
অনেকটা দিন ব্যক্তিগত সমস্যার কারণে ব্লগে আসতে পারিনি। অনেকটা দিন পর ফের ফিরে এসে আমি আনন্দিত ও উল্লাসিত। কিন্তু সেই আনন্দ ও উল্লাসে ভাটা পেলেছে সিনিয়র ব্লগারদের অনুপস্থিতি। আমার ধারণা ছিল ব্লগের বাহিরে আমিই একমাত্র। কিন্তু ব্লগে ফিরে এসে দেখি আমি একা নই অনেকেই বর্তমানে নিষ্ক্রিয়। যাদের অনুপেরনা ও ভালবাসায় আমার এই পথচলা তাদের অনুপস্থিতি আমাকে খুব ব্যতিত করেছে। প্রিয় সহ ব্লগারগণ ব্লগে ফিরে আসুন। পেরনা ও ভালবাসা দিয়ে নূতন এই আমাদেরকে গড়ে তুলুন আপনাদের মতো করে।
আরেকটা বিষয় লক্ষ্য করলাম ব্লগে পাঠকের সংখ্যা আগের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে। কিন্তু কমে গেছে মন্তব্য। এই মন্তব্য কমে যাওয়ার প্রধান কারণ সিনিয়র ব্লগারদের অনুপ্রস্থিতি। আগে লক্ষণীয় ছিল সিনিয়র ব্লগাররা প্রতিটি লেখায় মন্তব্য করে প্রতিক্রিয়া জানাতেন। মন্তব্যে শুধু প্রতিক্রিয়া নয় , জানাতেন ভালবাসা দিতেন ভাল কিছু করার পেরনা। গড়ে নিতেন সুসম্পর্ক। এই মন্তব্যের মাধ্যমেই সকল নতুন পুরাতন ব্লগারদের মধ্যে গড়ে উঠেছিল পরিচয় ও সুসম্পর্ক।
এই কিছুদিন যাবত লক্ষ্য করলাম ব্লগে সিনিয়র ব্লগারগণের অনুপ্রস্থিতি একেবারেই কম। তাই ব্লগে মন্তব্যের হার ও কম। এই দুটি কারণ আমার ফিরে আসার আনন্দ ও উল্লাসে ভাটা ফেলেছে।
কিন্তু অনেকজন সিনিয়র ব্লগারগণের সক্রিয় থাকা আমার আনন্দ উল্লাস বাড়িয়ে দিলেন। কিন্তু সক্রিয় সিনিয়রদের তুলনায় ব্লগে মন্তব্যের হার কম দেখে আবার আনন্দ উল্লাসের হারটা ও কমে গেল।
সম্প্রতি ব্লগে লক্ষ্য করলাম বেস কয়েকজন নতুন ব্লগার ব্লগে নিবন্ধন করেছেন। এতে আবার আমার ভাটা পরা আনন্দ উল্লাসে অনেকটা আনন্দ উল্লাস যোগ হয়েছে। এই আনন্দ উল্লাস যোগ করা নতুন নিবন্ধিত ব্লগারদেরকে অনেক অনেক ধন্যবাদ। সুস্বাগতম আপনাদেরকে আমাদের এই প্রিয় ভুবনে। যদিও আমি নিশ্চিত এতোদিনে আমাদের প্রিয় ভুবনটাও আপনাদের কাছেও প্রিয় হয়ে উঠেছে।
আমরা যখন একেবারে নূতন ছিলাম তখন আমাদের সিনিয়রগণ বলতেন মন্তব্য হচ্ছে একটা লেখা ও লেখকের নতুন প্রাণ। একটা মন্তব্য একটা লেখাকে প্রসারিত করে। একজন লেখকে প্রসারিত করে। একটা মন্তব্য একটা লেখাকে হিট সুপার হিট করে। একটা মন্তব্য একজন লেখককে হিট সুপার হিট পর্যায়ে নিয়ে যায়। একটা মন্তব্য লেখককে নতুন লেখা লিখতে উৎসাহ প্রদান করে। একটা প্রায় মৃত গাছকে পানি দিলে যেমন প্রাণ ফিরে পায়, ঠিক তেমন একজন লেখকের লেখায় মন্তব্য করলে লেখক নতুন প্রাণ ফিরে পায়। একটা মন্তব্য একজন লেখক ও পাঠকের মধ্যে পরিচিতি ও সুসম্পর্ক গড়ে দেয়। আরো বলতেন যে যতো বড় পাঠক সে, ততো বড় লেখক হতে পারে। একজন ভাল লেখক গড়ে উঠে একজন ভাল পাঠক থেকে। যে ভাল পাঠক নয়, সে কখনো ভাল লেখক হতে পারেনা। ভাল পাঠকের প্রমাণ পাঠ শেষে মন্তব্যের ঘরে প্রতিক্রিয়ায়। প্রতিক্রিয়া একজন পাঠককে একজন ভাল আলোচক ও সমালোচক হিসেবে গড়ে তুলে। তাই সর্বদা আমাদেরকে মন্তব্য করতে উৎসাহ দিতেন আমাদের সিনিয়র ব্লগারগণ।
উপরোক্ত কথাগুলি উপস্থাপনের কারণ হলো নতুন পুরাতন সহ ব্লগারদের বেলা লেখা পাঠ শেষে মন্তব্যের বেলা খুব অনিহা লক্ষণীয়।
তাই উপরোক্ত কথাগুলি এই অনিহা দূরীকরণে বেস অবধান রাখবে এবং মন্তব্য করার উৎসাহ প্রদান করবে আমি আশাবাদী।
আসুন আমরা সবাই মিলে আমাদের এই প্রিয় ভুবনটাকে আমাদের মতো গড়ে তুলি। করি সুন্দর সম্পর্কময়। হই প্রাণবন্ত। খুলে দেই কপাট। তুলে ধরি সম্ভাবনার দুয়ার। সবার জন্য অনেক অনেক শুভ কামনা।
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৮:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



