somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাস্তায় শুধু সাদাকালো গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ড থাকে না, কালারফুল ভাই-বোনও থাকে।

০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবীর সব থেকে পাওয়ারফুল মানুষ তাঁর নিজের ভালোবাসার মানুষটির কাছে পাওয়ারলেস। দেখতে অসুন্দর একজন মানুষও তাঁর ভালোবাসার মানুষটির কাছে কিন্তু পৃথিবীর সব থেকে সুন্দর হিসেবেই বিবেচিত। আবেগহীন একজন মানুষও তাঁর ভালোবাসার মানুষের কাছে আবেগ লুকিয়ে রাখতে পারে না। প্রত্যেকের কাছে তাঁর নিজ নিজ ভালোবাসার গুরুত্বটাই বেশি আর ভালোবাসার ধরণ টাও ভিন্ন ভিন্ন রকমের হয়। ভালোবাসা কি? সবার কাছে থেকেই তাঁর উত্তর আসবে ভিন্ন ভিন্ন কিন্তু সব ভালোবাসার অনুভূতি গুলো একই রকমের হয়।

আমরা রাস্তায় একটা কালো ছেলের সাথে খুব সুন্দর ফর্সা একটা মেয়ে বা খুব সুন্দর ফর্সা হ্যান্ডসাম একটা ছেলের সাথে একটা কালো মেয়ে দেখলে নিজেরা নিজেদের মধ্যেই অনেক কথা বলাবলি করি। এই মেয়ে কি দেখে এই ছেলেকে ভালোবাসল? কতো সুন্দর মেয়ে কতো সুন্দর ছেলে পেতো! বা এই ছেলে কি দেখে এই মেয়েকে ভালোবাসল? কতো সুন্দর ছেলে কতো সুন্দর মেয়ে পেতো! কিন্তু আমরা একবারও ভাবি না যে ওদের ভালোবাসাটা কতো সুন্দর।

তখন আমরা ভাবি না যে, চেহারা দেখে প্রেম ভালোবাসা হয় না। আমাদের তখন মনে থাকে না যে, ভালোবাসা অন্ধ, ভালোবাসা বদির, ভালোবাসা জাতহীন, বর্ণহীন, ধর্মহীন। আমরা তখন খেয়াল করি না যে, মানুষের চেহারাতেই আসল সৌন্দর্য না। আর যখন সবকিছু মনে পড়ে, তখন সবকিছু বুঝেও বলি তারপরও মেয়েটা আরও ভালো ছেলে পেতো বা ছেলেটা আরও ভালো মেয়ে পেতো। কথা হল, আমরা কখনো একটা ফর্সা ছেলের পাশে কালো মেয়ে বা একটা ফর্সা মেয়ের পাশে একটা কালো ছেলে মেনে নিতে পারি না। আমাদের আফসোস থেকেই যায়!

আমাদের এইটা মনে থাকে না যে, মানুষের আসল সৌন্দর্য তাঁর চেহারায় না। মানুষের আসল সৌন্দর্য তাঁর মনে, সৌন্দর্য তাঁর কর্মে, সৌন্দর্য তাঁর ব্যাবহারে, সৌন্দর্য তাঁর দায়িত্ববোধে, সৌন্দর্য তাঁর ভালোবাসায়, সৌন্দর্য তাঁর কথা বলায়। কিন্তু আমরা মনে করি মানুষের আসল সৌন্দর্য তাঁর চেহারায়। কারণ আমরা সুন্দরের পূজারি, দুর্ভাগ্যবশত আমরা শুধু সুন্দর চেহারার মানুষদের পূজা করি কিন্তু সুন্দর মনের মানুষদের করি না।

আমি নিজে কেমন? আমার থেকে সুন্দর একটা মেয়ে কেন আমাকে ভালোবাসে? বা আমার থেকে অসুন্দর একটা মেয়েকেই বা কেন আমি ভালোবাসি?? এই কথাগুলো আমরা ভাবি না আর একটা মুহূর্তের জন্যও ভাবতে চাইও না। তখন আমরা বেখেয়ালি, শুধু অন্যদের বেলাতেই একটু বেশি খেয়াল করি এই যা! আমরা কত্ত কিউট :) নিজের কথা ভাবি না কিন্তু পরের কথা ভাবি।

নোটঃ রাস্তায় শুধু সাদাকালো গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ড থাকে না, কালারফুল ভাই-বোনও থাকে। আরও বিভিন্ন সম্পর্কের মানুষজন চলা ফেরা করে। প্লিজ, তাই কিছু বলার আগে নিশ্চিত হয়ে নিবেন, আর কিছু না বললে তো সব থেকে ভালো হয় :) । বিলিভ ইট ওর নট, এই অভ্যাস গুলো আমার নেই, কিন্তু এই একটা ক্ষেত্রেই নিউটনের তৃতীয় সূত্রটা কাজ করে না। ক্রিয়া না থাকার পরও প্রতিক্রিয়া দেখা যায়। বর্তমানে নিজের বোন, ভাগ্নিকে নিয়ে এককথায় যেকোনো মেয়েকে নিয়ে বের হতে অস্বস্তি লাগে। :( কেন লাগে তা হয়তো বুঝতে বাকি নেই?
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×