somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এইগুলো কি আমার অপরাধ ছিল?

০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১০:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাসা খুবই সহজ, ইচ্ছে করলেই হাসা যায়।কিন্তু ইচ্ছে করলেই চোখে জল নিয়ে আসা যায় না। কান্নাটা ভেতর থেকে আসতে হয়,অনুভূতি ছাড়া কান্না আসে না। কতোটা কষ্ট পেলে চোখে জল আসে? যার জন্য কান্না করি সে বুঝে না তাকে কতোটা ভালোবাসি, কতোটা ভালোবাসলে একটা মানুষের জন্য অন্য একটা মানুষ কান্না করতে পারে। এমন কি করেছি আমি? শুধু তো তোমাকে ভালোবেসেছি, আর তো কিছু করিনি। বিয়েও করতে বলিনি, ভালোবাসি বলে শুধু একটু কথা বলতে চেয়েছি, জীবনের শেষ দিন পর্যন্ত তোমার সাথে থাকতে চেয়েছি, তোমার একটু খেয়াল রাখবো বলে প্রতিদিন যোগাযোগ রাখতে চেয়েছি, তুমি কেমন আছো জানার জন্য প্রতিদিন ম্যাসেজ দিতে চেয়েছি। এইগুলো কি আমার অপরাধ ছিল? ভালোবাসাও কি আজকাল অপরাধ হিসাবে গণ্য হয়? ভালোবাসি বলেই তো আমি তোমার খবর না নিয়ে থাকতে পারিনা, তোমার খবর না জানতে পারলে আমার ভালো লাগে না। কেমন আছো না জানলে আমার অস্থির লাগে। এইগুলো কি আমার অপরাধ বল? হুম আমি জানি ভালোবাসাটাই আমার অপরাধ, তোমার কাছে আমি একটা ফালতু ছেলে, আমি জানি তুমি আমাকে ঘৃণা করো। তোমার জন্য একটা সুখবর হল, আজ থেকে আমি নিজেও নিজেকে ঘৃণা করি, শুধু ঘৃণা না, প্রচণ্ড ঘৃণা করি। তুমি আমাকে অনেক আগেই চিনে ফেলছ, আমার নিজেরই নিজেকে চিনতে লেট হয়ে গেল। কিন্তু কি করবো বল নিজেকে ঘৃণা করলেও তোমাকে যে প্রচণ্ড ভালোবাসি, যাকে মন থেকে ভালোবাসা যায় তাকে তো আর ইচ্ছে করলেই ভুলা যায় না। আর আমি একদমই ফালতু একটা ছেলে, কিচ্ছু পারি না। কিন্তু অবাক করা বিষয় হল আমি কিচ্ছু না পারলেও শুধু তোমাকে ভালোবাসতেই পারি। তাই আমার পক্ষে তোমাকে ভুলে থাকাটাও সম্ভব হবে না। যতদিন বেঁচে থাকবো প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড তোমাকে ভালোবাসি, তোমাকেই ভালোবাসবো।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১০:৩২
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১০



অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

×