স্বপ্ন গোধূলী পথে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
স্বপ্ন গোধূলী পথে
------------------ ড. রমিত আজাদ
হঠাৎ উঠেছে ধুলো দমকা হাওয়ায়,
বিমুক্ত নীলাকাশে ক্ষণিকের কল্মষ,
স্বচ্ছ জলের পাত্রে প্রতিচ্ছবি জ্যোৎস্না অধরার,
তরঙ্গের নূপুরে হাওয়ার গান,
বিমূঢ়, হতবাক্
এক প্রেমিক যুবক।
এক-কণিকার মুক্তো মানিক
দাঁতে ঠোঁট চেপে হাসো,
যেন পাহাড়ী ঝর্ণায় জলের কল্লোল
ঐ হাসির জন্য, আমি সাগরে ঝাঁপ দিতে পারি অনায়াসে।
দুইটি রঙিন হেমন্ত, দুইটি তুহীন শীত,
দুইটি খড়তাপের গ্রীস্ম,
দুইটি ফুলেল বসন্ত,
অচেনা থেকে আপন হয়ে যাওয়ার মতো
পর্যাপ্ত দীর্ঘ সময়।
সুখের সময়ে ক্রন্দন চোখে পড়েনা,
চোখে পড়েনা ঝড়া পাতার মর্মরে দীর্ঘশ্বাস,
একেবারেই দৃষ্টিগোচর হয়না
বোবা আব্বাসের বাড়ীর পাশের নির্বান্ধব গাব গাছ
আমি গিয়েছিলাম যেখানে এ্যাঞ্জেল নেই,
শয়তান আছে কিনা ঠিক বুঝতে পারলাম না।
দৃশ্যমান শয়তানের মুখশ্রী তো আর দেখা হয়নি
তবে বিদ্যুৎ দেখা না গেলেও
তার শক খেয়ে যেমন মৃত্যু হয়,
শয়তানও তেমনি অদৃশ্য ভয়ংকর!
নাড়ীর টানে সেই ছেলেবেলার নৌকাখেলার বিলে
ফিরে গিয়েছি আমি, রঙে রঙে ছেয়ে থাকা
পদ্ম দেখবো বলে,
দেখেছি সেই বিল
মোটেও শান্ত জলাধার নয়।
জলের গভীর গভীরে
শাপলা, কচুরিপানা, কলমী লতায়
ভীষণ ষড়যন্ত্র রত
আঘাত, হত্যা, খুন রক্তপাত
কোন কিছুই অস্বাভাবিক নয় যেন
ছেলেবেলায় যে বিল মনোরম মনে হয়েছিলো
তার অতলে কেমন ত্রাস!
একটি চ্যালেঞ্জ ছিলো আমার,
আমি মোকাবেলা করেছি নিখুঁতভাবে,
তুমি তাকে কি বলবে জানিনা,
আমি তো তাকে জয়ই বলবো।
আমি ঘৃণা ভালোবাসি না, প্রেম ভালোবাসি
ভালোবাসার প্রতিশব্দ প্রেম,
ঘৃণার সাথে তার কোন সম্পর্ক নেই।
তোমাকে দেখামাত্র
আমার বুকের রক্ত ছল্কে উঠতো,
আমার আঙুলের স্পর্শে
সন্ধ্যার রাঙা মেঘের মতন
কেমন টকটকে রক্তাভা ছড়িয়ে যেত তোমার মুখে!
অধরের বুকে অধর,
হৃদয়ের কোলে হৃদয়,
প্রাণের মধ্যে প্রাণ!
তোমাকে কথা দিয়েছিলাম
ঘর বাঁধবো নিবিড় অনুরাগে
আলিঙ্গনের আবেশে
মেখে নেব তোমার সুবাস
পায়রা-ডাকা ভরদুপুরে
তারপর একটু বিরতি,
একটু অস্থায়ী বিচ্ছেদ,
কেন?
ঐযে চ্যালেঞ্জ গ্রহন করবো বলে,
অন্ত:শত্রু বেঈমানী করে,
প্রতারক যুদ্ধ এড়িয়ে চলে,
যোদ্ধা যুদ্ধ এড়ায় না!
এই রণক্ষেত্রে, আমিও যোদ্ধা যেন।
তারপর যুদ্ধ শেষে,
এতটা রোদজ্বলা পথ হেটে এসে,
হয়তো আমার ফর্সা রং কিছুটা ঝলসে যাবে
ঘাসের গন্ধ মেখে, জলের গন্ধ মেখে,
জবার গন্ধ মেখে, জুঁইয়ের গন্ধ মেখে,
আমি ফিরে এসে দেখবো,
তুমি দাঁড়িয়ে আছো একরাশ কার্নেশন হাতে।
মনে পড়ে?
হাত-দু’খানা আঁকড়ে ধরে তোমাকে বলেছিলাম
এই যাওয়াটা কিছু নয়
যত দেরীই হোক,
আমি আবার ফিরে আসব,
তোমার স্বপ্ন গোধুলি পথে।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আত্মহনন ও পক্ষপাতিত্ব


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন
তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন
এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন
=মনে রং নেই আর=

মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন
দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।