somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একে ৪৭ রাইফেলসহ গ্রেফতার কুষ্টিয়ায় আ’লীগ নেত্রী আঁখিসহ ৪ জনের যাবজ্জীবন

২৭ শে জুলাই, ২০১০ রাত ১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এখানে ক্লিক করুন কুষ্টিয়ায় ২০০৯ সালের নভেম্বরে একে-৪৭ রাইফেল, অস্ত্র ও গুলিসহ আটক করা শহর আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদিকা চরমপন্থী সংগঠন গণমুক্তিফৌজের মহিলা শাখা প্রধান তাসলিমা খান আঁখিসহ ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও একজনকে বেকসুর খালাস ঘোষণা করা হয়েছে। গতকাল দুপুরে এ মামলার রায় ঘোষণা করেন কুষ্টিয়ার বিশেষ ট্রাইব্যুনাল আদালতের দায়িত্বপ্রাপ্ত এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আকবর হোসেন মৃধা। সাজাপ্রাপ্ত আসামিরা হলো তাসলিমা খান আঁখি, তার দেহরক্ষী কুষ্টিয়া হাউজিংয়ের রানী খাতুন, কালিশংকরপুরের আবদুর রাজ্জাক ও আক্কাছ আলী মোল্লা। অপর আসামি মাইক্রোচালক শাহিনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
২০০৯ সালের ২ নভেম্বর রাতে শহরের ত্রিমোহনীতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস তল্লাশি করে কুষ্টিয়া শহর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা শহরের আড়ুয়াপাড়ার ওমর হায়দার কোহিনূরের স্ত্রী তাসলিমা খান আঁখিকে একটি একে-৪৭ রাইফেল, একটি শটগান ও ৬৬ রাউন্ড একে ৪৭-এর গুলি, ১৬ রাউন্ড শটগানের গুলিসহ আটক করে। ওই সময় পুলিশ তার সহযোগী রানী, রাজ্জাক, আক্কাছ, শাহিনকেও গ্রেফতার করে।
এ ব্যাপারে কুষ্টিয়া সদর থানায় মামলা হয়। কুষ্টিয়ার বিশেষ ট্রাইব্যুনাল আদালতের দায়িত্বপ্রাপ্ত এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক ২৩ সাক্ষীর সাক্ষ্যে সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন ও অস্ত্র রাখার সহায়তার অপরাধে ১০ বছর করে ৪ জনকে সশ্রম কারাদণ্ড দেন।
তাসলিমা খান আঁখি গ্রেফতারের আগ পর্যন্ত আলোচিত চরমপন্থী সংগঠন গণমুক্তিফৌজের নারী সেলের প্রধান হিসেবে কাজ করছিল। তার নেতৃত্বে নারী চরমপন্থীরা কুষ্টিয়াসহ আশপাশের কয়েকটি এলাকায় অপহরণ, অস্ত্র বহনসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। গ্রেফতার হওয়ার পর আঁখিকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। রায় ঘোষণার সময় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয় আদালত প্রাঙ্গণে।

৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ব্লাইন্ড স্পট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭



ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

×