somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রং তুলি এবং শুভ্র

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজ থেকে তিন বছর আগে মেয়েটির সঙ্গে প্রথম পরিচয় হয়েছিল শুভ্রর। ওর কাজিনের বান্ধবী ছিলো। তিথির বাসা থেকেই প্রথম দেখা শুভ্রর ইরার সঙ্গে। আস্তে আস্তে প্রনয়ের শুরু। দীর্ঘ সময় কথা আদান প্রদান। এভাবেই চলতে থাকে অনেক দিন। সম্পর্কের তিন বছর কেটে গেলো। শুভ্র এখনো পড়াশুনা করছে। ইরা হঠাৎ করে জানায় ওরা শহর ছেড়ে চলে যাচ্ছে! ওর বাবা বদলি হয়ে গেছে। যশোর ছেড়ে দুর শহর বরিশালে।
শেষ বিদায় জানাবার সুযোগ হয়নি। সেদিন সকালে পরিক্ষা ছিলো শুভ্রর। ফিরে আর ইরার দেখা মিললো না! এত দিনের ভালবাসা আজ ওকে ছেড়ে বহুদূর চলে যাচ্ছে! মন মানছে না কিছুতেই শুভ্রর। পাগলের মতো হয়ে গেছে ছেলেটা। খাওয়া, নাওয়া ছেড়ে দিয়েছে। তিথির কাছ থেকেও নতুন এড্রেস মিললো না!
ইরার বাবার অফিস থেকে খোঁজ নিয়ে জানতে
পারলো ট্রান্সফার টা পিরোজপুরে হয়েছে।
রাত কাটে না!
কাটে না দিন। সময় বড় নিষ্ঠুর বিন! ঘড়ির কাটা ঘুরছে না।
থমকে আছে সময়।
অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে। টিভির পর্দা ঝাজালো লাগছে। সবার কথাবার্তা বোরিং লাগছে। কিছুই ভাল্লাগছে না শুভ্রর। খুব শীঘ্রই তোমার শহরে আসছি ইরা! মন মানছে না। সময় কেন এতো নিষ্ঠুর ব্যাবহার করছে শুভ্রর সঙ্গে ওর বুজে আসছে না। সারা রাত নির্ঘুম কাটিয়ে পরদিন সকালে কাউকে কিছু না বলেই বাসা থেকে নিরুদ্দেশ বেরিয়ে পড়েছে শুভ্র। গিটারের সুর তুলে গান গাওয়ার ইচ্ছে নেই। আকাশে তাকিয়ে পাখিদের ঝাঁক বেধে উড়ে চলা দেখবার ইচেছ নেই। রৌদ্রস্নান সকাল সকাল ঘামে ভেজা শরীর নিয়ে বাসে চড়ে বসেছে ছেলেটা।

৫ বছর পর....

শুভ্র খুব সুন্দর ছবি আঁকায়। মনের মাধুর্য মিশিয়ে ছবির মাঝে জীবন ঢেলে দেই!
কিছু আর্ট গ্যালারিতে ওর ছবি গুলি উঠেছে।
কয়েকটা জয় জয়কার প্রদর্শনী মেলা পেরিয়েছে।
এতো ছবির আড়ালে আজও একটা ছবি মনের কোনে চুপটি মেরে বসে আছে।
অস্পষ্ট মুখ টা। দেশ ছেড়েছে প্রায় চার বছরের বেশী। আমেরিকা মামার কাছেই আছে।
একটা নির্জন রুমেই দীর্ঘসময় ধরে নিজেকে তলিয়ে দিয়েছে। সেদিনের দুঃস্বপ্ন আজও তাড়া করে শুভ্রকে। সবকিছু ভুলতে চাই ও।
কিছুই মনে রাখতে চাইনা!
পিছ থেকে আচমকা কারো কন্ঠস্বর,
"স্যার আপনার জন্য কিছু লোক নিচে ওয়েট করছে।
-তুমি যাও আমি আসছি!
-স্যার, আপনি একা যেতে পারবেন না!
শুভ্র মাঝে মাঝে ভুলেই যায় ওর যে দুটি পা নেই!
সেদিন বাস এক্সিডেন্টে ওর পা দুটি হারিয়েছিলো! অভিশপ্ত নশ্বর জীবন টাই বয়ে বেড়াচ্ছে আজও। চারদিকে আলোর মিছিল।
অর্থ সম্পদের পাহাড় গড়েছে।
তবু আজ সব থেকেও কিছুই নেই শুভ্রর!
মনে পড়ে ইরার সাথে কাটানো দিন গুলির কথা। আজও জীবন্ত সবকিছুই।
চোখের সামনে হাতছানি দেয় সুখ স্মৃতি গুলি।
ওকে ঘিরে কত রঙিন স্বপ্ন এঁকেছিল শুভ্র রং তুলির মাঝে।
শিমুলের শুকনো ফুল গুলি আজও যত্নে রাখা আছে ডায়েরীর ভাজে। শুধু অযত্নে মরচে পড়েছে ওকে ঘিরে লেখা কবিতা,
ভালো থেকো তুমি ঝর্নার মত করে।
সকালের মিষ্টি আভা যেভাবে চারু লতায় মিশে একাকার হয়ে যায় ভালো থেকো সেভাবেই।
ভালো থেকো মৃদু হাওয়ায় দোলা ঘাস ফুলের মত করে।
সুভাস ছড়িয়ো হাসনাহেনার মতো।
ভালো থেকো প্রিয় কবিতার মাঝে
সকাল কিংবা সন্ধ্যে সাঝে পরিচিত সেই হাঁসি কিংবা নকশি কাঁথার ভাজে
ভালো থেকো।
শখের পুতুল বা রিমিঝিম বৃষ্টির ছুটে আসা শিশির কনার মতই ভালো থেকো।
আধারের বুকে টিপ টিপ জ্বলতে থাকা এক কোনের ওই সুখ তাঁরাটির মত ভালো থেকো।
এক তোড়া লাল গোলাপ অথবা ঝিনুকের মালার মত ভালো থেকো।
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:৩০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×