বর্তমান বছরের ৬ জানুয়ারি শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার মাস তিনেক আগ থেকেই অর্থনৈতিক মন্দা সমগ্র বিশ্বকে ক্রমশ গ্রাস করতে আরম্ভ করেছিল। এই প্রকৃতির মন্দায় অর্থনীতির স্বাভাবিক নিয়মেই
আন্তর্জাতিক বাজারে পণ্যমূল্য কমে থাকে।
২০০৯ সালেও তার ব্যতিক্রম হয়নি। উদাহরণস্বরূপ যে গমের মূল্য ২০০৮ সালে টনপ্রতি সর্বোচ্চ ৪৪০ মার্কিন ডলারে বৃদ্ধি পেয়েছিল বর্তমানে তার মূল্য ২২০ ডলার। মূল্য কমে যাওয়ার পরিমাণ ৫০ শতাংশ। আন্তর্জাতিক বাজারে দাম কমে যাওয়ার প্রতিক্রিয়ায় স্বাভাবিকভাবেই বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারেও বছরের গোড়ার দিকে চাল-আটাসহ অন্তত কয়েকটি পণ্যের দাম কমে যায়।
আর যায় কোথায়? শুরু হয়ে গেল জননেত্রী বন্দনা। সাধারণ দলীয় সমর্থকদের কথা না হয় বাদই দিলাম। ড. জাফর ইকবালের মতো অতি জনপ্রিয় মহাপণ্ডিত ব্যক্তি তার পছন্দের সরকারের চালের দাম কমানোর কৃতিত্বে অভিভূত হয়ে লিখেছিলেন, "যে সরকার চালের দাম কমাতে পারে সেই সরকার কৃষকের ধানের মূল্যও নিশ্চিত করতে পারে।" এর আগে অন্য এক প্রসঙ্গে শেখ হাসিনার গুণকীর্তন করে উচ্ছ্বসিত অধ্যাপক মহোদয় মন্তব্য করেছিলেন, শেখ হাসিনার বক্তব্য নাকি শ্রোতার কানে অর্থাৎ তার কানে শুধু সুধা নয় সাথে মধুবর্ষণও করে। বিশ্ববিদ্যালয়ের একজন খ্যাতনামা অধ্যাপক এমন নিরুচির তোষামোদকারীর ভূমিকায় নামেন কী যতদূর জানি, ভদ্রলোক বিজ্ঞানের শিক্ষক। এ কারণেই হয়তো অর্থনীতির গতি-প্রকৃতি তার মতো জ্ঞানী ব্যক্তির আয়ত্তের বাইরে। নইলে বিশ্ববাজারের সাথে সঙ্গতি রেখে অভ্যন্তরীণ বাজারেও চালের দাম কমা নিয়ে এতটা উচ্ছ্বাস প্রকাশ করতেন না। সাম্প্রতিক সময়ে দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের যে মূল্য বিস্ফোরণ ঘটেছে, সে সম্পর্কে তার কাছ থেকে অবশ্য কোনো নতুন মন্তব্য জানার সৌভাগ্য আমাদের এখনো হয়নি।
কেউ যদি পুরো লেখাটা পড়তে চান তা হলে নিচের লিংকে গিয়ে পড়তে পারেন।
Click This Link
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




