somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের জাতীয় জীবনে গর্ব করার জন্য সবচেয়ে বড় অর্জন হলো আমাদের স্বাধীনতা।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাঝে মাঝে কিছু বিষয় খুব বিরক্ত করে আমাকে। কিছু কাজে আমার ধৈর্য্য অনেক বেশি, কিছু কাজে একদম নেই। এরকম একটা বিষয় হলো পাকিস্তান ইস্যু। অনেক গুলো পয়েন্ট এ মানুষ পাকিস্তান কে নিয়ে তর্ক করে। অনেক পয়েন্ট এ বোঝানোর চেষ্টা করে পাকিস্তান আমাদের ভাই।

মুসলিম কান্ট্রি- অনেকেই বলে পাকিস্তান একটা মুসলিম কান্ট্রি, তাই পাকিস্তান আর বাংলাদেশ ভাই ভাই। পাকিস্তান এর বিরোধীতা করা আমাদের একদম উচিৎ না। প্রসঙ্গত, আসুন তাহলে একটু আলোচনায় নামী। ভারী সব হাদিসের দিকে না গিয়ে সহজ একটা সেন্স দিয়ে বলি। ইসলাম এ মৌলিক দুইটা বিষয়কে সব সময় প্রাধান্য দেওয়া হয়, প্রথমত ইসলাম শান্তির ধর্ম। দ্বিতীয়ত, ন্যায়-বিচার। আপনারা যারা অনেকেই জানেন না, তাদের অবগতির জন্য বলি। ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে, প্রায় প্রতিটা হত্যার ঘটনায় পাক হানাদার বাহিনী এদেশের সাধারন মানুষকে মালাউন বলেছে, বলেছে কাফের, এটা তাদের কাছে হত্যা করার অন্যতম কারন বলেও তারা কয়েকস্থানে উল্লেখ করেছে। স্বাভাবিক ভাবেই ৪৭ এর দেশভাগের সময় ভারত-পাকিস্তান ভাগ করা হয়েছিলো হিন্দু-মুসলিম অনুপাত এর ভিত্তিতে। পূর্ব-পাকিস্তান­­ এ সে সময় বেশিরভাগ মানুষ মুসলিম ছিলো, এটা বোঝাই যায়। তাহলে কোন হিসাবে পাক-হানাদার রা আমাদের পূর্বপুরুষদের মালাউন/কাফের বলে নির্বিচারে হত্যা করছিলো ধর্মের নামে? তখন যদি মুসলিমদের বিনা-দোষে হত্যা করতে পারে তারা, এখন কোন হিসাবে, ধর্মের কোন অনুচ্ছেদ অনুযায়ী তারা আমাদের ভাই হবে?

পাষ্ট ইজ পাষ্ট- অনেকেই বলে যা হয়েছে হয়েছে, এখন আমাদের ঐসব ভূলে দেশের স্বার্থে পাকিস্তান এর সাথে সম্পর্ক উন্নয়ন করা উচিৎ। এই কথা যারা বলে, তাদের উদ্দেশ্যে বলি, পাকিস্তান এর সাথে সম্পর্ক জোরদার করে কি লাভ হবে আমাদের? যে দেশের নিজেদের অবস্থাই টাল-মাটাল, সেই দেশ কি উন্নয়ন করবে আমাদের? বিশ্বের বড় বড় অর্থনৈতিক টাইকুন রা পাকিস্তান এ ইনভেষ্ট করতে চাচ্ছে না, সেখানে পাকিস্তান আমাদের কি সাহায্য করবে? পাকিস্তান আছেটা কি? এরচেয়ে আফ্রিকার দেশ গুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদার করলেও সেটা আমাদের কাজে আসবে। আর পাষ্ট ইজ পাষ্ট বললে আমিও তো বলতে পারি, আপনার পরিবার এর কোন সদস্য যখন মারা যান, তখন কি আপনি পারবেন পাষ্ট ইজ পাষ্ট বলে তার মৃত্যু দিবসে পার্টি করবেন?

