somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

---"ভৌতিক অভিজ্ঞতা"---

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তখন আমি মাদ্রাসাতে ছিলাম। আমাদের সাথে পড়তো এক ছাত্র নাম তৌহিদ। এলাকার একটা বাড়িতে লজিং থাকতো। প্রতিদিন সকাল, দুপুর, রাতে খেতে যেতো সেই বাড়ি কিন্ত কখনো কোন অসুবিধা ছিলনা। একবারের ঘটনা।
তৌহিদ বরাবরের মত রাতের বেলা ঈশার নামাজ পড়েই তার লজিং এ খেতে চলে গেলো। ওর লজিং ছিল ওই এলাকার একজন ভালো পয়সা অলা বড়লোকের বাড়িতে।
খুব ভালো রান্না বান্না হতো সেই বাড়িতে। তৌহিদ প্রতিদিন খেয়ে এসে সবার সামনে গল্প করতো, আজ এই রান্না করেছে কাল ওই রান্না করেছে এমন। তৌহিদ যে বাড়ি খেতে যেতো সেই বাড়িতে যাওয়ার পথে একটা কবর স্থান বাঁধতো। তো ঐদিন রাতের
বেলা তৌহিদ যখন খেতে গেলো তখন আবার কারেন্ট ছিলনা। অন্ধকারে হেঁটে হেঁটে যাচ্ছে তৌহিদ। হাঁটতে হাঁটতে কবর স্থানের কাছে এসে পৌছালো। কবর স্থানের পাশ দিয়ে তৌহিদ যখন যাচ্ছে, ঠিক তখন তৌহিদ বুঝতে পারলো ওর পিছে পিছে কেউ হাঁটছে। তৌহিদ সেটা মাথায় না এনে আবার হাঁটা শুরু করলো। একপর্যায় পিছ থেকে কেউ যেন তৌহিদের পা ঘেঁসতে লাগলো। তৌহিদ পিছে তাকিয়ে লক্ষ্য করলো একটা ছাগল তৌহিদের পায়ে পায়ে হাঁটছে । কেমন চলায় বাঁধা দেয়ার চেষ্টা করছে। তৌহিদ গ্রাহ্য না করে ছাগলটাকে পা দিয়ে সরিয়ে দিলো। এরপর দ্রুত ওই বাসায় যেয়ে খেয়ে দেয়ে আবার মাদ্রাসায় চলে এলো। আসার পথেও ওই ছাগলটা রাস্তায় চলায় বাঁধা দিচ্ছিলো তৌহিদকে। রাত্রে যখন সবাই ঘুমিয়ে পড়লো, তৌহিদ ও এসব চিন্তা করতে করতে ঘুমানোর চেষ্টা করছিলো। রাত আনুমানিক ২ টা কি আড়ায়টার দিকে হঠাৎ কেউ একজন রুমের দরজায় নক করলো। কারোরই ঘুম ভাঙলোনা কিন্ত দরজায় নক করার শব্দে তৌহিদের ঘুম ভেঙ্গে গেলো। পরপর দুইবার নক করার পর তৌহিদ জিজ্ঞেস করলো,
কে? কে ওখানে?
আরে আমি? আমি তোর বাবা? দরজা খোল।।
তৌহিদের বাবার গলায় মনে হলো ওর কাছে। তৌহিদ #জিজ্ঞেস করলো,
এতো রাতে আব্বু, তুমি এখানে?
আরে দরজা খোল সব খুলে বলছি।
তৌহিদ চোখ ডোলতে ডোলতে দরজা খুলল। দরজা খুলে সে কাউকে দেখতে পেলোনা। বাইরের দিকে গেলো দেখতে। একটু আগে ওর আব্বুর গলার আওয়াজ
শুনলো অথচ, এখন সেখানে কেঁউই নেই? বাইরে এদিক, সেদিক দেখার পড়ে যখন কাউকেই দেখলোনা, তখন আবার রুমের ভেতরে ঢোকার জন্য সামনে এগোতে লাগলো তৌহিদ। যখনই ভেতরে ঢুকবে ঠিক সেই মুহূর্তেই একটা বাতাস এসে তৌহিদকে কেমন যেন উড়িয়েই নিয়ে গেলো! কিছুক্ষন দরজা ওভাবে খুলে থাকার পর
বাতাসের বাড়িতে দরজা বাড়ি খেতে লাগলো। তখন আরেকটা ছাত্রের ঘুম ভাঙলো। সে দরজা লাগাতে যাবে যখন, তখন দেখলো তৌহিদের সিট খালি। সে ভাবলো তৌহিদ হয়তো বাথ্রুমে গেছে। এভাবে কিছুক্ষন অপেক্ষা করলো। যখন দেখলো তৌহিদ আর ফিরছেনা, তখন আরো দুই তিনজন ছাত্রকে ঘুম থেকে ডেকে তুলল।
তারাও যখন তৌহিদকে খুজে পেলোনা, তখন আস্তে আস্তে সবাই ঘুম থেকে উঠে তৌহিদকে খোঁজা শুরু করলো। আমরা #সবাই খুজলাম কিন্ত তৌহিদকে পাচ্ছিলামনা।
তৌহিদকে পাওয়া গেলো, ফজরের নামাজের পরে যখন আলো ফুটলো তখন।
মসজিদের পেছনে একটা কলা বাগান ছিলো অজুখানা থেকে কলাবাগান স্পষ্টই দেখা যায়। একটা ছাত্র অজু করতে গিয়েছিলো। অজু করতে করতে তার হঠাৎ নজর
পড়লো কলাবাগানের দিকে। তাকিয়েই সে চিৎকার দিয়ে উঠলো!
তার চিৎকার শুনে সবাই দৌড়ে গেলো কি হয়েছে দেখার জন্য । আমরা দেখতে পেলাম তৌহিদ দুইতা কলাগাছের ঠিক মাঝখানে, কেমন যেন পুতে রেখেছে কেউ ওকে গাছের ভেতরে এমনটাই দেখে মনে হচ্ছিলো। সবাই তৌহিদকে সেখান থেকে উঠিয়ে নিয়ে আসলো। তৌহিদ অজ্ঞান অবস্থায় ছিল। সূরা, কালাম পড়ে মুখে পানি ছিটানোর পড়ে তৌহিদের হুস আসলো। পরবর্তীতে এসব জিজ্ঞাসা করা হলে ও বলেছিলো, আব্বুর গলা শুনে দরজা খুলি এরপর আমার আর কিছুই খেয়াল নেই। কি হয়েছে বা কেন হয়েছে... কোন কিছুই ওর মনে নেই।।
৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×