করে দেব।
ওকে শায়েস্তা করতে হবে? করবো।
বকাবকি করে তার গুষ্টি উদ্ধার করতে হবে?
নো প্রবলেম আমরা আছি,
দুহাত ক্রমাগত শূণ্যে তুলে দিয়ে,
সমানে চিৎকার করে যাবো।
যদি বলেন আমাদেরই পাঁকা ধানে মই দিতে,
সেটাও দিয়ে দেব,
কি হবে আমাদের ধান দিয়ে?
আপনাদের জন্য না হয় দুবেলা উপোষই করলাম!
প্রেয়সীর প্রেম, দারুচিনী দ্বীপের মেয়ে, কৃষ্ণচূড়ার রঙ,
আকাশে মেঘের ভেলা, ঝিলের জলে ফুটন্ত নীলপদ্ম,
শিক্ষাঙ্গনের জ্ঞানগর্ভ আলোচনা,
বিজ্ঞান ও প্রযুক্তি বিপ্লব,
সব শিকেয় তুলে রেখেছি,
কি হবে ও দিয়ে?
আপনি আর তিনি মিলে
আমাদের কালসাপের নাচন দেখাবেন,
ভয়ার্ত সব দিন, আর নিঃশব্দ নির্ঘুম রাতে,
মারণাস্ত্র, বারুদ, আহত-নিহতের আর্তনাদ,
অবিশ্রান্ত কফিনে পেরেক ঠোকা,
ফিরে ফিরে আসে, যায় আবার আসে,
উহ্! কি এক ঘূর্ণাবর্তে আমরা!!!!
১টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
মতভেদ নিরসন ছাড়া মুসলিম আল্লাহর সাহায্য পাবে না

সূরাঃ ৩ আলে-ইমরান, ১০৫ নং আয়াতের অনুবাদ-
১০৫। তোমরা তাদের মত হবে না যারা তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পর বিচ্ছিন্ন হয়েছে ও নিজেদের মাঝে মতভেদ সৃষ্টি করেছে।... ...বাকিটুকু পড়ুন
‘স্বপ্নের শঙ্খচিল’ কে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা….

আজ সকালে ল্যাপটপ খুলেই উপরের চিত্রটা দেখলাম। দেখে মনটা প্রথমে একটু খারাপই হয়ে গেল! প্রায় একুশ বছর ধরে লক্ষাধিক ব্লগারের নানারকমের বৈচিত্রপূর্ণ লেখায় ও ক্রিয়া-প্রতিক্রিয়ায় সমৃদ্ধ আমাদের সবার... ...বাকিটুকু পড়ুন
অনু গল্প

(এক)
দশম শ্রেণির ছেলে সাদমান সারাদিন ফোনে ডুবে থাকত। বাবা-মা বকাঝকা করলে প্রায়ই অভিমান করে ভাত খেতো না। একদিন রাতে ঘরের দরজা বন্ধ। ভোরে দরজা ভেঙে সবাই স্তব্ধ। খবরের কাগজে... ...বাকিটুকু পড়ুন
জীবনের গল্প - ১০০

আমার সাথে একজন সাবেক সচিবের পরিচয় হয়েছে।
উনি অবসরে গেছেন, ১০ বছর হয়ে গেছে। এখন উনি বেকার। কোনো কাজ নাই। বাসায় বাজার করেন অনেক বাজার ঘুরে।... ...বাকিটুকু পড়ুন
একটু চালাক না হইলে আসলে এআইয়ের দুনিয়াতে টেকা মুশকিল।

সকাল থেকে চ্যাটজিপিটি আর ন্যানো ব্যানানার কাছে ঘ্যান ঘ্যান করছিলাম, ডোনাল্ড ট্রাম্প যে বলেছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার পশ্চাৎদ্বেশ চাটে, এইটার একটা ছবি তৈরি করে দাও।
শালারা দিবেই না।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।