somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"মনুষ্যত্ব "

০৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনি কি সত্যিকারের মানুষ?

আপনি কি জীবনের বাস্তব অর্থ উপলব্ধি করতে পেরেছেন?

হ্যা!!
আমরা মানুষ এবং জীবনের অর্থ উপলব্ধি করতে পেরেছি।
কিন্তু কথা আছে,এটা আভিধানিক বা আক্ষরিক অর্থে।ব্যবহারিক বা প্রায়োগিক বা জৈবনিক অর্থে নয়।
তাহলে জীবন কি?

আপনি যদি জীবন কি তার অর্থ খুঁজতে যান তাহলে প্রথমেই অর্থটা খুঁজতে হবে সামাজিক জীব হিসেবে। সমাজকে আপনি কতটুকু দিয়েছেন বা দিতে পারবেন, আপনি সমাজপতি হন বা সমাজের সাধারণ সদস্যই হন।অর্থনীতিকগণ বা সমাজবিজ্ঞানীগণ সমাজের মানুষককে বিভিন্ন শ্রেণী বা স্তরে ভাগ করেছেন, আপনি যে স্তর বা শ্রেণীতেই পড়েন না কেন সমাজ আপনার কাছ থেকে কিছু চাইবেই।সেই চাহিদাটুকু যদি আপনি পূরণে ব্যর্থ হন তাহলে নিজেকে কখনো পরিপূর্ণ মানুষ হিসেবে ভাবতে পারবেন না।

সমাজবিজ্ঞানীদের ভাষা অনুযায়ী আপনি যদি উঁচু শ্রেণীরর কেউ হয়ে থাকেন তাহলে আপনাকে সবসময় আপনার থেকে যারা অবস্থানগতভাবে নিচে তাদেরকে ভাববেন এবং তাদের কিছু দেয়ার চেষ্টা করবেন।
এরপর এভাবে প্রত্যহ তার,তার চেয়ে উপরের বা নিচের সবাইকে নিয়ে ভাবতে হবে এবং দেয়ার মানসিকতা এবং চেষ্টা করতে হবে।

যাই হোক এগুলো হল সাহিত্যিক কথাবার্তা, এবার আসা যাক বাস্তবিক কথাবার্তায়।

ধরেন আপনি মতিঝিল বা ফার্মগেট দিয়ে যাচ্ছেন,হেটে বা পাবলিক বাস অথবা নিজস্ব গাড়ি দিয়ে।
নিজস্ব গাড়ি হলে তো ব্যাপারটা একটু কষ্টকর সাথে বিরক্তিকরও বটে,গাড়ি পার্কিং সহ নানা ঝামেলা আবার কখন জ্যামে পড়ে যান,অবশ্য হাতে একটু সময় নিয়ে কাজটা করতে হবে।

আর পাবলিক বাস হলে স্লোমোশন,সাথে জ্যাম,ট্রাফিকসিগনাল বা যাত্রী উঠানামা এর কারণে একটু পরপর থামবেই,আপনি সেই সুযোগে হয়তো করতে পারেন।

এবং হেটে গেলে তো কোন কথাই না।

বলবেন যে আমিতা ঢাকা থাকিনা,তাহলে মতিঝিল বা ফার্মগেট পাব কোথায়?

আপনি যে এলাকাতেই থাকুন না কেন সব জায়গাতেই পথশিশু,টোকাই বা শিশুশ্রমিক খুঁজে পাবেন।

আপনি যদি একদিন সময় করে তাদের সাথে কথা বলেন,তাদের কষ্টগুলো বুঝেন বা বুঝার জন্য চেষ্টা করেন,
তাদেরকে নিয়ে ফুটপাথে চায়ের দোকানে এককাপ চা বা কোন একটা রেস্তোরাঁ বা হোটেলে যদি একবার নাস্তা করেন তাহলে আপনি বুঝত্ব পারবেন, "আপনি কে,কি করা উচিত এবং আপনি কি করছেন?"
ওদের সাথে একটু সময় দিলে বুঝতে পারবেন জীবনের বাস্তবতা।

জীবনটা আসলে আপনার নিজের, আপনি আপনার জীবন কিভাবে উপভোগ করবেন সেটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয়।
কিন্তু আপনি সমাজের, দেশের,বিশ্বের;তাই আপনি আপনার জীবনকে এমনভাবে ব্যবহার করবেন,যাতে সমাজ বা দেশ কারো উপকারে না আসে।
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

×