somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রণজিত্‍ কুমার মহন্ত
আমি রণজিৎ কুমার! খাই-দাই, ঘুমাই কোডিং করি। সবসময় মাথায় উদ্ভট সব চিন্তা নিয়ে ঘুরি। মাঝে মধ্যে আবোল-তাবোল লিখতে মন চায়। লিখেও ফেলি সেসব! আমার ছাইপাশ লেখা ব্লগে আপনাকে স্বাগতম!

১৫ দিনের জ্বরের যন্ত্রনা আর মা’র অকৃত্রিম ভালোবাসা

৩০ শে মে, ২০১৪ রাত ৮:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ১৫দিন হলো জ্বরে পড়ে আছি, ছাড়ার কোন লক্ষণই দেখছিনা। বগুড়া এক কাজে গিয়ে রোদে ছোটাছুটি করে কিযে জ্বর বাধলো কিছুই বুঝতেছিনা। একটানা পনের দিন জ্বর নিয়ে কত কষ্টে আছি তা শুধু আমিই বুঝতেছি। 101, 103 জ্বর থাকেই। সেই সাথে আর এক সমস্যা কিছুই খেতে পারিনা। প্রচন্ড ক্ষুধা লাগে অথচ খেতে গেলেই খেতে পারিনা। না খেলে বাঁচবো কেমনে? শরীরে শক্তিই বা পাবো কোথা থেকে? চুলায় রান্না কোন খাবারই রুচি হয়না তা বাড়ির হোক কি রেস্তরার’ই হোক। মুখে দিলেই বমি আসে। একটু একটু করে মুড়ি, চিড়া, কলা খাই সারাদিন। তাও অনেক কষ্টে। সাথে ছোলা বুটের চচ্চরি না কি বলে মা রেধে দেয় তা খাই। মা যে কী দুশ্চিন্তায় আছে আমায় নিয়ে। মা যত্ন না নিলে কবেই যে অক্কা পেতাম। এমন নিঃস্বার্থ ভালোবাসা শুধু মা’ই দিতে পারে। সারাদিন মাথায় জল দিয়ে দেওয়া, জল পট্টি দেওয়া, খাওয়ানো সব। এতো সীমাহীন ভালোবাসা মা কোথা থেকে পায় হা স্বার্থপর এই দুনিয়ায়??? নিজে আমার জন্য ঘুমাতেও পারেনা। রাতে উঠে উঠে মাথায় হাত বুলিয়ে দেখে জ্বর আছে কিনা। অথচ সেও অসুস্থ, কিছুদিন আগে তার বড় অপারেশন হয়েছে। মা’র ভালোবাসা বিশাল, সীমাহীন, অকৃত্তিম, নিঃস্বার্থ। মা’র আমি আর আমার ছোট ভাই সবকিছু, তার দুনিয়া। মা আমার মা।


আমার এই জ্বরের জন্য আমি এমন এক ডাক্তারের চিকিৎসা করাচ্ছিলাম যার কাছে বিগত সাত বছরে একবারও চিকিৎসা করাইনি। করাইনি কেননা আমার কাছে মনে হতো সে ডাক্তার হিসেবে উপযুক্ত নয়। ছোট বেলায় ওই ডাক্তারের কাছে যখন যেতাম ফিরে মা-বাবা কে বলতাম “যিনি নিজেই রোগীর সামনে সিগারেট খান তিনি কি চিকিৎসা করাবেন? আমি ওই ডাক্তারের কাছে যাবোনা।” ২০/২৫ বছর হলো সে আমাদের এলাকায় ডাক্তারি করছে। এম.বি.বি.এস. পাস করা, রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগে আছেন। তবে তাকে রংপুরে না সারাদিন পীরগঞ্জেই পাওয়া যাবে। ভালোই নাম ডাক আছে তার, রোগীরা সারাদিন তার চেম্বারে ছুটে যায়, ১০০ টাকার ভিজিটের বিনিময়ে চিকিৎসা করায়। আমাদের দূর সম্পর্কের আত্মীয় হয়, আমরা গেলে ভিজিট নেয়না ফ্রিতে দেখে। তবুও আমি তাকে ডাক্তার হিসেবে যোগ্যই মনে করতে পারছিনা, সাত বছর আগেও অনেক কারণে পারতাম না এখনো না। যদি সে ডাক্তারই হতো আমার জ্বর পনের দিন ধরে চলতো না। কেননা আমি জানি আমি যতই চিকন হইনা কেন অসুখ আমার হয়না বললেই চলে। আর এতোদিন জ্বর থাকার কোন মানেই হয়না। আমি তো চিকন শরীর নিয়ে সুস্থই থাকি সারা বছর। বিগত দুই বছরে আমার জ্বর হয়েছিলো বলেও মনে পরছেনা। ডাক্তার বদলালাম কাল দেখি আর এক ডাক্তার কি করে। আশা করি ভালো চিকিৎসাই পাবো।

