
আমার জীবন থেকে অভিজ্ঞতালব্ধ কিছু কথাঃ
৮। কেউ ফেলে গেছে আপনাকে, তার স্মৃতি ভুলতে চাচ্ছেন? কি দরকার ভুলে যাবার! কেউ কিছু দিয়ে গেলে সেটা মনে রাখতে হয়। আর মানুষের মনে কেউ দাগ কাটলে সবটা মুছে না কখনোই, তাই সেসব মনে রেখে এগিয়ে যান।
৯। আজকে হয়তো কারো কথা ভেবে গলার মধ্যে কি যেন দলা পাকাচ্ছে, খেতে পারছেন না, সব বিস্বাদ লাগছে, দম বন্ধ হয়ে আসছে, তাকে ভেবে কবিতা লিখছেন আর সদ্য শেখা সিগারেটে ছোট ছোট টান দিচ্ছেন। বিশ্বাস করুন, আজ থেকে এক বছর পরে এসব মনে করে আপনি হাসবেন, আর নিজেই বলবেন “কতো বোকা ছিলাম।”
১০। আমাদের দৈনন্দিন জীবনের সব কিছুতে লিখিত নিয়ম খুঁজতে যাবেন না। কিছু কিছু ব্যপার সাধারণ বুদ্ধি দিয়ে চিন্তা করলেই সঠিক পথ পেয়ে যাবেন। যেটা আপনার কাছে প্রথমে সঠিক মনে হবে, দেখবেন পরে সেটাই সঠিক হিসেবে গণ্য হবে। সহজ ভাবে চিন্তা করুন, জীবন অনেক সহজ হবে।
১১। আপনি যেমন, উপরওয়ালা আপনাকে তেমনই রাখবেন। এবার আপনি মাসে হাজার টাকা কামাই করেন অথবা লাখ।
১২। অন্যের কি আছে বা নেই, সেদিকে কখনো নজর দিবেন না। সবসময় দেখুন আপনার কি আছে বা নেই, আপনার কি লাগবে। কারো তুলনা করে কিছু চাইবেন না, শুধু নিজেরটা বলেন। আপনি অন্যের কথা তুলনা দিলে হয়তো দুজনেই হারাতে পারেন।
১৩। সবসময় মনে রাখবেন আপনি কোন কথা যতই বিশ্বস্ত কারো কাছে বলুন না কেন, সেটা ফাঁস হয়ে যেতেই পারে। তাই বলার আগে চিন্তা করে বলুন কারো ক্ষতি করছেন না তো?
১৪। আপনার বন্ধুর সাথে সম্পর্ক নষ্ট করবেন না, কিছুটা ছাড় দিয়ে হলেও অটুট রাখুন, কেননা সে আপনার দুর্বলতা জানে।
পুনশ্চঃ লেখাগুলা সম্পূর্ণ আমার জীবনের অভিজ্ঞতার আলোকে নিজের অনুর্ভর মস্তিষ্কের প্রশব করা, কারো ব্যক্তিগত জীবনের সাথে মিলেগেলে আমাকে দায়ী করবেণ না।
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


