somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৫ টি উপায়ে ঠিক করে নিন আপনার বিগরে যাওয়া মেজাজ !!

২৮ শে মার্চ, ২০১৫ রাত ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অফিসে কাজের চাপ ,পারিবারিক ঝামেলায় প্রাই আমাদের মানসিক অশান্তি হয়ে থাকে,যা আমাদের সাস্থের জন্য খুবই ঝুকির্পূন। কিন্তু কিছু বিষয়
মেনে চললে আপনার মানসিক অবস্থা
দ্রুত ভালো হতে পারে এবং আপনার
সময় ভালো কাটতে পারে। ক্ষণিকের দুঃসংবাদে মলিন
হতে পারে হাসিমুখ। মন খারাপ হতে
পারে। বিষণ্নতা এসে ভর করতে
পারে। ক্ষণিকের মধ্যেই মানসিক
অবস্থা পরিবর্তনের এই ঘটনায় ভেঙে
পড়বেন না। সাধারণত মানসিক
বিপর্যয়ের এমন ঘটনা নানা সময়ে
অনেকের ক্ষেত্রেই ঘটতে পারে।
কিন্তু মন খারাপের এই সময়টুকুর
জন্য সারাটা দিন মাটি করার কোনো
মানেই হয় না। মেজাজ খারাপের
মুহূর্তটিকে সারাদিন চলতে দেওয়া
ঠিক নয়। কিছু বিষয় মেনে চললে
আপনার মানসিক অবস্থা দ্রুত ভালো
হতে পারে এবং আপনার সময় ভালো
কাটতে পারে। ইন্দো এশিয়ান নিউজ
সার্ভিসে প্রকাশিত একটি
প্রতিবেদনে এই পরামর্শ দেওয়া
হয়েছে। হাসুন প্রাণ খুলে মন খারাপ বা
মানসিক সমস্যা থাকলে তা ভালো
করার সবচেয়ে ভালো ওষুধ হচ্ছে
হাসি। গবেষকেরা দাবি করেন, প্রাণ
খুলে হাসা স্বাস্থ্যের জন্য উপকারী।
হাসিতে মন ভালো হয়, রক্তচাপ কমে,
রক্তে কোলস্টেরল কমে এবং এটা
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
শারীরিক কসরত শারীরিক কসরত বা
ব্যায়াম করলে আপনার দিন ভালো
যেতে পারে। ব্যায়ামে এনডরফিন
হরমোন নিঃসৃত হয়, যা মেজাজ
ফুরফুরে করে। বিষণ্নতা ও উদ্বেগ
দূর করতেও ব্যায়াম ভূমিকা রাখে
বলেই গবেষকেরা দাবি করেন। সূর্যের
মুখোমুখি মন খারাপ লাগলে কিছুক্ষণ
সূর্যের আলোয় নিজেকে মেলে ধরুন।
সূর্যের আলোয় খোলা মাঠে যেতে
পারেন বা ঘরের জানালা খুলে উজ্জ্বল
আলোর সামনে দাঁড়ান। শরীরকে সূর্য
থেকে ভিটামিন ‘ডি’ সংগ্রহ করতে
দিন। গবেষকেরা বলছেন, সূর্য-রশ্মি
আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা
যেমন বাড়াতে পারে, তেমনি মনও
ভালো করে দিতে পারে। গান শুনুন গান
শুনে আপনি আনন্দিত হয়ে উঠতে
পারেন। মেজাজ ফুরফুরে লাগতে পারে।
নাচতে ইচ্ছা হতে পারে কিংবা বাঁধ
ভেঙে কান্নাও আসতে পারে। মন
খারাপের সময় প্রিয় গান শুনলে কয়েক
সেকেন্ডের মধ্যেই হয়তো আপনার
ভালো লাগা শুরু হয়ে যেতে পারে। গান
শোনার সঙ্গে মানসিক অবস্থা
পরিবর্তনের প্রমাণ পেয়েছেন
গবেষকেরা।চলোচিত্র দেখতে পারেন এতে আপনার মন অন্য দিকে ডাইর্ভাড হবে ।পুরোনো ছবি দেখুন মন
বেশি খারাপ হলে আপনার পুরোনো
ছবি বা খেরোখাতা খুলে বসতে পারেন।
আপনার পুরোনো মধুর স্মৃতির
মুখোমুখি হলে আপনার ভালো লাগা শুরু
হবে এবং মন ভালো হয়ে যেতে পারে।
আপনার প্রিয় ছবিটিকে কম্পিউটারে
আপলোড করতে পারেন এবং
স্ক্রিনসেভার হিসেবে সেট করতে
পারেন। এতে কাজেও উত্সাহ বাড়তে
পারে।
কষ্ট করে লেখাটি পরার জন্য ধন্যবাদ।বানান গত ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।ভুল বানান ধরিয়ে দেয়ার অনুরোধ থাকলো ।
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৪৭
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

×