এইবার ঈদটা আমার মাঠি হয়ে গেল।
হুট করে কম্পিউটার টা নষ্ট হয়ে গেল।
সারাতে লাগবে ৫০০০টাকা।
কিন্তু এতো টাকা আমার কাছে নেই।
আর ধার করার মতো খারাপ অভ্যাসটা
আমার কোন কালেই ছিলো না।
আজও তাই খারাপ অভ্যাসটা
কাজে লাগাতে পারবো না।
আমি খুব টেনশনে আছি,
কম্পিউটারটা সারাতে লাগবে ৫০০০টাকা,
দোকান ভাড়া ৫০০০টাকা,
তার পর হাত খরছ,
এরপর ঈদের হিসাব নিকাস।
আর এই কম্পিউটারটা আমার একমাত্র
উপারজনের অস্র।
এইবার ঈদের ভ্রমন কাহীনিটা
লিখা হবেনা।
কারন এইবার ভমনে যাওয়া
হচ্ছে না।কারন তো নিশ্চয়ই
বুঝতে পারছেন,হ্যা টাকাই
এক মাত্র সমস্যা এখানেও।
আমি জানি চাইলেই আমি আমার মায়ের কাছে
৫০০০টাকা পেয়ে যাব।
কিন্তু মায়ের কাছে ৫০০০টাকা চাওয়ার
মতো মুখ আমার নেই।
কারন কোন মাসেই আমি মায়ের হাতে
৫০০০টাকা তুলে দিতে পারিনি।
আমার মা মাঝে মাঝে আমার উপর
রেগে গিয়ে আমায় হাতেম তাই বলেন।
আর কেন বলেন তা নিশ্চয়ই বুঝে গেছেন?
চেয়ে ছিলাম এইবার ঈদে কোন এক পথ শিশুকে
এক সেট ঈদের জামা কিনে দেব।
আর মুগ্ধ হয়ে তার মুখের হাসি দেখবো।
কিন্তু না তা আর হবেনা।
আমাকেই মুখ লুকিয়ে কাদতে হবে ঈদের দিন
কোলাহল থেকে একটূ আড়ালে।
আসলে সৃষ্টিকর্তার নিষ্টুরতার উপরে
কারো কোন কিছু করার উপায় থাকে না।
আর আমি সৃষ্টিকর্তার
সেই নিষ্টুরতার শিকার।
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




