
এই কথাগুলো যদি তুমি আমার পাশে থেকে বলতে!
——--------------——- ড. রমিত আজাদ
ফেসবুকের ইনবক্সে মেসেজ পাঠালে,
“কেন তুমি এতো রাতে জেগে আছো?
রাতজাগা তো ঠিক নয়, শরীর খারাপ করবে যে।”
আহা এই কথাগুলো অত যোজন দূরত্ব থেকে না বলে,
যদি আমার পাশে থেকে বলতে!
“মনে করো, আমি তোমার পাশেই আছি।”
মনে তো কতো কিছুই করি!
কত ফ্যান্টাসীই তো করলাম সেই থেকে,
এতে কি বিচ্ছেদ ঘুঁচে যাবে?
মাধবী লতায় ছেয়ে যাওয়া
খোলা বারান্দায় আমরা দুজন.
বিমুর্ত জোছনার স্নিগ্ধ আলোয়,
তোমার হাতে আমার হাত।
অথবা,
গাড়ীর স্টিয়ারিং হুইলের পিছনে আমি,
আমার বাঁ পাশে তুমি,
লং বীচ ড্রাইভে ছুটে চলেছি,
উত্তাল সাগরের পাশাপাশি।
নীচে অনেক নীচে মেঘের দেশ ছাড়িয়ে
নীলগিরীর সুউচ্চ পাহাড়ের স্বপ্নপূরীতে
আমরা দুজন, মুগ্ধ হয়ে দেখছি,
মেঘের গায়ে হরেক রঙের খেলা।
কক্সবাজারের ইনানী সৈকতে
লাল কাঁকড়ার পিছনে ছুটাছুটি,
তারপর হঠাৎ বালুর গর্তে পড়ে যাওয়া,
সেখান থেকে পরস্পরকে টেনে তোলা।
এমন কত শত ফ্যান্টাসী
আমি নিরত করেছি তোমাকে নিয়ে,
এটা কি বিচ্ছেদের দুঃখ ভুলে থাকার জন্য,
না কি বিরহের কষ্ট নিয়ে একটু দুঃখবিলাস?
সে যাই হোক একটা কথাই শুধু বুঝি,
বিচ্ছেদের দুঃখ …………………।
না, বুঝিনা, কিছুই বুঝিনা, আমি কিছুই বুঝিনা।
These Words I Wish You Said Sitting Next To Me
------------------------------- Dr. Ramit Azad
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১৫ দুপুর ১:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


