somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বপ্নের ফাইনালে বাংলাদেশ

২১ শে মার্চ, ২০১২ রাত ১২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতোউপমহাদেশের ‘বিশ্বকাপ’খ্যাত এশিয়া কাপের ফাইনাল উঠেছে বাংলাদেশ। পয়েন্টের দিক থেকে বাংলাদেশের সমান হওয়ার পরও মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে থাকায় ছিটকে পড়ল ভারত। মিরপুরে পরশু বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠেয় শিরোপা-নির্ধারণী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
বাংলাদেশের জয়ের ভিত্তিটা গড়ে দিয়েছিলেন বোলাররা, শ্রীলঙ্কাকে মাত্র ২৩২রানে অলআউট করে। শ্রীলঙ্কার ইনিংসের পরই শুরু হয় বৃষ্টি। বৃষ্টি আইনে বাংলাদেশের সামনে ৪০ ওভারে ২১২ রানের লক্ষ্য নির্ধারিত হয়। এ লক্ষ্যে খেলতে নেমে তামিম ও সাকিবের হাফ সেঞ্চুরি, এর পর নাসির হোসেন ও মাহমুদউল্লাহরঅবিচ্ছিন্ন ৭৭ রানের জুটিতে ১৭ বল বাকি থাকতেই জয় তুলে নেয় বাংলাদেশ।
৪০ রানে প্রথম তিনটি উইকেট হারিয়ে বসেছিল বাংলাদেশ। নাজিমউদ্দিন ৬, জহুরুল ২ ও মুশফিকুর ১ রান করে আউট হন। তবেই সেই বিপর্যয়কে পেছনে ফেলে দলকে লড়াইয়ের রসদ এনে দেয় তামিম ইকবাল ও সাকিব আল হাসানের ৭৬ রানের জুটি। সাজঘরে ফেরার আগে তামিম দলীয় সংগ্রহে যোগ করেন ৫৯ রান। সাকিব আউট হন ব্যক্তিগত ৫৬ রানে। দলের জয় নিশ্চিত করে নাসির ৩৬ ও মাহমুদউল্লাহ ৩২ রানে অপরাজিত থাকেন।
মিরপুরে দিবা-রাত্রির এই ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। শ্রীলঙ্কাকে অল্প রানেআটকে দিয়ে অধিনায়কের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করেন বোলাররা।
দ্রুত তিনটি উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকেচাপে ফেলেন শফিউল হোসেনের ইনজুরির কারণেএ ম্যাচে দলে সুযোগ পাওয়া পেসার নাজমুল হোসেন। তবে প্রাথমিক ধাক্কা সামলে ৮৮ রানের জুটি গড়েন চামারা কাপুগেদারা ও লাহিরু থিরিমান্নে।
কাপুগেদারা-থিরিমান্নের জুটি ভেঙেশ্রীলঙ্কাকে আবার চাপেফেলেন আবদুর রাজ্জাক। থিরিমান্নে করেন ৪৮ রান। কিছুক্ষণ পর ৬২ রানে থাকা কাপুগেদারাকেও সাজঘরে পাঠান রাজ্জাক। এর পর দুটি উইকেট শিকার করেন সাকিব আল হাসান। ৪৮ রানকরা উপুল থারাঙ্গাকে সাজঘরে পাঠান শাহাদাত হোসেন। বাংলাদেশের হয়েসর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন নাজমুল। রাজ্জাক ও সাকিব নেন দুটি করে উইকেট। মাশরাফি ও শাহাদাত্ নেন একটি করে উইকেট।
এশিয়া কাপের ‘বাইলজ’ অনুযায়ী, একাধিক দলের পয়েন্ট সমান হয়ে গেলে মুখোমুখি লড়াই বিচার্যহবে ফাইনালের স্থান দখলের জন্য। তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করে পাকিস্তান। তিনটি করে ম্যাচ খেলে বাংলাদেশ ও ভারত উভয় দলের অর্জন ৮ পয়েন্ট। তবে গত শুক্রবার ভারতকে ৫ উইকেটে হারানোর সুবাদেফাইনালে উঠে গেল বাংলাদেশ।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×