somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুরক্তি

০২ রা মে, ২০১৬ সকাল ৭:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


খুব ভোরে যখন বৈদ্যুতিক তাঁর গুলিতে ফিঙ্গেদের রাজত্ব চলে তখন কাকেরা হয়তো ঘুম ভেঙ্গে নগরীর আকাশে গা ভাসিয়ে উড়ে চলে না। এমনই এক ভোরে ঘুম কাতুরে চোখে বিছান ছেড়েছে সৌরভ। ফিঙ্গের রাজ্যে বেরিয়ে পড়েছে। আজকাল ফিঙ্গে দেখতে পাওয়া যায় খুব কম। রাতভর খুব একটা ঘুম হয়নি। এটা অনেক দিনের পুরনো অভ্যেস। অভ্যাস মানুষের দাস। যে যেভাবে যে জিনিসে পরিশ্রম করবে ধীরে ধীরে সেটাই তাঁর অভ্যেসে পরিণত হবে। অভ্যেস থেকে বদ অভ্যেস।

মেচের শেষ দিন ছিলো আজ। সব গোছগাছ করেই বেরিয়েছে। চার তলা বাড়ির তিন নম্বর ফ্লোরের কোনার রুমটাতে দীর্ঘ চার বছর কাটিয়েছে। বাড়িটার গা ঘেষে আরেকটি বাড়ি। তিন তলার। সৌরভের জানালা খুললে পাশের বাড়ির একেবারে উপরের ফ্লোরটার ভেতরের কিছু দৃশ্যপট স্পষ্টই দেখা যায়। শিলা নামের একটি মেয়ে এই ফ্লাটে থাকে।
বিকেল বেলা জানালা খুলে পূব আকাশের দিকে চেয়ে গান ধরে। সৌরভের চোখাচোখি হয়েছিল প্রথম আসার দু একদিন পরই।
এক বিকেলে। গোধূলির শেষ লগনে সৌরভের কবিতা আবৃত্তির চর্চা কালে। কবিতা আবৃতি সৌরভের পুরনো অভ্যেস গুলির একটা। জানালার এপাশ থেকে ওপাশে দুটি প্রাণ যেন আবদ্ধ হয়েছিল সেদিন কোন অজানা এক প্রাপ্তির মিলন মেলায়। সৌরভের কবিতার পংক্তি গুলি যেন প্রাণ ফিরে পাচ্ছিলো। শিলার মিষ্টি গানের সুর আর এপারের ভাসমান কবিতার লাইন গুলি মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিলো। এক টুকরো মন ভোলানো হাসির ঝলকানি সৌরভের বুকে তীর ছুড়েছিল।

সৌরভ‬ হাটছে। সব স্মৃতি পিছু ফেলে এগিয়ে চলেছে। শিলার কাছ থেকে বিদায় নেওয়া হয়নি।
ওকে বলা হয়নি এই শহরে আর বুঝি আসা হবে না। যাবার আগে জানালা খুলে একটা চিঠি রেখে এসেছে সেখানে। চিঠিটা শিলা পড়বে। নিশ্চয়ই পড়বে। এ পাশের ঘরে যে ওর আসা যাওয়া আছে। দুজনের দীর্ঘ স্মৃতি গুলি এভাবেই পিছু ফেলে এগিয়ে চলেছে সৌরভ। গ্রামে ফিরতে হবে। গ্রামের ছেলে গ্রামে ফিরে যাবে। হয়তো ছোটখাটো কোন চাকরী যোগাড় করে নেবে।
পড়াশুনা আর হবে বলে মনে হয় না। বিবিএ শেষ করেছে মামার খরচে।
বাবার সামর্থ্য কোথায়? একটা মুদি দোকান গ্রামে। অল্প কিছু যা রোজগার হয় সবই সংসারের পিছে চলে যায়।
মাথার উপর অনেক দেনা! অনেক ঋন। ঋনমুক্ত হতে চাই সৌরভ। মামার ঋন কিভাবে শোধ করবে?
শিলা মেয়েটা ধনী দুলালের মেয়ে। হয়তো ভালো কোন ঘরে বিয়ে হয়ে যাবে। কিংবা ওই রুমটাই নতুন কোন ছেলে আসবে। তাঁর সাথে নতুন করে ভাব হবে। কিছুদিন ধরে পাত্রপক্ষ আসছিলো বাসায়। সে কথা বেশ কয়েকবার জানিয়েছে সৌরভ কে। শিলা ভাবতে পারে আমি পালিয়েছি। যা ভাবে ভাবতে থাকুক কার কি? সৌরভ ভাবছে, কখনো আমার বাসার এড্রেস দেয়নি। আমার পাশের গ্রামের একটা ভুল ঠিকানা দিয়েছিলাম। ইশ! বাড়িওয়ালার কাছ থেকে সঠিক এড্রেস নিয়ে যদি চলে আসে মেয়েটা!
কি সব ভাবছি।
দিনের আলো পরিস্কার হতে চলেছে। একটি যুবক ধীর পায়ে এগিয়ে চলেছে। ফিঙ্গেদের রাজত্ব নেই। কাকের রাজত্ব চলছে শহর জুড়ে। স্টান্ডের খুব কাছাকাছি। বুকের বামপাশটাই চাপা ব্যাথা করছে!
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০১৬ সকাল ৭:১২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×