বার বার লিখে দিয়েছি ভালোবাসি, তোমাকেই ভালোবাসি। আমি
অসংখ্য বার তোমাকে লিখে দিয়েছি, হুম অসংখ্য বার।
কিন্তু একটা জিনিস কি খেয়াল করেছো তুমি?
তোমার সাথে বার বার কথা বললেও আমি তোমাকে শব্দ করে বলতে পারিনি, হুম অসংখ্য বার কথা বলার পরও নিজের মুখ দিয়ে একটা বারের জন্যও উচ্চারণ করে বলতে পারিনি, ঘুমকুমারি আমি তোমাকেই ভালোবাসি
জানিনা এই ভালোবাসার কারণ কি, ঘণ্টার পর ঘণ্টা আমি তোমার ছবি দেখে কাটিয়ে দিয়েছি সময়, তবুও জানতে পারলাম না কেন তোমাকেই ভালোবাসি
ঘুমকুমারি, আমি চিৎকার দিয়ে বলতে চাই তোমাকেই ভালোবাসি। কিন্তু চুপিচুপি তোমাকেই বলতে পারিনি!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




