রাসেল আহমেদ মাসুম
কি দারুণ সকাল!
জানালার সামনে হঠাৎ দেখি
বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে
একটি কচুর গাছ।
আর তার পাতায় জলজল করছে
শত শত তুষার শুভ্র শিশির বিন্দু।
মনে হচ্ছে সদ্য আনা আলী বাবার
সেই হৃদয় দোলানো রত্নের পাহাড়।
বাঁশঝাড়ের ফাঁক দিয়ে আসা
এক ফোটা রোদ্দুর যেন শিশির
বিন্দুর শোভাকে বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ।
মনে মনে বললাম, সাবাস রোদ্দুর সাবাস।
দশ মিনিট পরে এসে দেখি
কচুর পাতাটি নেতানো।
তুষার শুভ্র শিশির বিন্দুর চিহ্নও
নেই এতটুকু।
আৎকে উঠি আমি।
গভীরভাবে ভেবে দেখি বাঁশঝাড়ের ফাঁক
দিয়ে আসা সেই চতুর রোদ্দুর
আমার ভালো লাগার
শিশির বিন্দুগুলোকে শোষণ করে নিয়ে গেছে।
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




