somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইউ পি নির্বাচন থেকে বিএনপির সরে আসা কাম্য

১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খামাখা অহেতুক বাতিল জিনিসে শক্তি ক্ষয়ের কোন প্রয়োজন নেই। পুরোনো জরাজীর্ন পোশাক এক পর্যায়ে ফেলে দেয়া ব্যতিরেকে কোন উপায় থাকে না, এমনকি সেলাই করার অবস্থাতেও আর থাকে না। ইউ পি নির্বাচনও সেরকম পরিস্থিতিতে চলে গিয়েছে। বিএনপির তৃনমূল এই নির্বাচন প্রত্যাখান করেছে। নির্বাচন নিয়ে বিএনপির লক্ষ্যও অর্জিত হয়েছে। ব্যস। এইবার সরে আসুন ইউ পি নির্বাচন থেকে।

একজন সাধারন সমর্থক শুধু ধানের শীষ মার্কায় ভোট দেবার অপরাধে প্রতিপক্ষের হাতে নিহত হয়েছেন। এই যখন অবস্থা, তখন নির্বাচনে বিএনপির তৃনমূল কেন অংশ নিতে চাইবে? তৃনমূল যেখানে আগ্রহ হারিয়েছে, সেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সরে আসাই উত্তম।

সেদিন হঠাৎ এক পরিচিতের ফোন পেলাম। ইউ পি নির্বাচনে নাকি নির্বাচিত হয়েছেন। কি বিষয়! বিএনপির লোক হয়ে কি করে নির্বাচিত হয়েছেন? গেলবারের নির্বাচনে দাড়িয়ে তিনি হেরেছিলেন। কেন্দ্র দখল করে আওয়ামী প্রার্থী বিজয়ী হয়েছিল। যার ফলে এবার আর বিএনপির পক্ষ হয়ে দাড়ান নি। সে ভুল আর করেন নি। নির্বাচন করেছেন স্বতন্ত্র হয়ে। নির্বাচিত হয়েছেন। তিনি ঠিকই করেছেন। বিএনপির মার্কা নেয়া মানে অহেতুক পুলিশী ঝামেলার মুখোমুখি হওয়া। কে সেসব ঝামেলায় যায়!! স্বতন্ত্র হয়ে দাড়ালে কিছুটা হলেও কম ঝামেলা হাংগামা আর বিরোধিতার মুখোমুখি হতে হয়।

বিএনপির উচিত হবে ইউ পি নির্বাচন দলীয় ভাবে বর্জন করা কিন্তু প্রতিরোধের ডাক না দেয়া। যেসব কর্মীরা সাধারন ভাবে অংশ নিতে চায়, তারা স্বতন্ত্র হয়ে অংশ নিতে পারে। ইউ পির মত অত্যন্ত ছোট একটি স্থানীয় নির্বাচনে প্রার্থীদের রাজনৈতিক পরিচয় মোটামুটি সুবিদিত। সুতরাং বিএনপির কর্মীরা স্বতন্ত্র হয়ে নির্বাচন করলেও তারা স্থানীয় বিএনপির সমর্থন পাবে। কর্মীদের রাজনৈতিক ভাবে চাংগা হবার সুযোগটুকু থাকবে।

যারা ভাবছেন বিএনপির সাংগঠনিক বিপর্যয় হয়েছে তারা আসলে বাস্তবতা থেকে অনেক দূরে। বিএনপির সাংগঠনিক শক্তি এখনও অটুট। তবে প্রশাসনের নির্যাতন নিপীড়ন দমননীতির বিরুদ্ধে শক্ত প্রতিরোধ করার মানসিকতা বিএনপি তৃনমূলের আর নেই। রাষ্ট্রের সংঘবদ্ধ র‌্যাব পুলিশ বিজিবির বিরুদ্ধে খালি হাতে লড়াই চালিয়ে যাওয়ার মানসিকতায় বিএনপির কর্মীদের মনোবল অনেকটা মোচড় খেয়েছে। এর অবশ্য প্রয়োজনও নেই, কারন বিএনপি নিয়মতান্ত্রিক দল। সে কারনেই বিএনপির কর্মীরা নিজেরাও নিয়মতান্ত্রিকতার বাইরে যেতে অনিচ্ছুক। সরকার নিয়মতান্ত্রিক রাজনীতির অধিকার কেড়ে নিয়েছে, এর ফল সরকারই ভোগ করছে। বিএনপি শান্তিপূর্ন উপায়ে প্রতিবাদ জানাবে, সভা সমাবেশ করবে, মিছিল মিটিং করবে। জনগনকে সাথে নিয়ে আন্দোলন করবে। কিন্তু জনগনকে জিম্মি করে আন্দোলন নয়। বিএনপি এগোলে দেশ এগোবে। কারন আওয়ামী লীগ ইতিমধ্যেই দেশকে অনেক পিছিয়ে দিয়েছে।
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১০
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×