রাজু নামে এক ডাক্তার ছিলেন যিনি মারা গেছেন। এম.বি.বি.এস. পাস না করুন তিনি তবে ডাক্তার হিসেবে চমৎকার ছিলেন। জন্মের সময় থেকে তারই চিকিৎসা বেশি করিয়েছি আমি। ওনি আমায় পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করতেন আর তার চিকিৎসায় ৪/৫দিনেই সেরে উঠতাম। তিনিও ভিজিট নিতেননা।

জ্বরটা রাখতে চাচ্চিনা আর। মা’টা খুব কষ্ট করতেছে। মাকে এতো কষ্টদিতে পারবোনা।
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১৪ রাত ৮:৪২
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আমি কিংবদন্তির কথা বলছি".......

লিখেছেন জুল ভার্ন, ৩০ শে মে, ২০২৬ সকাল ৭:৫৮

আজ ৩০ মে।
বাংলাদেশের ইতিহাসের এক বেদনাবিধুর দিন। আজ সেই মহানায়ক, সেই সৈনিক, সেই রাষ্ট্রনায়কের শাহাদাৎ বার্ষিকী- যিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন বাংলাদেশ নামক রাষ্ট্রটির স্বাধীনতা, সার্বভৌমত্ব ও উন্নয়নের জন্য।
তিনি শহীদ... ...বাকিটুকু পড়ুন

ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলা ববি হাজ্জাজের মূর্খতা নাকি অহংকার?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ৩০ শে মে, ২০২৬ দুপুর ২:৫৩

সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘কোচিং সেন্টার’ হিসেবে অভিহিত করেছেন এবং দাবি করেছেন "নর্থ সাউথ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় যা গবেষণা করে, ঢাকা বিশ্ববিদ্যালয় তার... ...বাকিটুকু পড়ুন

বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে মে, ২০২৬ বিকাল ৪:৫০


গত রোজার ঈদে বাংলাদেশে একটা সিনেমা মুক্তি পেয়েছিল, নাম "বনলতা এক্সপ্রেস"। হুমায়ূন আহমেদের "কিছুক্ষণ" উপন্যাস অবলম্বনে বানানো, মোশাররফ করিম আর চঞ্চল চৌধুরীর মতো মানুষরা অভিনয় করেছেন। সেন্সর বোর্ডের ছাড়পত্র... ...বাকিটুকু পড়ুন

দ্য লটারি: শার্লি জ্যাকসন

লিখেছেন নিবারণ, ৩০ শে মে, ২০২৬ বিকাল ৫:৫১

২৭ জুনের সকালটা ছিল একদম পরিষ্কার আর ঝলমলে। ভর গ্রীষ্মের এক সতেজ ওম চারদিকে; ফুলের দল ফুটে আছে থোকায় থোকায়, আর ঘাসগুলো একেবারে গাঢ় সবুজ। সকাল দশটা নাগাদ গ্রামের লোকজন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা'র আন্তর্জাতিক খেলা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে মে, ২০২৬ রাত ৯:৫২



শেখ হাসিনা- একটি নাম, একটি ইতিহাস। বাংলাদেশের রাজনীতিতে এমন খুব কম নেতাই আছেন, যাদের নাম উচ্চারিত হলে সমর্থন ও বিরোধিতা- উভয়ই এত প্রবলভাবে সামনে আসে। দীর্ঘ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

×