একটু মুক্তি চাই
১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জীবন যুদ্ধে জয়ী হতে কত রজনী অশ্রুসিক্ত কেটেছে। একথা সত্য যে, পৃথিবীর সব অশ্রু স্বর্ণতুল্য, কখনো তা অযথা ঝরেনা। প্রখর রোদ্র তাপে মাটির দেহ জ্বলেছে উত্তপ্ত মরুভুমির দাহ্যের মত। দিনের আলো হারিয়ে রজনী যত গভীর হতে থাকে , চিন্তা নামক হায়েনারা তত কুড়ে কুড়ে খেতে থাকে মস্তিস্ক। ঐ হায়েনাদের দাপটে ক্লান্তি আর অবসাদে কেটেছে কত নির্ঘুম রজনী। এপাশ ওপাশ করে কেটেছে রাতের দু-তৃতীয়াংশ, তবুও দেখা মেলেনি নিথর নিদ্রার। অবশেষে যখন দেখা মিলেছে, তখন সুবহে সাদিক প্রায়। অর্ধনিদ্রায় পৌছেছি কেবল, তখনি বাতাসে ভেসে এলো সুললিত কন্ঠে ঐশি ডাক। ঘোষণা দিল- “ঘুম থেকে নামাজ উত্তম”। নির্ঘুম রক্তবর্ণ চোখ আর ক্লান্ত দেহ নিয়ে বিছানা ছেড়ে ছুটে চললাম মসজিদ পানে। প্রভাত বেলার মৃদু হিমেল হাওয়া রাতের ক্লান্তি কিছুটা হলেও মুছে দিল। প্রভুর দরবারে মাথা নত করতে গিয়ে মানসিক প্রশান্তি খুজে পেলাম। ক্লান্তি, অবসাদ আরো অর্ধেকটা মুছে গেল। কিন্তু আবারো শুরু হল উত্তপ্ত সুর্য মামার সঙ্গে পাল্লা দিয়ে জীবন সংগ্রাম....। যুদ্ধ বিধ্বস্ত এ আহত দেহ একটু সুখ চায়। মস্তিস্ক চায় দীর্ঘ নিদ্রা...! কিন্তু ওকে কে বুঝাবে- জীবন মানেই সংগ্রাম, করে যেতে হয় সাধনা। ওকে সান্তনা দেয়ার যে কেউ নেই।
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সাধনপুরের সন্তান আচার্য যোগেশ চন্দ্র সিংহ যিনি নিজের আলোয় আলোকিত করেছিলেন চট্টগ্রামের শিক্ষা-জগৎ।
কোনো কোনো মানুষের জন্মদিন ইতিহাসের ক্যালেন্ডারে একটি সাধারণ তারিখ হয়ে থাকে। আবার কোনো কোনো মানুষের জন্ম একটি জনপদের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮

দুইজন বয়স্ক মানুষ আমাদের বাসায় আসেন।
তারা গ্রামে থাকেন। ঢাকা এলে আমাদের বাসায় উঠেন। ঢাকা তারা আসেন চিকিৎসা করাতে। ৫/৭ দিন থাকেন। চিকিৎসা শেষে চলে যান। আমাদের...
...বাকিটুকু পড়ুন
সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,...
...বাকিটুকু পড়ুন

১//@দেশ প্রেমিক বাঙালীঃতোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....
এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা...
...বাকিটুকু পড়ুন
এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।
নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।
হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের...
...বাকিটুকু পড়ুন