গণ রিপোর্ট
০১ লা জুন, ২০১২ বিকাল ৫:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলাদেশে কাউকে দাবিয়ে রাখার সংস্কৃতি কবে বন্ধ হবে কে জানে ! এই দেশে মুক্তচিন্তার দায়ে মানুষ মেরে ফেলা হয় । কারো বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয় । প্রকাশ্যে রাজপথে কুপিয়ে- পিটিয়ে জখম করা হয় মানুষকে । কারো মতামতকে গলা টিপে হত্যা করা হয় । বাসা- বাড়ি, অফিসে গিয়ে হুমকি, মারধোর, খুন করে আসা হয় যার আবার বিচার থাক দূরের কথা আসামীদের পর্যন্ত ধরা হয়না । কারো বই নিষিদ্ধ, বাজেয়াপ্ত, প্রকাশনা স্থগিত করে রাখা হয় । কারো ফেইসবুক স্ট্যাটাস দেখে জেলে ঢুকানো হয়, কোন ব্যক্তি মানুষের সমালোচনা করে স্ট্যাটাস প্রদানকারী ব্যক্তির নামে রাষ্ট্রদ্রোহিতার মতো গুরুতর মামলা দেয়া হয় । আবার কারো ফেইসবুক আইডিকে গণহারে রিপোর্ট করিয়ে বন্ধ করে তার মতামত প্রদানের স্বাধীনতাকে নির্দয়ভাবে খুন করা হয় ।
আমি আরিফ জেবতিক এবং অমি রহমান পিয়াল ভাইদের ফেইসবুক আইডি গণহারে রিপোর্ট করিয়ে বন্ধ করে রাখার তীব্র নিন্দা জানাচ্ছি এবং সেইসাথে আশা রাখছি এই সংস্কৃতি বন্ধ হওয়ার । মতামতের জবাব যুক্তিপূর্ণ মতামতের মাধ্যমে দেয়ার ধারা চালু হবে- সেটাই প্রত্যাশা । কারো কথা বলা বা কলমের স্বাধীনতায় নোংরা হস্তক্ষেপ করা বন্ধ হোক ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৪ বছর ধরে ঢাবিতে অনার্স পড়ছে; তা-ও নাকি ভাষা শিক্ষা বিভাগে উর্দূ নিয়ে !!! আজতক তার পড়া শেষ হয় নাই !!! এ ভার্সিটিতে নাম লিখালে পন্ডিত মশাই'রা কি কোনও...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?
যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

।।হায়দারাবাদের নিজাম।।
১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৬

বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্যআজকের বৃষ্টিটার কোনো ছন্দ নেই। কোনো ব্যাকরণ নেই। স্রেফ আকাশ ভাঙা জল, যা এই শহরের বুকে সশব্দে আছড়ে পড়ছে। মানুষজন তাড়াহুড়ো করে ছাতা মেলছে, আশ্রয়ের খোঁজে...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।
ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি...
...বাকিটুকু পড়ুন