somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২০০ টাকা না থাকায় বিনা চিকিৎসায় শিশুর মৃত্যু

৩১ শে জুলাই, ২০১০ রাত ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সিরাজগঞ্জ, ৩০ জুলাই (শীর্ষ নিউজ ডটকম): সিরাজগঞ্জে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ফি দিতে না পারায় বিনা চিকিৎসায় এক শিশুর মর্মান্তিক মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের আভিসিনা হাসপাতালে মর্মান্তিক এ ঘটনা ঘটে। শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে কামারখন্দ উপজেলার শালদাইড় গ্রামের মুকুলের ৫ মাস ২২ দিন বয়সী শিশু যোবায়েরের প্রচণ্ড জ্বর আসে। পরিবারের লোকজন প্রথমে তাকে সিরাজগঞ্জ শহরের ডা. আমিনুলের কাছে নিয়ে আসে।

সেখানে ডা. আমিনুল প্রাথমিক চিকিৎসা শেষে তাকে দ্রুত আভিসিনা হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। পরিবারের লোকজন দুপুর ২টার দিকে তাকে ওই হাসপাতালে নিয়ে আসে।

এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ কাউন্টারে তাদেরকে ২০০ টাকা জমা দিতে বলে। কিন্তু তখন তাদের কাছে ওই পরিমাণ টাকা না থাকায় তারা তা জমা দিতে ব্যর্থ হয়। বেশি অসুস্থ হয়ে পড়লেও কোন ডাক্তার তাকে চিকিৎসা না দেয়ায় বিনা চিকিৎসায় সন্ধ্যা ৬টার দিকে শিশুটি মারা যায়।

হতভাগা শিশুটির মা পাগলের মতো বিলাপ করে বলেন, আমি তাদের দাবির টাকা দিতে চেয়েছিলাম, কিন্তু কেউ আমার কথা শোনেনি। আপনারা আমার বুকের ধনকে ফেরত দিন।

পিতা মুকুল অভিযোগ করেন, চিকিৎসা না দেয়ার কারণ জানতে ডা. মাসুমের কাছে গেলে তিনি তাকে মারপিট করে গলাধাক্কা দিয়ে বের করে দেন।

শিশুটির নানী ফুরকন কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার নাতির অসুস্থতা বেশি হলে আমি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোসাদ্দেক মাসুমের পা জড়িয়ে ধরে বলি, বাবা আমার বাড়ি থেকে টাকা আসছে; আপনি ভর্তি করে চিকিৎসা দিন। তাতে তার মন গলেনি।

এ প্রসঙ্গে ডা. মোসাদ্দেক মাসুম বলেন, রোগী ভর্তি হয়েছে ৫টা ২৫ মিনিটে। আমরা চিকিৎসা দিয়েছি।

তবে তিনি শিশুটির পিতাকে গলাধাক্কা দেয়ার কথা অস্বীকার করেন। এ ঘটনায় হাসপাতাল এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

হায়রে বাংলাদেশ মানুষের জীবন এতই সস্তা হয়ে গেছে। আমরা বলে আবার শিক্ষিত জাতী হতে চাই।
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×