somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পর্নো আসক্তি : অরক্ষিত নতুন প্রজন্ম

২৮ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশের বিপুল পরিমাণ তরুণ-তরুণী পর্ণোসাইটের প্রতি আসক্ত। অথচ এ ব্যাপারে অধিকাংশ অভিভাবক অসচেতন। এমনকি অনেক অভিভাবক ইন্টারনেট সম্পর্কে কোন ধারণা-ই রাখেন না। আবার অনেক অভিভাবক এমন রয়েছেন, যারা প্রতিমাসে সন্তানের ইন্টারনেট বিল পরিশোধ করতে পেরে গর্ববোধ করেন। অথচ সন্তানের পড়ালেখা ও খাওয়া-দাওয়ার ব্যাপারে যতটা খোজ খবর রাখেন, সন্তানের নীতি-নৈতিকতা নিয়ে ততটা পেরেশানি বোধ করেন না। ইন্টারনেটের ক্ষতিকর দিকগুলো নিয়ে বাংলাদেশের বেশ কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকা আর্টিকেল লিখেছিল। এখন অবশ্য সাংবাদিকরাও হাল ছেড়ে দিয়েছেন। নামকাওয়াস্তে “পর্নোগ্রাফী নিয়ন্ত্রণ আইন ২০১২” নামে একটি আইন তৈরী করা হয়েছিল। কিন্তু তার বাস্তব প্রয়োগ এখনো পর্যন্ত পরিলক্ষিত হয়নি। তবে সাম্প্রতিকালে ৫৬০টি পর্নসাইট ব্লক করা সরকারের বড় একটি পদক্ষেপ। কিন্তু অসংখ্য পর্ণোসাইট এখনো অবাধে প্রদর্শিত হচ্ছে। ফলে যুব সমাজ যেমন চারিত্রিক বিপর্যয়ের মধ্যে পড়েছে তেমনি আইনী শিথিলতার সুযোগে সিনেমা পরিচালকেরা ইচ্ছামত “এডাল্ট” চলচিত্র নির্মাণ করছে। এক টিকেটে দুই ছবির নামে প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ অবাধে “নীলছবি” প্রদর্শন করছে। ২/৩ ঘন্টা এমন সিনেমা দেখে উত্তেজিত হয়ে পর্নো দেখতে আগ্রহী হয়ে পড়ছে।

একজন ছাত্র খুব সহজেই ইন্টারনেট ব্রাউজ করে পর্নোসাইট ভিজিট করতে পারছে। ইচ্ছেমত পর্নো ভিডিও ডাউনলোড করছে। বিশেষ করে উঠতি বয়সের ছেলে-মেয়েরা এসব অনৈতিকতায় বিরামহীন নেশায় মগ্ন হয়ে পড়ছে। মাত্রাতিরিক্ত ইন্টারনেট ব্যাবহারের ফলে বৃদ্ধি পাচ্ছে অসামাজিক ও সহিংস আচরণ, এমনকি মানসিক রোগের আশংকাও রয়েছে। এ বর্ণিল ফাঁদে পা দিচ্ছে হাজারো কোমলমতি শিশু-কিশোর। বিগত বছরের পহেলা অক্টোবর ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ নামে একটি বেসরকারী সংস্থা তাদের জরিপে বলেছে- রাজধানীর শতকরা ৭৭ জন স্কুলগামী শিশু পর্নো আসক্ত।

এই মহামারী চারিত্রিক বিপর্যয় গোটা যুবসমাজকে অন্তঃসারশুন্যতা, চরিত্রহীনতা ও মানসিক বেকারগ্রস্ততা আচ্ছন্ন করে ফেলবে। অতেএব এখনি কঠিন পদক্ষেপ গ্রহণ না করলে আগামী প্রজন্ম ভয়াবহ সমস্যার সম্মুখীন হবে। এ জন্য সরকারীভাবে সকল পর্নোসাইট বন্ধ এবং এ ব্যপারে কঠোর নীতিমালা তৈরী করতে হবে।
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১০
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজগত বিষয়ে আমার গবেষণায় এআই সহায়তা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৭ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৫১





কোন কিছু না থাকা শূন্য অসীম ছিল। কারণ তাতে তাকে সীমা দেওয়ার মত কিছুই ছিল না। সেই শূন্যে কোন কিছু হতে কোন বাধা ছিল না। কে বাধা দিবে... ...বাকিটুকু পড়ুন

কিসের রিকন্সিলিয়েশন‼️কার সাথে কে চায় এই রিকন্সিলিয়েশন⁉️

লিখেছেন ক্লোন রাফা, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:০০



বাংলাদেশের প্রেক্ষাপটে "রিকন্সিলিয়েশন" বা সমঝোতা-ভিত্তিক রাজনীতি নিয়ে বিতর্কটা অনেক পুরনো, এবং প্রশ্নটা সেই বিতর্কের মূল জায়গায়।

এটা কেন... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রামের জ্ঞানতাপস আচার্য যোগেশ চন্দ্র সিংহ

লিখেছেন জুয়েল তাজিম, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫২

সাধনপুরের সন্তান আচার্য যোগেশ চন্দ্র সিংহ যিনি নিজের আলোয় আলোকিত করেছিলেন চট্টগ্রামের শিক্ষা-জগৎ।

কোনো কোনো মানুষের জন্মদিন ইতিহাসের ক্যালেন্ডারে একটি সাধারণ তারিখ হয়ে থাকে। আবার কোনো কোনো মানুষের জন্ম একটি জনপদের... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ১০৩

লিখেছেন রাজীব নুর, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



দুইজন বয়স্ক মানুষ আমাদের বাসায় আসেন।
তারা গ্রামে থাকেন। ঢাকা এলে আমাদের বাসায় উঠেন। ঢাকা তারা আসেন চিকিৎসা করাতে। ৫/৭ দিন থাকেন। চিকিৎসা শেষে চলে যান। আমাদের... ...বাকিটুকু পড়ুন

এআই বিবেচনায় সামুর সেরা ব্লগারগণ

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪১




সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,... ...বাকিটুকু পড়ুন

×