পাকিস্তান এর নতুন প্রজন্মর দোষ কি?- এইটাও অনেকে বলেন, তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য, আমাদের নতুন প্রজন্মের দোষ কি? আমার বয়সী অনেকেই আছে যাদের দাদা-চাচা মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে, তারা আজও সে বেদনা বুকে নিয়ে আছে, তাদের দোষ কি? পাকিস্তান এর নতুন প্রজন্ম বাংলাদেশের সম্পর্কে কি ভাবে, এইটা কি কেউ জানার চেষ্টা করছে? বাংলাদেশ-পাকিস্­­তান ম্যাচ গুলোর পরে স্পোষ্টর্স সাইট, ফেসবুক পেজে নজর রাখলে দেখা যায় আসলে তারা বাংলাদেশ কে কিভাবে মূল্যায়ন করে। ৭১'র এর গনহত্যার দায় পাকিস্তানকে এখনো পুরোপুরি ভাবে বহন করতে হয়নি, কারন আন্তর্জাতিক কমিউনিটি তখন অনেকটাই পাকিস্তান এর পক্ষ নিয়েছিলো। স্পেশালী সুপারপাওয়ার আমেরিকা তখন পাকিস্তান এর পক্ষে ছিলো, ফলে তাদের পকেটে জাতীসংঘ ছিলো। কেউ আশা করি বুদ্ধিজীবি হত্যাকান্ডের কথা ভূলে যাননি। তারা যদি আজ বেঁচে থাকতেন, বাংলাদেশের ভবিষৎ বা আমাদের বর্তমান আরো অনেক ভালো হতে পারতো। তারা নেই বলে অনেক কিছু হারিয়েছি আমরা, অনেক উন্নয়ন সম্ভব হয়নি যেটার কারনে ভূগছি আমরা, কিংবা ভূগেছি। আমিও তো বলতে পারি, কি দোষ আমাদের, কেন আমরা বঞ্চিত হলাম দেশের সেরা সন্তানদের অবদান থেকে?

কিছু মুক্তিযোদ্ধার ভূমিকা- একাত্তরে কৃতিত্বের সাথে যুদ্ধ করে পরে পথ পরিবর্তন করেছেন, এমন নামকরা মুক্তিযোদ্ধার উদাহরন অনেকে তুলে ধরেন। আমার নিজের অভিজ্ঞতা বলি। মুক্তিযুদ্ধ নিয়ে পড়তে গিয়ে ৭৫ পরবর্তী সময়ের ইতিহাসে এসে আমি দিশেহারা হয়ে পড়লাম। যারা একাত্তরে পাক বাহিনীর ত্রাস নামে পরিচিত, তারা এখানে এসে যে ভূমিকা পালন করেছেন, তা শুধু হতাশা জনক নয়, রিতিমতো কষ্টের। । ৭১ আর ৭৫ এর দৃশ্যপট মেলাতে গিয়ে, খুঁজে পাই। ক্ষমতা অথবা টাকার লোভে অনেকেই এ সময় পথ পরিবর্তন করেছে। অনেকেই এ সময় সমর্থন দিয়েছে রাজাকারদের। যারা রাজাকারদের সমর্থন দিতে পারে, তাদের গালি দেওয়াই শ্রেয়। তারা এরই যোগ্য। তারা টাকা/ক্ষমতার জন্য যখন নিজের মাতৃভূমিকে বিক্রি করতে পারে, তাদের আবার কিসের সন্মান?
, ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর কিংবা মুন্সী আবদূর রউফ, যারা দেশের জন্য প্রান বিলিয়ে দিয়েছে, মায়ের সন্মান বিলিয়ে দেয়নি।

পাকিস্তান প্রসঙ্গে অনেকেই আপোষ করতে পারে, আমি পারি না। যারা একাত্তরের চেতনায় বিশ্বাস করে, তারা পারে না। কখনোই পারে না। আমাদের জাতীয় জীবনে গর্ব করার জন্য সবচেয়ে বড় অর্জন হলো আমাদের স্বাধীনতা। আমার দেশ, এই কথাটা বলার অধিকার এসেছে যে মুক্তিযুদ্ধ থেকে, সেই মুক্তিযুদ্ধের শত্রুদের সাথে আপোষ করা মানে নিজের সত্ত্বাকে বিক্রি করে দেওয়া।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৫

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×