somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে ডায়েরীটা লেখা হবে না আর...(১০)

১০ ই মে, ২০০৮ রাত ১১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যে ডায়েরীটা লেখা হবে না আর...(১০)

তারিখ: নেই (অনুমান এপ্রিল,১৯৯৩)


রূপা, তুমি হয়তো ভাবছো, হঠাৎ করে আমি এমোন ভাবাবেগে আচ্ছন্ন হলাম কী করে ! না রূপা, এ তুমি ঠিক বললে না। এই ঈপ্সিত ভাবাবেগে তাড়িত হবার সময় কোথায়, উপায়ই বা কী ? আমি আমরা যে বৃত্তে বাস করি, সেখানে ভাবাবেগ অচ্ছুৎ, নিষিদ্ধ। এ হলো সেই যুবকের- যে আমারই বুকের মধ্যে বাস করে।

জানো, জগতের কোন বিষয়কে এমন কি বিধাতাকেও বিনা প্রশ্নে ছেড়ে দিতে রাজী হতো না বলে যুবকটিকে সবাই, যারা তাকে দেখলো-দেখলো না, জানলো-জানলো না, বুঝলো-বুঝলো না সবাই, নাস্তিক আখ্যা দিয়ে দূরে সরিয়ে দিতে চাইলো। সে অনেক আগের কথা, তখনও মেয়েটিকে এমোন করে ভালোবাসেনি, ভালোবাসার অগ্নিদাহে জ্বলে পুড়ে ছারখার হয়ে তরুণ থেকে যুবকে পরিণত হয়নি। এক নিঃসীম একাকীত্বে ছিটকে পড়া এই অসহায় তরুণের রইলো না কোন ধর্ম, কোন বর্ণ, কোন গোত্র। সবার মধ্যে থেকেও তার রইলো না কেউ। শুধু অনন্ত প্রতীক্ষার দিকে তাড়িয়ে বেড়ানো অবলম্বনহীন এক ছন্নছাড়া তরুণ মাত্র। ঠিক ঐ মুহূর্তেই সে কাছে এলো মেয়েটির। কোথায় কখন কীভাবে, এটা প্রধান বিষয় না হলেও পৃথিবীর কোন ঘটনাই তুচ্ছ নয়। নিয়তিই কি টেনে আনলো তাকে ! হয়তো বা।

প্রশ্ন করো, তারপর কী হলো ?
তার-পর..? সে অনেক কথা ! তারপর মেয়েটি কী করে যেনো নারী হয়ে ওঠলো ! তাঁর অপার্থিব সুন্দরের ‘সেই দীপ্তিহীন অগ্নির নির্দয় দাহনে পলে পলে দগ্ধ হলো’ তরুণ পুরুষ ; কোন্ অমরাবতীর অমিয় ধারায় সিঞ্চিত হয়ে তার দিকে পূর্ণদৃষ্টি মেলে দিলো আবেশে অবিনশ্বর যুবক !!

‘সখত্ কাফির থা জিননে পহলে মীর,
মজহব-এ ইশক্ এখতিয়ার কিয়া।’


(যে মীর একদিন কট্টর নাস্তিক ছিলো, আজ সে প্রেমধর্মে দীক্ষা নিল !)


চলবে...

আগের পর্ব (০৯): Click This Link
পরের পর্ব (১১): Click This Link
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০০৮ রাত ১১:৫৩
৮টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

ঈশ্বর আমার সঙ্গে আছেন

লিখেছেন দানবিক রাক্ষস, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:১০



যুদ্ধের আগে
আকাশের দিকে তাকিয়ে,
মানুষ নিজ নিজ পতাকা ঈশ্বরের রঙে রাঙায়।

প্রথম আঘাতের পর,
প্রথম রক্তের ফোঁটা মাটিতে পড়ার পূর্বে,
মানুষ আকাশের দিকে তাকিয়ে বলে—
"ঈশ্বর আমার সঙ্গে আছেন।"

প্রতিটি যুদ্ধের আছে একেকটি... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

×