somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাগলু ২

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বহুদিন ধরে বাঙালী জাতি আমার মারাত্বক লিখন শৈলির হইতে রক্ষা পাইতেছে দেখে আজ বছরের পয়লা দিন সিদ্ধান্ত নিলাম এসপার ওসপার একটা করতেই হবে। কিন্তুক অব্যবহারে মাথার গোবর শুকিয়ে ঘুঁটে হয়ে গেছে। এখন ঐটা জ্বালানী হিসাবে ব্যবহার করে হয়ত ফেসবুকে দুই চারটা জ্বালাময়ী স্ট্যাটাস দেওয়া যায় কিন্তু ব্লগ লেখা চলে না। অতএব বুদ্ধির গোড়ায় জল ঢালতে ঢুকলাম ইউটিউবে। উদ্দেশ্য গত সপ্তায় অবলোকন করা ছবি পাগলু ২ সম্পরকে দুই চার লাইন বচনামৃত ঝাড়া। তাছাড়া ব্লগের যত সিনেমাবোদ্ধা সব আলফ্রেড হিচককের সমালোচনা করে বেড়ায়। অবহেলিত বাংলা ছবি সমালোচনার বেড়াজালে বেড়াতেই পরলো না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই মহান দায়িত্ব নিজ স্কন্ধে তুলে নিব।

তো পাগলু ২ পুনঃবলোকনের উদ্দেশ্যে ইউটিউবে সার্চ দিতেই বের হয়ে এলো The Voyeurs - Full Length Hot Bengali Film with Eng Subs। আর একটু হলেই টিপে দচ্ছিলাম। বহু কষ্টে নিজেকে সংবরণ করলাম। এইসব টিপতে গেলে রিভিউএর বারোটা বেজে যাবে।


যাই হোক মূল কথায় আসি। সিনেমার নাম পাগলু ২, পরিচালকের নাম মনে নাই তবে নৃত্য পরিচালনায় আছে বাবা যাদব। নায়ক দেব আর নায়িকা কোয়েল। দেবের দেহ ভরা শক্তি আর পাছা ভরা সাহস তবে মাথায় কিঞ্চিত ঘিলুর ঘাটতি যার ফলে ম্যাট্রিকে তিনবার ইন্টারে দুইবার ডিগবাজি তাই বিয়ের বাজার ঢাকা স্টক-এক্সচেঞ্জের মতো পড়ন্ত। সুতরাং নায়ক গেল কোলকাতা ডিগ্রী বাগাবার তালে। সেইখানেই দেখা মিলল রিয়ার, যাকে আবার বিবাহ করতে চাই রুদ্র রায়, কোলকাতার টপ টেরর। যে রিয়ার দিকে চোখ তুলে তাকায় তারই ঠ্যাং ভেঙ্গে হাতে ধরিয়ে দেয়। রিয়ার জীবনে সুখ নাই। ছেলেদের সাথে লাইন না মারতে পারলে জগতের কোন নারীজাতির জীবনেই বা সুখ থাকে?

আগেই বলেছি দেবের পাছা ভরা সাহস, সে রুদ্রর ভয়ে পিছপা হবার বান্দা নয়। সূতরাং ব্যাকগ্রাউন্ডে গান বেজে উঠলো “মরেছি এ কোন অসুখে, জমেছে মরণ এ বুকে” (যাই ফেসবুকে এইটা স্ট্যাটাস দিয়ে আসি)। তারপর আর একটা গান, “পাপ্পি দেনা পাপ্পি লেনা …... লাভ য়ু লাভ য়ু, ও মাই পাগলু” (যাই এইটাও স্ট্যাটাস দিয়ে আসি)। তারপর আর একটা কি জানি গান গাইল দুইটা মিলে। এর ফাঁকে ফোঁকড়ে ম্যালাগুলা মারামারি।

