somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আইপ্যাড, আইফোনে মাইক্রোসফট অফিস

২৫ শে মে, ২০১২ দুপুর ২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অ্যাপলের আইওএস-নির্ভর পণ্যগুলোর জন্য মাইক্রোসফট অফিস সফটওয়্যার প্যাকেজটি এ বছরের নভেম্বরে উন্মুক্ত হচ্ছে। মাইক্রোসফটের নির্ভরযোগ্য একটি সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করেছে এনডিটিভি।
এদিকে টাইম অনলাইন জানিয়েছে, অ্যাপলের বিভিন্ন ডিভাইসের জন্য অফিস সুইটের নতুন সংস্করণ তৈরির কাজ করছে মাইক্রোসফট কর্তৃপক্ষ। মাইক্রোসফটের এই নতুন সংস্করণের অফিস প্যাকেজটি আইপ্যাড এবং নতুন ম্যাক সংস্করণ ছাড়া উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমেও কাজ করবে।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে অ্যাপলের পণ্যের জন্য মাইক্রোসফট অফিস পণ্য আসছে এমন তথ্য ফঁাস হয়েছিল। আইপ্যাডে অফিস আসছে-এমন গুজব ছড়ালেও মাইক্রোসফটের এক মুখপাত্র তা অস্বীকার করেছিলেন। তিনি এ-বিষয়ক গুজবে কান না দিতেই পরামর্শ দিয়েছিলেন।
দ্য ডেইলির তথ্য ফাঁসের পরিপ্রেক্ষিতে নিউইয়র্ক টাইমসকে মাইক্রোসফটের এক মুখপাত্র জানিয়েছিলেন, `দ্য ডেইলিতে ফাঁস হওয়া খবরটি গুজব ও অনুমান-নির্ভর। এ ছাড়া আমরা আর কোনো মন্তব্য করছি না।' তিনি আরও বলেন, `দ্য ডেইলিতে ফাঁস্ হওয়া আইপ্যাডে মাইক্রোসফট অফিসের নামে যে ছবিটি দেওয়া হয়েছে, সে ছবিও মাইক্রোসফটের তৈরি সফটওয়্যারের নয়।'
এদিকে আইপ্যাডে মাইক্রোসফটের তৈরি `ওয়ান নোট' নামের একটি অ্যাপ্লিকেশন যোগ হওয়ার ফলে খবর ছড়িয়েছিল, অ্যাপলের পণ্যে কর্তৃপক্ষ পরবর্তীকালে মাইক্রোসফটের অফিস সফটওয়্যারটি যোগ করবে। মাইক্রোসফট বিষয়টি গোপন করার চষ্টো করলেও এ নিয়ে তারা অনেক দূর এগিয়েছে।
এদিকে আইপ্যাডে মাইক্রোসফটের সফটওয়্যারের যুক্ত হওয়ার বিষয়টি নিয়ে তোলপাড় উঠলেও এ বিষয়ে একেবারেই মুখ বন্ধ করে রেখেছে অ্যাপল।
জানা গেছে, কেবল অ্যাপল পণ্যের জন্যই মাইক্রোসফটের এই সফটওয়্যারটি উন্মুক্ত হবে। প্রযুক্তি বিশে্লষকেরা বলছেন, অ্যাপল পণ্যে মাইক্রোসফট এলে তা প্রযুক্তি বিশ্ব স্বাগত জানাবে।

Click This Link
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×