somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুচোখের অঝর ভালোবাসা

০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



হঠাৎ করেই ক্যামন করে মনে পড়ে যায় সে আমাদের সঙ্গে আর নেই। কতটা সময়....২৫টি বছরের মতো সে আমাদের সঙ্গে ছিলো। অপমান, অবহেলায় যে ব্যথা জমে মনে তাতে হয়তো তীব্র আগুন থাকে। সেই আগুনে পুড়ে গেল সে। তার শরীরের পোড়া ঘ্রাণ গেথে গেল অস্তিত্বের গভীরে। হঠাৎই পথ চলতে চলতে, দৈনন্দিন স্বাভাবিকতার মধ্যে কোথাও থেকে জেগে ওঠে সেই পোড়া ঘ্রাণ। অস্থির মন হু হু করে ওঠে। ....বোনটা যে আমার আর নেই। বোনের জন্য এতটা ভালোবাসা মনে পুষতাম.....কোনদিন বুঝিনি।

ঈদ আসছে। চারিপাশে গোল বাধানো আনন্দের মধ্যে দূরে কোথাও বিষাদের সুর বাজছে যেন। সেই সুরে মর্ত্যরে প্রিয় হারা কত মানুষের মতো বুকের মধ্যে আকুলি বিকুলি। মায়ের মুখের দিকে তাকিয়ে বুঝি কতটা তীব্রতায় বিষাদের সুর ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে তাকে। হয়তো ঈদের একটা পর্বই কাটবে তার অবারিত চোখের জলে। আমি হয়তো সেটা পারবো না, নিরন্তর চেষ্টায় গলা বেয়ে উঠে আসা দলাপাকানো কষ্ট গিলে ফেলবো।

ঈদের আগে কতজনকে কতকিছু দেওয়ার প্রসঙ্গ উঠলো, চললো তা কেনার আয়োজনও। এবার আর তার নাম কেউ উঠায়নি। অন্যবারের মতো মাও আবদার ধরেননি তার একমাত্র মেয়ের জন্য।
যখন ছোট ছিলাম, ঝগড়া করতাম। মনে মনে বলতাম সে গেলেই বাঁচি। তার বিয়ে হলো। বুকের ভেতরটা ক্যামন করে। রাতে শুয়ে বোনের জন্য কী এক মায়ায় অঝোরে চোখের পানি ঝড়ে। দিনে মাকে বলি মা, ও যা চায় আমাকে বলবেন। সেই থেকে যা চায় তাই দেওয়ার চেষ্টা করেছি। ঈদ আসলে মেয়ের জন্য মায়ের কত আবদার। মিতুকে এটা দিবি..ওটা...দিবি। বউ হয়তো সবকিছু সহজভাবে নাও দেখতে পারে। তাই না জানিয়েও কত কিছু দিয়েছি। ছোটবেলার সেই নির্দোষ চাওয়া পূরণ করে আমাদের সে চিরতরে বাঁচিয়ে দিয়ে গেছে।

সবকিছুর পর মনে হয় এটাই নিয়তি। পৃথিবীতে আমাদের নিয়ে কেউ নিরন্তর খেলছে। সেই খেলার অংশ হয়ে কেউ হাসছি, কেউ কাঁদছি। আমরা দুর্বল, আমরা পুতুল। তাই আরো কত খেলার অনুষঙ্গ হিসেবে আরো কতো মর্মান্তিক, বেদনার, আনন্দের সাফল্যের ঘটনা ঘটবে....ঘটতেই থাকবে।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×