আমার জীবনে কেউ আসার আগে পর্যন্ত তুমি থাকো,
ফোনে কথা বলতে হবে না আমার সাথে, শুধু চ্যাট করো!
কিছু জিজ্ঞেস করতে হবে না আমাকে, শুধু তুমি উত্তর দিয়ো!
ভালবাসতে হবে না , শুধু ভালোবাসার অভিনয় করো।
আমার জীবনে কেউ আসার আগে পর্যন্ত তুমি থাকো,
ইচ্ছে পূরণ করতে হবে না, শুধু তোমার ইচ্ছে প্রকাশ করো!
রাগ ভাঙাতে হবে না, শুধু তোমার রাগ ভাঙানোর সুযোগ দিয়ো!
ভালবাসতে হবে না , শুধু ভালোবাসার অভিনয় করো।
আমার জীবনে কেউ আসার আগে পর্যন্ত তুমি থাকো,
রাত জেগে কথা বলতে হবে না, শুধু জেগে থাকলে কথা বলো!
দেখা করতে হবে না , শুধু মাঝেমধ্যে তোমার ছবি গুলো বদলে দিয়ো!
ভালবাসতে হবে না , শুধু ভালোবাসার অভিনয় করো।
আমার জীবনে কেউ আসার আগে পর্যন্ত তুমি থাকো,
তোমাকে কষ্ট পেতে হবে না, আমাকে যত ইচ্ছে কষ্ট দিয়ো!
আমার দিকে তাকাতে হবে না, যদি চোখ পরে সরিয়ে নিয়ো!
ভালবাসতে হবে না , শুধু ভালোবাসার অভিনয় করো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।