ইদানিং তোমাকে খুব চাইতে ইচ্ছে করছে ।
আগে এমন ইচ্ছে আমার ধারে কাছেও আসেনি ।
ইচ্ছেবোধটা একদম নূতন-
সদ্য ফোঁটা গোলাপের পাপড়ির মতো মেলে বসেছে ।
তার ফুটন্ত আভায় আমি ঝলসে যাচ্ছি ।
এটা আমার নিষিদ্ধ ইচ্ছা আমি জানি ।
কমপক্ষে তোমাকে চাওয়ার অধিকার
কিংবা যোগ্যতা কোনটাই আমার বিন্দুমাত্র নেই;
এই জগতের নিয়ম নামের কিছু অনিয়ম-
সে পথটাকে নিষিদ্ধ করে রেখেছে ।
তোমার কথা শোনার আকাঙ্ক্ষাটা-
তীব্র থেকে তীব্রতর হয়েই যাচ্ছে ।
তোমার ছায়া খুঁজতে গিয়ে আমি-
মনে হয় মিশে যাচ্ছি দিক থেকে দিগন্তে;
আমার চিন্তা রাজ্যের সীমানার বাইরের-
এক গভীর কালো পানির সমুদ্রে-
ভয়ঙ্কর মনখেকো অলীক কিছু একটার সাথে
নিজেকে আবিষ্কার করে চলেছি প্রতি মুহূর্তে ।
খুব ভীতিকর এই থাকাটা আমাকে থাকতে হচ্ছে ।
তোমাকে নিয়ে না ভেবে থাকতে পারছি নাহ ।
তোমার মুখের একটা ছোট্ট শব্দ 'না'
শোনার জন্য আমি এমন ব্যাকুল হয়ে যাচ্ছি যে,
আমার সবকিছু, আমার এতদিনের পুঞ্জিত ভালোবাসার-
মহাকাব্যের প্রত্যেকটা চরণে সবকিছু গুলিয়ে ফেলছি অনবরত ।
অথচ আমি জানি আমি শুনবো-'নাহ, এ হয় না' !
কামনা কোরো যেন- তোমাকে না চেয়ে থাকতে শিখে যাই খুব তাড়াতাড়ি;
কারণ এইভাবে থাকা খুব বেশি অসহ্য ।
আলোচিত ব্লগ
ক্যায়া হুয়া ? হুক্কা হুয়া; হুক্কা হুক্কা হুক্কা হুয়া

২৪ বছর ধরে ঢাবিতে অনার্স পড়ছে; তা-ও নাকি ভাষা শিক্ষা বিভাগে উর্দূ নিয়ে !!! আজতক তার পড়া শেষ হয় নাই !!! এ ভার্সিটিতে নাম লিখালে পন্ডিত মশাই'রা কি কোনও... ...বাকিটুকু পড়ুন
দুঃখ খচিত পতাকা আমার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?
যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন
বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্য

বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্য
আজকের বৃষ্টিটার কোনো ছন্দ নেই। কোনো ব্যাকরণ নেই। স্রেফ আকাশ ভাঙা জল, যা এই শহরের বুকে সশব্দে আছড়ে পড়ছে। মানুষজন তাড়াহুড়ো করে ছাতা মেলছে, আশ্রয়ের খোঁজে... ...বাকিটুকু পড়ুন
ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।
ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।