somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্ষণ এর শাস্তি ধর্ষণকারীর যৌনাঙ্গ কেটে ফেলা হোক

২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



তনুর ধর্ষণ ও হত্যা আমাকে যে শুধু ব্যতিত করেছে তা কিন্তু নয় । করেছে আমাকে প্রতিবাদীও । এই প্রতিবাদের পিছনে আমারো স্বার্থ আছে । কারন আমারো একটা লক্ষি আদরের ছোট বোন আছে । আমি আমার বোনের নিরাপত্তা নিয়ে চিন্তিত । আমার মা বাবাও আমার বোনটির নিরাপত্তা নিয়ে চিন্তিত । আমার সদ্য এসএসসি পরিক্ষা দেওয়া বোনটি কম্পিউটার ট্রেনিং-এ ভর্তি হয়েছে । আমার পরিবারের সবাই জীবনের তাগিদে ব্যস্ত । তাই আমার বোনকে একা একা যেতে হবে কম্পিউটার ক্লাসে । আমার পাড়ার বা মহল্লার কেউ তার সাথে কম্পিউটার ট্রেনিং-এ ভর্তি হয়নি । আমার এই বোনটির নিরাপত্বা এখন কে দেবে ? আইন শৃঙ্খলা বাহীনি, সরকার নাকী আমাদের সমাজ ? জানী কেউ এই নিরাপত্তার দ্বায় নেবেনা ।
তবে কি এই নিরাপত্তার ভয়ে আমার বোনকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার সপ্নের বিসর্জন দিতে হবে আমাদেরকে । তবে কি এই নিরাপত্তার ভয়ে আমার বোনটিকে বাল্য বিবাহ দিয়ে দিতে আমাদেরকে বাধ্য হতে হবে ।

ঠিক এই রকম নিরাপত্তাহীনতায় ভুগছেন হাজার হাজার মা বাবা তার মেয়েকে নিয়ে । হাজার হাজার ভাই ভুগছেন তার প্রিয় বোনের নিরাপত্তা নিয়ে ।
কে দেবে আমাদের এই বোনদের নিরাপত্তা ?
যে দেশের সবচেয়ে নিরাপত্তা বেষ্টনীতে ডাকা ক্যান্টনমেন্ট এ তনুর নিরাপত্তা কেউ দেয়নি বা দিতে পারেনি সে দেশে কি ভাবে পথে ঘাটে, পাড়া মহল্লায়, অলিগলি মেইন রোড, স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয়ে আমাদের বোনরা নিরাপত্তা পাবে ?

এই তনুর ধর্ষণ ও হত্যা আমাদের সমাজে বিরাট একটা প্রভাব ফেলবে । এই তনুর ধর্ষণ ও হত্যার ভয়ে আমাদের বাবা মা আমাদের বোনদের হয়তো আর সুশিক্ষিত করার স্বপ্ন দেখবেননা । আর স্বপ্ন দেখবেননা আদরের মেয়েটি একদিন ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টার হবে । কারন স্বপ্নের মাঝেই দুঃস্বপ্নের বসবাস । স্বপ্নের চেয়ে মেয়ের ইজ্জত সম্মান এবং জীবন সব বাবা মায়ের কাছেই দামী । তাই হয়তো আমাদের বাবা মারা আমাদের বোনদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করে বাল্য বিবাহ দিতে বাধ্য হবেন । কারন বিবাহিত মেয়েরা যতোটা ঝুঁকিপূর্ণ অবিবাহিতা মেয়েরা ততটা ঝুঁকিপূর্ণ নয় ।

কিন্তু আমি চাইনা আমার বোনরা মূর্খ থেকে যাক । আমি চাইনা আমার বোনরা শিক্ষা থেকে বঞ্চিত হোক । আমি চাইনা আমার বোনরা শিক্ষার আলোয় প্রবেশ না করে আলেয়ায় থেকে যাক । আমি চাইনা আমার বোনদের বাল্য বিবাহ হয়ে অকালেই প্রাণ হাড়াক ।

শুধু পুরুষের দ্বারা যদি এদেশ স্বাধীন না হতে পারে তবে শুধু পুরুষ কি ভাবে এই স্বাধীনতা ধরে রাখবে ?
শুধু পুরুষ যদি এদেশ স্বাধীন না করতে পারে তবে কেন একাই পুরুষেরা স্বাধীনতার স্বাদ ভুগ করবে ?
আমাদের এই স্বাধীনতা অর্জনে পুরুষের চেয়ে নারীর অবধান কোন অংশেই কম নয় ।
তবে কেন স্বাধীনতা ভুগের অংশে নারীরা কম ? কেন নারীরা স্বাধীনতা ভুগে পিছিয়ে ?
তবে কেন শুধু পুরুষের এদেশে পথে ঘাটে, পাড়া মহল্লায়, অলিগলি মেইন রোড, স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয়ে, কর্মস্থানে নিরাপদ নারীদের নয় ?

