যে ডায়েরীটা লেখা হবে না আর...(২০)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
যে ডায়েরীটা লেখা হবে না আর...(২০)
তারিখ: নেই (অনুমান এপ্রিল,১৯৯৩)
ঐ যুবকের পৃথিবীর সব নারী যেদিন ঐ নারীর কাছে পরাজিত হলো, ম্লান হয়ে গেলো, সেদিন সেই যুবক উল্লাসে ফেটে পড়ার বদলে কেমোন বিষন্ন হয়ে গেলো ! উল্লাসের স্রোতধারা অকস্মাৎ কীভাবে এমন বিষন্ন বরফ হয়ে যায়, বুঝতে পারে না সে। অবিরাম বকে যাওয়া যুবক জানলো না তার সব কথা থেমে গেলো- আটকে গেলো বুকের ভেতরে কোন্ অচেনা চরে। যুবকের ভেতরে আরেকটা যুবক জাগে, কোন্ সে কথার ভারে ?
রূপা, সমস্ত যুবকেরাই একদিন কবি হতে চায়। কেন সে চাওয়া, বলতে পারো ? কিসের তাড়নায় ওরা পাঁজরে লিখে নেয় প্রিয়তম নাম ! প্রিয়তম কথাটুকু সাজাতে সাজাতে সাজানো হলো না দেখে ক্লান্ত যুবক বুঝে ‘সব কিছু অধিকারে আসে না’। ইচ্ছে করলেই কেউ কবি হতে পারে না। বেদনার মন্থনে নীলকণ্ঠ ধরে কবি হতে হয়। অমৃত ছড়িয়ে তাঁরা মহাকালকে সমৃদ্ধ করে। সমৃদ্ধ হয় যুগে যুগে মানব-মানবীর চিরন্তন আশা- সোনার হরিণ খোঁজা। কবি না হওয়া অসহায় যুবকের কবিসত্ত্বা তাই কেঁদে ওঠে তার আপন ভাষায়-
‘যেখানে পাওয়ার আনন্দ, হোক সে বেদনা ;
সেখানেই হারানোর ভয়।
গুমরে ওঠে অনুরাগ অস্ফূট ব্যথায়-
মিথ্যে নয় পৃথিবীটা মিথ্যে নয় মানুষের মন,
আমিই নিথর কেবল !’
চলবে...
আগের পর্ব (১৯): Click This Link
পরের পর্ব (২১):
৩টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!
৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!
আমাদের মধ্যে বৃহত্তর একটা অংশের বদ্ধমূল বিশ্বাস- আইন মানতে হবে না, নিয়ম মানা বোকামি, সরকারের সবকিছুই মানুষের মৌলিক... ...বাকিটুকু পড়ুন
ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে
সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।
ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন
চেগা মিয়া

সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই... ...বাকিটুকু পড়ুন
গল্পঃ চোরের উপরে বাটপারি!!!!!

টুং করে একটা নোটিফিকেশান আসলো।
ফাৎনার নড়াচড়া দেখে বুঝলাম, বড়শিতে একটা 'ব্রাউন ফিস' ধরা পড়েছে। এখন টেনে তোলার আগে খানিকটা খেলতে হবে। মৎস্য শিকারীরা জানে, এই কাজটা খুবই রোমাঞ্চকর... ...বাকিটুকু পড়ুন
তাওরাত ও যুক্তি দিয়ে কথা বলুন - ইহুদীরা আত্মসমর্পন করবেন
গানঃ 'My Name Is Palestine' - Garth Hewitt
লিংকঃ Click This Link

জ্ঞানী মানুষ যুক্তি পছন্দ করেন। জ্ঞানী মানুষ অজ্ঞানতার বেড়াজাল থেকে নিজেকে বের করে যুক্তির মাপকাঠিতে নিজের জীবনকে সাজায় বলে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।