বাংলা ব্লগিং এখন মৃত্যু কূপে পরিনত হয়েছে।
তাই সম্ভবত ব্লগাররা এখন মৃত্যুর ভয়ে ব্লগ থেকে পালিয়ে বেড়াচ্ছেন।
ব্লগ নেই এখন আর আগের মতো প্রাণবন্ত
নেই এখন আর আগের মতো পাঠক পাঠিকা,
নেই লেখক লেখিকাও।
বাংলা ব্লগ এখন প্রায় ধূধূ মরুচর।
আর এর একমাত্র কারণ এক বছরের ভিতরে তিন জন ব্লগার হত্যা।
যা সত্যি দুঃখ জনক ও নিন্দনীয়।
আমরা সাধারন ব্লগাররা চাই আবার বাংলা ব্লগে প্রাণ ফিরে আসুক।
আবার বাংলা ব্লগ কথা মালায় ভরপুর হয়ে উটুক।
আবার প্রাণবন্ত হোক আমাদের মাতৃ ভাষার প্রিয় বাংলা ব্লগিং।
আর এর জন্য দরকার সুন্দর ও ভালো ব্লগিং এর উপযোক্ত একটা প্লাটফর্ম।
দক্ষ, অভিজ্ঞ ও ধৈর্য্যশীল পরিচালক মন্ডলি।
যাদের দ্বারা বাংলা ব্লগের যায় যায় প্রাণ আবার ফেরত আসবে।
যারা ব্লগ পরিচানারকারীগনের সমালোচক কে শত্রু না ভেবে,
সমালোচকের সমালোচনার উত্তর দেওয়ার জন্য মানষিক ভাবে
নিজেদের কে তৈরি রাখার ক্ষমতা রাখেন।
এখন সব জায়গাতেই স্বজন প্রীতির ছোয়া লেগে গেছে।
এই স্বজন প্রীতির কারনেই আমাদের দক্ষ কর্মট অভিজ্ঞ জনেরা
সঠিক মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছেন।
আমি বিশ্বাস করি এই স্বজন প্রীতি দূর করে দক্ষ কর্মট অভিজ্ঞ জনদের
সঠিক মূল্যায়ন করা সম্ভব একমাত্র দক্ষ, অভিজ্ঞ ও ধৈর্য্যশীল পরিচালক মন্ডলির দ্বারা।
আমি সর্বদা বিশ্বাস করি দক্ষ, অভিজ্ঞ ও ধৈর্য্যশীল পরিচালক মন্ডলি দ্বারা যে কোন
প্লাটফ্রম, প্রতিষ্ঠান, দল বা গোষ্টি হাজার বছর টিকিয়ে রাখতে পারেন
মাত্র এক জনমের সময় ব্যয় করে।
যার দ্বারা হাজার বছর হাজার জনের হৃদয় দখল করে রাখেন
কর্ম দক্ষ, অভিজ্ঞ ও ধৈর্য্যশীলতা দিয়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




