somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অল টাইম দৌড়ের উপর থাকে আরকি, দৌড়া দৌড়া পিছনে সন্ত্রাসী

২১ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ আপনাদের একটা দেশের গল্প শুনাবো। আপনারা হয়তো গল্প শুনে বুঝে নিতে পারবেন যে কোন দেশকে নিয়ে গল্পটা বলছি কিন্তু আমি ভুলেও দেশের নাম বলবো না :) আর আপনারাও বুঝে সেটা বলবেন না কিন্তু!

গল্পটা হল সেই দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে। সেই দেশে কয়েকটি নামের কয়েকটি পোশাকের আইনশৃঙ্খলা বাহিনী আছে। দেশের বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন বাহিনী বিভিন্ন রকমের দায়িত্ব পালন করে থাকে। তো একদল পোশাকধারী আছে যারা দেশের যেকোনো পরিস্থিতিতে মাঠে কাজ করে। দেশে স্বাভাবিক অবস্তা বিরাজ করলেও তাঁদেরকে মাঠে থাকতে হয় আবার কোনও রকমের অস্বস্তিকর পরিস্থিতি হলেও তাঁদেরকে মাঠেই থাকতে হয়। তারা অল টাইম দৌড়ের উপর থাকে আরকি, দৌড়া দৌড়া পিছনে সন্ত্রাসী! =D তারা এই টাইপের হয়। তারা দেশের জনগণকে জানমালের নিরাপত্তা দেয়, তাঁদের নিরাপত্তা দেয়ার কিছু নমুনা বলবো।

ধরেন, কয়েকজন মিলে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দাঁড়িয়ে থাকবে। সন্ত্রাসী-চাঁদাবাজরা যদি কাউকে আক্রমন করে সাথে সাথেই ওরা গুম হয়ে যাবে! আশে-পাশে কোনও আইনশৃঙ্খলা বাহিনীর লোকজনকে তখন আর দেখা যাবে না। ঘটনা শেষ, সন্ত্রাসী-চাঁদাবাজরা সব কিছু নিয়ে চলে গেছে সাথে সাথে আগমন ঘটবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। যে লোকটা সন্ত্রাসী-চাঁদাবাজদের কাছে সব হারিয়েছে পারলে তারা তাকেই ধরে নিয়ে যাবে।

মনে করেন, দেশে অবরোধ চলছে, একটা শহরের একটা মোরে কিছু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দাঁড়িয়ে আছে। কিছু ছেলে মিলে কয়েকটা গাড়ি ভাংচুর করলো বা গাড়িতে আগুন দিলো। কিছুক্ষন আগে আপনার আশেপাশে থাকা সেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, যারা একটু আগেও দাঁত কেলিয়ে কেলিয়ে হোহো করছিল, এখন কিন্তু তাঁদেরকে আর দেখতে পাবেন না। কেউ গাছের চিপায়, কেউ চায়ের টং এর পিছনে, কেউ ছাতার আড়ালে কেটে পড়বে, কেউ কেউ আবার নিজে নিজেকেই চিনে না ভাব নিয়ে বা কবি কবি হতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনী হয়ে গেলাম ভাব নিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকবে! যখন ওই ছেলেরা চলে যাবে, সাধারন মানুষ যখন আসবে আগুন নেবাতে তখন তারা বের হয়ে আসবে গর্ত থেকে।

প্রত্যক্ষদর্শীদের কেউ একজনকে জিজ্ঞেস করবে কি হয়েছিল এখানে? কেউ একজন কিছু বলবে তারপর তাকে, আইনশৃঙ্খলা বাহিনী জিজ্ঞেস করবে, আপনার নাম কি? আপনার বাবার নাম কি? আপনার দাদার নাম কি? আপনি কি করেন? থাকেন কোথায়? চলেন আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে! তখন ভালো ভালো কয়েকটা ছেলেকে দেখে দেখে ধরে নিয়ে যাবে এই আরকি।

নিরাপত্তা দেয়ার আরেকটা ধরণ, তারা আবার শহরের এক মাথা থেকে আরেক মাথা গাড়িতে টহল দেবে। গাড়ির উপরে এমন ভাবে বন্দুক ধরে রাখবে ভাবখানা এমন যেন এইমাত্র এইখানে কোনো ধরনের সংঘর্ষ বা কোনো রকমের সন্ত্রাসী কার্যক্রম হলে ব্যাপক গুলি ছুড়বে, ভালো করে খোঁজ নিয়ে দেখলে, দেখা যাবে বন্দুকে মনে হয় কোনো গুলিই নাই :p সেই সময় তাঁদের গাড়িই সবার আগে, দৌড়া দৌড়া বাঘ আইল বলে দৌড় দিবে!

পুরো লেখাটাই কাল্পনিক, কোনো দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মিলে গেলে লেখক দায়ী নহে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×