somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সবার দৃষ্টি আকর্ষণ করছি- মানবতায় এগিয়ে যাক বাংলাদেশ

১৭ ই জুন, ২০১৬ রাত ৯:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আসছে আনন্দের ঈদ। সবাই নতুন ঈদের জামা কিনবে। কেউ এক সেট, কেউ দুই সেট, কেউ বা তারও অধিক। ঈদের দিন আনন্দের সাথে ঈদের সকালে সবাই নতুন জামা পড়বে।

এর মধ্যে কিছু মানুষ ঈদের নতুন জামা পড়ার আনন্দ পাবেনা। তারা কারা নিশ্চয়ই আমাদের অজানা নয়। তবুও আমি বলছি তারা কারা। তারা হচ্ছে পথশিশু, গরিব অসহায় শিশু, এতিম শিশু। যারা পথের ধারে ধারে ঘুরে ডাস্টবিনের মোড়ে খাবার এর সন্ধান করে আমি তাদের কথাই বলছি। যাদের দেখতে আমাদের হৃদয় কেদে উঠে আর্থনাদ হয় হৃদয়ের মনি কোঠায় আমি তাদের কথা বলছি। যাদের করুণা চাহনি দেখে আপন চোখে বেসে উঠে আমাদের ছেলে মেয়ে ছোট ছোট ভাই বোনের কথা আমি তাদের কথা বলছি। আমি তাদের কথা বলছি যাদের করুন দশা দেখে আমাদের সন্তান বা ছোট ছোট ভাই বোনের এই সুন্দর জীবনের জন্য সৃষ্টি কর্তার কাছে শুকরিয়া আদায় করি। জানী এই মুহূর্তে এই লেখা টুকু পড়ে আমার মতো আপনাদের চোখের নিচেও জল ছল ছল করছে। জি এখন সবার চক্ষু আড়ালে মুছে নিয়েছেন আমি জানী।

এই জল মুছে নিয়েই আমাদের আবেগ ভালবাসা বিবেক মানবিকতাকেও আমরা মুছে ফেলি।
তারপর ভুলে যাই একটু আগেই আমাদের চোখে জল ঝরে ছিল। ভুলে যাই কেন সেই জল ঝরে ছিল। আর এই ভুলে যাওয়াই আমাদেকে আবার করে দেয় মৃত মানুষের মতো আবেগ বিবেক ভালবাসা ও মানবতাহীন।

চলুন এখনি আমরা পণ করি আমাদের আজকের এই চোখের জল ঝড়াকে বৃথা যেত দেবনা। আজ আর আমরা বিবেক আবেক ভালবাসা মানবতাহীন মৃত মানুষ হবোনা।

কয়েক দিন পরেই আমাদের আনন্দের ঈদ। আমরা সবাই মা বাবা ভাই বোন স্ত্রী সন্তানদের জন্য নিত্য নতুন ঈদের জামা কাপড় কিনবো। একবার ভেবে দেখেছেন কি ঐ রবিউল ছেলেটির জন্য কে ঈদের জামা কাপড় কিনবে। কোথায় পাবে রবিউল ঈদের নতুন জামা কাপড়। নতুন জামা ছাড়া কি ঈদের আনন্দ হয়? নিশ্চয়ই হয়না। তবে কি রবিউল এর জন্য ঈদ নয়?

আমি সেই রবিউলের কথা বলছি যেই রবিউল জানেনা কে তার মা, কে তার বাবা, কে তার ভাই, কে তার বোন।
বলতে পারেন কে এই ছেলেটার জন্য ঈদের জামা কিনে দেবে?
আপনি কি কিনবেন রবিউল এর জন্য ঈদের নিত্য নতুন জামা?
নিশ্চই আপনার মন আমার প্রশ্নের উত্তর দিয়ে দিছে এক মুহূর্তে।
জানী আপনারা সবাই আগ্রহী এই রবিউলের জন্য ঈদের নিত্য নতুন জামা কিনতে।
কিন্তু আপনাদের মনে একটা প্রশ্ন জেগে উঠেছে। আর সেই প্রশ্ন হচ্ছে কোথায় পাবো এই রবিউলকে?

আমরা বারবার ভুলে যাই আমাদের দেশে রবিউল একজন নয় হাজার হাজার রবিউল আছে এই দেশে। আপনার আশে পাশের রবিউলদের বসবাস। প্রতিটা শহরের প্রধান প্রধান সড়কের পাশেই রবিউলদের বসবাস। রেলষ্টেশন, বাসষ্টেশন, মার্কেটের সিড়ি ইত্যাদিতে রবিউলদের বসবাস। খুজে নিন আপনিও আপনার সেই রবিউলকে। নিজ হাতে তুলে দিন আপনার ঈদ উপহার আপনার শহরের রবিউলকে।

যেই রবিউলের কথা এখানে উল্লেখ করেছি আমি সেই রবিউলকে ঈদের জামা কিনে না দিয়ে নিজের জন্য কোন ঈদের জামা কিনবোনা পন করেছি। আসুন আপনিও পণ করুন।
তুলে দিন আপনার আশে পাশের পথশিশু, গরিব অসহায় ও এতিম শিশুদের ঈদের নতুন জামা। অন্যের ভাল কাজের জন্য নয় আপন কাজের জন্য গর্বিত হোন। দেখবেন তখন নিজেকে পৃথিবীর শ্রেষ্ট একজন মানুষ মনে হবে। বাংলাদেশের প্রতিটি মানুষ হোক পৃথিবীর শ্রেষ্ট মানুষ। মানবতায় এগিয়ে যাক বাংলাদেশ। সবার জন্য শুভ কামনা।
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১৬ রাত ৯:৪৪
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গাজীপুর থেকে কক্সবাজার: চার বাইকে ছয় সহকর্মীর ১৪ ঘণ্টার নাইট রাইড অ্যাডভেঞ্চার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:০২


আমি শাম্মী নূর-এ-আলম রাজু, থাকি সাভার এলাকায়। ভ্রমণের নেশা আর মোটরসাইকেলের প্রতি ভালোবাসা আমার দীর্ঘদিনের। আজ আপনাদের সাথে শেয়ার করব গাজীপুর থেকে কক্সবাজার হয়ে টেকনাফ ও শাহপরীর দ্বীপের দিকে... ...বাকিটুকু পড়ুন

Personal Cancer Vaccine: আশার আলো দেখাচ্ছে

লিখেছেন কলাবাগান১, ২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৩২


আপনি কি কখনও চিন্তা করে দেখেছেন যে ক্যান্সার টিউমারকে কেন শরীর এর রোগ প্রতিরোগ করা ইমিউন সেল (যেমন টি সেল) একেবারে ধ্বংস করতে পারে না!!! যেখানে টি সেল... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ১০০

লিখেছেন রাজীব নুর, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৮



মাঝে মাঝে খুব অবিশ্বাস্য ব্যাপার সহজ ভাবে ঘটে যায়।
এই যে আমি শাহেদ। শাহেদ জামাল। রমিজ উদ্দীনের ছেলে। আমাকে একটা ঘরে বন্ধী করে রাখা হয়েছে। ছোট ঘর। ঘরে... ...বাকিটুকু পড়ুন

শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২



শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

গতকাল এক বাবার ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ, তাঁর মেয়েকে একটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল যৌন নিপীড়ন করেছেন। বাবার প্রতিক্রিয়া সঠিক ছিল... ...বাকিটুকু পড়ুন

দেশটাতো এখন রাজাকারদের....

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৮




একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের... ...বাকিটুকু পড়ুন

×