somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ই -কমার্সে ক্রেতাকে সন্তুষ্ট করার ১০ টি কিলার টিপস ! !

২১ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বড় বড় কোম্পানি গুলো এসে আমাদের ই-কমার্সের বাজার দখল করে নিবে ! এই আশঙ্কাতে আছেন বেশ কিছু নবীন উদ্যোক্তা । কিন্তু মজার ব্যাপার হল, সব কিছু যদি ইনভেস্ট দিয়ে হতো তাহলে আমাদের মুস্তাফিজ-সাকিবদের মত ডজন ডজন তারকার জন্ম দিতো ভারত । ফুটবল ওয়ার্ল্ড কাপ নিয়ে যেতো আমেরিকা B-)

বিপণনের নিজস্ব কৌশল, অভিনব ব্রান্ডিং পদ্ধতি , গ্রাহকদের চাহিদার প্রতি যথার্থ সম্মান প্রদর্শন ,ভাল কোয়ালিটির পণ্য সরবরাহ করতে পারলে আপনার ব্যাবসা কেউ নিতে পারবেনা । মনে রাখবেন , বড় বড় সুপার শপ গুলো আসার পর ও কিন্তু গলির ব্যাবসায়ীদের ব্যাবসা বন্ধ হয়ে যায়নি । তো আসুন দেখি কিভাবে ক্রেতার মন জয় করবেন .........

১.রিয়েল টাইম রেসপন্স :



কোন ক্রেতা যখন আপনার সাইটে , ফেসবুক পেজে অথবা ফোন কলের মাধ্যমে যোগাযোগ করতে চাইবে তখন আপনি যদি তৎক্ষণাৎ রেসপন্স করতে পারেন তাহলে ক্রেতার প্রাথমিক সন্তুষ্টি আপনি পেয়ে যাবেন ।

২. অমায়িক ব্যাবহার :


শত শত সাইট থাকতে একজন ক্রেতা কেন আপনার সাইটে আসবে ?

উত্তর তা হল আপনার আন্তরিক ব্যাবহার ও সুন্দর বাচন ভঙ্গি । যা আপনার ক্রেতার আস্থা অর্জনে অনেক কাজে দিবে । ক্রেতা কে আগ্রহে ভরে জিজ্ঞেস করুন, '' সার আপনাকে কিভাবে হেল্প করতে পারি ? '' প্রয়োজন মত তথ্য সরবরাহ করুন ।

৩.সরি বলতে শিখুন :


কোন কারনে আপনার প্রোডাক্ট বা সার্ভিস দিতে অপারগ হলে অথবা কোন ভুল বুঝাবুঝি হলে ক্রেতাকে " সরি" বলতে দ্বিধা করবেন না । আপনার এই "সরি' বলাটা আপনাকে ছোট করবে না , বরং আপনার প্রতি ক্রেতার বিশ্বাস আর ও বাড়াবে ।

৪. ভাল পণ্য সরবরাহ করুন:



এ ব্যাপারে একটি কথা প্রচলিত আছে যে , অনলাইন শপ গুলো নিম্ন মানের পণ্য সেল করে !

কথাটা শুনতে খারাপ লাগলেও এটা একেবারে মিথ্যাও নয় । সস্তা আর নিম্নমানের পণ্য বাজারজাত করে আপনি সাময়িক প্রফিট করতে পারলে ও এটা পরবর্তীতে আপনার বিজনেসের স্থায়ী ক্ষতি করে দিবে । দাম একটু বেশি নিলে ও অরিজিনাল পণ্য বিক্রয় করুন । আর যদি কোন পণ্য ক্লোন বিক্রয় করতে হয়ও সেটা আপনার গ্রাহক কে বলে দিন । আখেরে লাভ কিন্তু আপনার ই...

৫.কাস্টমার রিভিউ :


এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় । আপনার ক্রেতাদের মতামত আপনার বিজনেসের উন্নতিকল্পে দারুন ভুমিকা রাখতে পারে । সার্ভিস বা প্রোডাক্ট কেমন হয়েছে ? ভাল লেগেছে কিনা ? এগুলো জানতে চাইলে কাস্টমার সন্তুষ্ট হন ।

৬.পরামর্শ চাওয়া :


ক্রেতার কাছে পরামর্শ চাইবেন । জানতে চাইবেন, স্যার ,

-স্যার,আমরা কিভাবে আমাদের সেবাকে আর ও মানসম্মত করতে পারি ?

- ঠিক কোন ধরনের পদক্ষেপ নিলে আপনার আর ও সুবিধা হবে ?

-কেমন ধরনের প্রোডাক্ট বা সার্ভিস চান ? ইত্যাদি জানার আগ্রহ দেখান। এতে আপনি অনেক গুলো উপকার পাবেন। যেমন, কাস্টমার নিজে বেশ অনার ফিল করবেন । আপনার সাইটের প্রতি একটা টান অনুভব করবেন । মোদ্দাকথা ক্রেতাকে আপনার সাইটের প্রেমে ফেলতে হবে !

৭. ডেলিভারি ফ্রি তে দেওয়া :


ডেলিভারি ফ্রি তে দিলে তা প্রোডাক্ট সেলিং এর ক্ষেত্রে বেশ কাজে দেয় । আপনার প্রোডাক্ট এর দামের সঙ্গে ডেলিভারি চার্জ যদি আলাদা ভাবে ধরেন তা দেখতে একটু দৃষ্টিকটু দেখায় । এজন্য মূল পণ্যের দামের সঙ্গে ডেলিভারি চার্জ এড করে পুরো দাম একসাথে শো করেন । আলাদা ভাবে দেওয়ার দরকার নেই । এক্ষেত্রে ডেলিভারি চার্জের খরচ ধরেই পণ্যের মূল্য নির্ধারণ করুন ।

৮.সৎ হিসেবে নিজেকে উপস্থাপন করুন :



আপনার সার্ভিস বা পণ্যের মান ও মূল্য সম্পর্কে নিজেকে সৎ হিসেবে প্রমান করুন। সহজ কথায় কথা আর কাজের সঙ্গে মিল রাখুন । দেখবেন শুধু এই সততাই আপনাকে হিট করে দিবে ! তখন রেফারেন্স থেকেই প্রচুর অর্ডার পাবেন ।

৯. পণ্য রিটার্ন দেওয়ার বাবস্থা রাখুন :


যদি সম্ভব হয় তাহলে পণ্য রিটার্ন দেওয়ার ব্যবস্থা রাখুন । এ ব্যবস্থা আপনার পণ্য ক্রয় করার ক্ষেত্রে ক্রেতাকে বাড়তি নিরাপত্তা বোধ প্রদান করবে । ক্রেতা নিশ্চিত থাকবে যে , তার টাকা অন্তত মার যাবে না ।

১০.শো রুমের ব্যবস্থা রাখুন :



সম্ভব হলে একটি ছোট আকারের হলে ও শো রুমের ব্যবস্থা রাখুন । আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি , শো রুম থাকলে ক্রেতার উৎসাহ কয়েক গুন বেড়ে যায় । এমনকি আপনি তখন পাইকারি বিজনেস ও করতে পারবেন ।

নিজের প্রাপ্ত অভিজ্ঞতা থেকে লিখলাম । আশা করি উপকৃত হবেন । সময় পেলে একদিন ব্রান্ডিং নিয়ে কিছু লিখবো ইনশাল্লাহ ।অগ্রিম ঈদ মোবারক ।

আল্লাহ হাফেজ ।
ফেসবুকে আমি
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:২৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×