এই টগবগে যৌবনে আমার সব গুলি দাঁত নড়ে ছড়ে পরে যাচ্ছে।
যে কয়টা দাঁত আছে সে গুলি দিয়ে কথা বলতে পারছি না কারণ ও গুলিও নড়বড়ে অবস্থা।
কথা বলতে গেলেই ব্যথা পাচ্ছি।
বিশ্বাস করুন কথা বলতে খুব কষ্টে হচ্ছে আমার।
হটাত আমার প্রান প্রিয় বোনের ডাকে ঘুম ভেঙ্গে গেল।
আমি স্বপ্ন থেকে বাস্তবে ফিরে এলাম।
আজ ভোরে ডান কাতে শোয়া অবস্থায় এই স্বপ্নটা দেখলাম।
আমি ধারনা করে নিয়েছি আমার এই স্বপ্ন দেখার পিচনে কি কারণ।
আমি সিউর আমার ধারনা মিথ্যে নয়।
আমার ধারনা আমি দুষ্টুমি করতে করতে অনেক মিথ্যে বলাতে অব্যস্থ হয়ে যাচ্ছি।
তাই আমার স্বপ্নই আমাকে হুসিয়ারি করে দিল দুষ্টুমি করে মিথ্যে না বলার জন্য।
ধন্যবাদ হে স্বপ্ন আমাকে সাবধান করার জন্য।
সবাই আমার জন্য দো'আ করবেন আমি যেন মিথ্যে বলা এবং মিথ্যেবাদী থেকে মুক্ত থাকতে পারি।
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


