somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"""বাংলাদেশের কাছে পাকিস্তানের নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত----পাক ক্রিকেটার ইমরান খান"""

২৪ শে মার্চ, ২০১১ দুপুর ২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একাত্তরে গণহত্যাসহ মানবতাবিরোধী সব ধরনের অপরাধের জন্য বাংলাদেশের জনগণের কাছে পাকিস্তান সরকারের নিঃশর্ত ক্ষমা দাবি করেছেন সাবেক ক্রিকেট তারকা ইমরান খান।
গতকাল বুধবার দুপুরে জিয়ো নিউজ ও জিয়ো সুপার টিভিতে সরাসরি সম্প্রচারিত টক শোতে ইমরান খান এ দাবি তোলেন। ঢাকার মিরপুর স্টেডিয়ামে বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ শুরুর আগে তাঁর এ বক্তব্য পাকিস্তানিদের বিস্মিত করেছে।
জানা মতে, এই প্রথম পাকিস্তানের কোনো বিশিষ্ট নাগরিক সরাসরি সম্প্রচারিত কোনো টিভি অনুষ্ঠানে বাংলাদেশের কাছে পাকিস্তানের ক্ষমা প্রার্থনার দাবি তুললেন।
জিয়ো টিভির টক শোতে ইমরান খানের সাক্ষাৎকার নেন চ্যানেলটির নির্বাহী সম্পাদক বিশিষ্ট সাংবাদিক হামিদ মির। ঢাকায় বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরুর আগে ইমরানের কাছে হামিদের প্রশ্ন ছিল, মিরপুরে বাংলাদেশের দর্শকদের কাছে তিনি কী আচরণ আশা করেন। ইমরানের উত্তর ছিল: পাকিস্তান ক্রিকেট দলকে সমর্থন জানাবে বাংলাদেশ।
হামিদ তখন বলেন, আজ ২৩ মার্চ পাকিস্তান দিবস। এ দিনে আপনার প্রত্যাশা, বাংলাদেশের দর্শক পাকিস্তান দলকে সমর্থন জানাবে। আপনার কি মনে হয় না, একাত্তরে সামরিক অভিযানের জন্য বাংলাদেশের জনগণের কাছে পাকিস্তানের ক্ষমা চাওয়ার সময় এসেছে?
এ বিষয়ে হামিদ মিরকে সমর্থন জানান ইমরান খান। তিনি বলেন, অতীতে তাঁর মত ছিল, সামরিক অভিযান ভালো পন্থা। কারণ একাত্তরে কোনো নিরপেক্ষ গণমাধ্যম ছিল না।
১৯৭১ সালে তাঁর লন্ডনের দিনগুলোর স্মৃতিচারণা করে ইমরান আরও বলেন, ‘সে সময় আসলে কী ঘটেছিল, তাঁর নির্মম রূপটা বাংলাদেশি বন্ধুদের কাছ থেকেই জেনেছিলাম। আর ১৯৮৯ সালে মিরপুরে প্রদর্শনী ক্রিকেট ম্যাচ খেলতে গিয়ে বাংলাদেশের জনগণের ভালোবাসা পেয়েছি।’
ইমরান খানের মতে, সামরিক অভিযানকে পাকিস্তানে সব সময় ঘৃণার চোখে দেখা হয়। আর একাত্তরের জন্য পাকিস্তানকে অবশ্যই বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে।
পাকিস্তানের এই ক্রিকেট কিংবদন্তি আরও বলেন, ‘অতীতের ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে। বেলুচিস্তান ও আদিবাসী-অধ্যুষিত এলাকাগুলোতে ভুলের পুনরাবৃত্তি করাটা আমাদের জন্য ঠিক হবে না। যদিও মার্কিন চাপের কারণে ওই এলাকাগুলোতে আমরা সেনা অভিযান চালাচ্ছি।’

তথ্য সুএ: Click This Link
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১১ দুপুর ২:৪৩
১৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লাগেনি সুন্দর

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৭ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:৫১

লাগেনি সুন্দর
সাইফুল ইসলাম সাঈফ

তারে দেখিতে লাগেনি সুন্দর
তাঁর কথা শুনে উৎফুল্ল অন্তর!
সে দ্বীনদার কন্যা, সে অনন্যা
তাঁর গুণাবলী জ্যোতি যা প্রেরণা।

ফজরের পূর্বে উঠে করে সিজদা।
বুদ্ধিমতি তাকে জেনে আমি ফিদা।
নিয়মিত আদায় করে... ...বাকিটুকু পড়ুন

ইউনূস স্যার ক্ষমতায় থাকলে রোহিঙ্গারা এই বছর ঈদ করত মিয়ানমারে

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই মার্চ, ২০২৬ রাত ৮:০৭


সেদিন উখিয়ার তপ্ত বালুর ওপর দাঁড়িয়ে প্রফেসর ইউনূস যখন চট্টগ্রামের আঞ্চলিক টানে ঘোষণা করলেন—"তোয়ারা আগামী ইঁদত নিজর দেশত ফিরি যাইবা", তখন মনে হচ্ছিল মুহূর্তের জন্য পুরো বিশ্বটা বুঝি স্ট্যাচু... ...বাকিটুকু পড়ুন

সজিব কখনো তারেক নয়॥

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই মার্চ, ২০২৬ সকাল ৯:০০



বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মিথ্যা প্রোপাগান্ডা চালানো হয়েছে।এর মধ্যে একটি বহুল আলোচিত মিথ্যা প্রোপাগান্ডা হচ্ছে - সজীব ওয়াজেদ জয় কি সার্চ ইঞ্জিন আবিষ্কার... ...বাকিটুকু পড়ুন

আপনার কি ভালো লাগে, ভূত না জ্বীন?

লিখেছেন রাজীব নুর, ১৮ ই মার্চ, ২০২৬ দুপুর ২:৩৪



হ্যা ভূতের গল্প ভালো লাগে।
নলে অবাক হবেন, আমি নিজেও ভূতের কবলে পড়েছি অনেকবার। অথচ জ্ঞানীগুণীরা বলেন, ভূত বলতে কিছু নেই। এই আধুনিক যুগে আমি নিজেও বিশ্বাস করি ভূত... ...বাকিটুকু পড়ুন

শামস সুমন: এক মধ্যবিত্ত অভিনেতার নিঃশব্দ রুচিকর প্রস্থান

লিখেছেন শরৎ চৌধুরী, ১৮ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:২৭

শামস সুমন বিষয়ক সংবাদটি যখন স্ক্রীণে পৌছালো ততক্ষণে আমরা ঋদ্ধি ক্যাফেতে, মিরপুর। বসে আছি মাঝখানের টেবিলে। আমি দরজামুখি, ওপাশে রমিন এবং তার পাশে আরো দশ মিনিট পরে এসে বসবে ফরহাদ।... ...বাকিটুকু পড়ুন

×