অতঃপর সবাই মিলে গেল দুবাই। বিদগ্ধ পাঠক হয়ত ভাবছেন তাহারা হানিমুনে গেছে কিন্তু আসলে তা নয়। একদা দেবের প্রেমে পড়েছিল দুবাইয়ের ডনে দুবাই কেষ্টর একমাত্র কন্যা কবিতা। তার হৃদয় নায়কের একশন অবলোকন করে চেইন রিএ্যাকশনে দ্রবীভূত। গিয়ে বাবাকে ধরল, “বাপি ওকে আমার চাই”, বাবা অভিভূত। কিন্তু হারকিউলিস নায়কের টিকির স্পর্শ পাওয়া দূরুহ, তাই নায়িকার চুলের মুঠি ধরে দুবাই তুলে নিয়ে আসলো। কান টানলে মাথা আসে, তাই নায়কও পিছু পিছু হাজির হল। তারপর আরও দুই চারটা গান আর একটা মারামারি।

অতঃপর তারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল।


আচ্ছা এরা যে ইউরোপের রাস্তাঘাটে জনসম্মুখে নর্দন কুদন করে বেড়ায় এদের লজ্জা লাগে না?
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৩
২৫টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যা মা তুই অসীমে... পারলে আমাকে ক্ষমা করে দিস

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৪ শে মে, ২০২৬ সকাল ১১:৪৯


ইয়াসমিন থেকে রামিশা এরপর কে? আমরা কবে মানুষ হবো? ওরা ধর্ষণকারী, আর আমরা দর্শনকারী! ...বাকিটুকু পড়ুন

রসময় গালগল্প

লিখেছেন রাজীব নুর, ২৪ শে মে, ২০২৬ দুপুর ১২:৫৮



প্রতিদিন ভাবি তুমি এলে বেশ জমিয়ে করবো-
রসকষহীন কাঠখোট্টা গল্প!
আমার সঞ্চয়ে নেই কোনো রসময় গালগল্প-
যা থেকে পেতে পারো যৎকিঞ্চিত উষ্ণতা।

আমি ঠিক নিশ্চিত নই আদৌ তুমি আসো কিনা!... ...বাকিটুকু পড়ুন

ঈদযাত্রায় সচেতন হোন, নিরাপদ থাকুন

লিখেছেন শাওন আহমাদ, ২৪ শে মে, ২০২৬ বিকাল ৩:২১



ঈদ মানে আনন্দ, ঈদ মানে সারা বছরের কর্মব্যস্ততা পেছনে ফেলে শেকড়ের টানে নীড়ে ফেরার চিরন্তন আকুলতা। প্রিয় মুখগুলোকে বুকে জড়িয়ে অপার্থিব শান্তি অনুভব করা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, প্রতি বছর... ...বাকিটুকু পড়ুন

মেঝ দা

লিখেছেন শেরজা তপন, ২৪ শে মে, ২০২৬ রাত ৮:৩৩

লেখালেখি ভীষন বিরক্তিকর লাগে এখন। গাইতে গাইতে গায়েনের মত আমি লিখতে লিখতে লেখক হয়েছি। লেখালেখি নি কোন আশাবাদ বা প্যাশন আমার কস্মিনকালে ছিল না- এটা আমার নেহায়েত শখের বিষয়।... ...বাকিটুকু পড়ুন

বিএনপি এবং এনসিপির মধ্যে দূরত্ব বাড়ছে।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে মে, ২০২৬ রাত ১১:৫৮


শুনতে অবাক লাগলেও ঘটনাটি সত্যি; বিএনপি ও এনসিপির সম্পর্কের ভেতরে এখন স্পষ্ট টানাপোড়েন দৃশ্যমান। রাজনৈতিক অঙ্গনে ক্রমেই বাড়ছে পারস্পরিক অস্বস্তি ও বাকযুদ্ধ। এনসিপির সাম্প্রতিক আচরণ ও রাজনৈতিক অবস্থান নিয়ে... ...বাকিটুকু পড়ুন

×