যে দেশে নারী প্রধানমন্ত্রী , নারী স্পীকার , প্রধান বিরোধী দলিয় নেত্রী ও নারী সে দেশে কেন নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন ?
বিষয়টা আমার মতো নগণ্যের কাছেই হাস্যকর মনে হচ্ছে।

আমি চাইনা আমার আর কোন বোন তনুর মতো ধর্ষিতা হোক । আমি চাইনা আমার আর কোন বোন তনুকে ধর্ষণের পরে নির্মম ভাবে হত্যা করা হোক ।
তাই চিৎকার করে তনু হত্যার বিচার চাইছি । তাই অশ্রুসিক্ত নয়নে তনু হত্যার বিচার চাইছি।

তনুর সঠিক ধর্ষণ ও হত্যাকারীদের খুজে বের করে এমন কোন শাস্তি দেওয়া হোক যেন আর কোন কুপুরুষ তনুদের দিকে কু নজরে তাকাতে হৃদপিণ্ড কেপে উঠে । এমন শাস্তি দেওয়া হোক যেন শাস্তির ভয়ে আর কোন মায়ের পেটে কু সন্তান এর জন্ম না হয় । এমন কোন শাস্তি দেওয়া হোক যেন আর কোন তনুকে ধর্ষিতা না হতে হয় । এমন শাস্তি দেওয়া হোক যেন আর কোন তনুকে ধর্ষণের পর হত্যা করার দুঃসাহস কারো না হয় । এমন কোন শাস্তি দেওয়া হোক যেন আমার আদরের বোনটি পূর্ণ নিরাপত্তা পায় । এমন কোন শাস্তি দেওয়া হোক যাতে আর কোন বাবা মা মেয়ের নিরাপত্তার ভয়ে পড়া লেখা থেকে বঞ্চিত করে বাল্য বিবাহ দিয়ে দিতে বাধ্য না হোন । এমন কোন শাস্তি দেওয়া হোক যেন নারী জাতী ও পুরুষের মতো স্বাধীনতার স্বাদ ভুগ করতে পারে ।
জানী সবার প্রশ্ন একটাই কি এমন শাস্তি দেওয়া যায় ।
আমাকে কেউ এমন প্রশ্ন করলে আমার উত্তর একটাই ধর্ষণ এর শাস্তি ধর্ষণকারীর যৌনাঙ্গ কেটে ফেলা হোক ।
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫২
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোটগল্প - চক্ষুহীন লোকটি

লিখেছেন ফাহমিদা বারী, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৩৩




মি পারসনস যখন হোটেল থেকে বের হলেন, ভিক্ষুকটি তখন রাস্তায় এসে দাঁড়িয়েছে।

সে ছিল একজন অন্ধ ভিক্ষুক। অন্ধদের চিরাচরিত সাদা ছড়ি ছিল তার হাতে। সেটা দিয়ে সামনের পথটা... ...বাকিটুকু পড়ুন

=মন কথনিকা-৬৩৮৯-৯০=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৫৫

মন কথনিকা-৬৩৮৯
সকাল সকাল উঠে দেখি, চোখের মাঝে ঘুমের পাহাড়
চোখ মেললেই ঘুমরা ছড়ায়, চোখের মাঝে ক্লান্তির বাহার
রাত বারোটায় ঘুমোতে যাই, ফযর বেলা উঠে পড়ি
পাঁচ ঘন্টা ঘুম মাত্র ঘুমাই, না ঘুমিয়ে ক্লান্তি... ...বাকিটুকু পড়ুন

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ৩১ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১২

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

/শুধু তাই না, তারা খোলাখুলি ভাবেই আমাদের স্বাধীনতা বিরোধী জামায়াতের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছে। ৭১ এর মানবতাবিরোধী অপরাধের... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা ও জঙ্গী আতঙ্কের অর্থনীতিতে এক নির্বোধজীবি আত্মভোলা জাতির আয়না

লিখেছেন তানভীর রাতুল, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩

এক

বুদ্ধিজীবিরা নাকি জাতির বিবেক! তা সে তো ভালো কথা। কিন্তু সাধারণত যা ভালো তা যখন খারাপ তখন সাধারণত তা খুবই খারাপ। একটা জাতির সবচেয়ে মজার কিন্তু করুণতম দৃশ্য হলো তার... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র ব্যর্থদের দায়িত্ব নেয় নাকি ব্যর্থতার সংজ্ঞাই রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হয়???

লিখেছেন সুব্রত দত্ত, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৪

আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×